মঙ্গলবার, মে ২৬, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home খেলা

বিশ্বকাপের আগে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মুখোমুখি ব্রাজিল

ডিসেম্বর ২০, ২০২৫ — পৌষ ৬, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৩:০৬ অপরাহ্ণ
in খেলা
A A
বিশ্বকাপের আগে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মুখোমুখি ব্রাজিল

বিশ্বকাপের আগে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মুখোমুখি ব্রাজিল

প্রতিবেদন:
খবর বাংলা
,
ডেস্ক

২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ব্রাজিল জাতীয় ফুটবল দল দুইটি বড় প্রীতি ম্যাচ খেলবে। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) শুক্রবার এক বিবৃতিতে জানায়, আগামী ২৬ মার্চ যুক্তরাষ্ট্রের বোস্টনে ফ্রান্সের বিপক্ষে এবং ৩১ মার্চ অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে মুখোমুখি হবে সেলেসাওরা।

ফ্রান্সের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে বোস্টনের জিলেট স্টেডিয়ামে, যেখানে ২০২৬ বিশ্বকাপে সাতটি ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলোয়াড়দের চোট বা অন্যান্য কারণে অনুপস্থিত না থাকলে এই ম্যাচে রিয়াল মাদ্রিদের দুই তারকা ভিনিসিয়ুস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পেকে মুখোমুখি দেখা যেতে পারে। ফ্রান্স ২০১৮ রাশিয়া বিশ্বকাপ জিতেছিল এবং ২০২২ কাতার বিশ্বকাপে ফাইনালে পৌঁছেছিল, যেখানে তারা আর্জেন্টিনার কাছে পরাজিত হয়।

আরও পড়ুন

বিশ্বকাপ মাতাতে প্রস্তুত যে ৭ সুপারস্টার

বিশ্বকাপের আগে আঙুল ভাঙল আর্জেন্টাইন গোলরক্ষক মার্তিনেজের

এরপর ৩১ মার্চ অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। যুক্তরাষ্ট্রে বসবাসরত বড় ব্রাজিলীয় কমিউনিটির কারণে এই ম্যাচও বিশেষ গুরুত্ব পাচ্ছে। রাশিয়া ২০১৮ বিশ্বকাপে ক্রোয়েশিয়া রানার্সআপ হয়েছিল এবং কাতার ২০২২ বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করেছিল। সেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ক্রোয়েশিয়া ব্রাজিলকে পরাজিত করেছিল।

এই দুই প্রীতি ম্যাচের জন্য ব্রাজিল দলের ঘাঁটি হবে অরল্যান্ডোর ‘ইএসপিএন কমপ্লেক্স’। সেখানেই খেলোয়াড়রা অবস্থান করবেন এবং অনুশীলন করবেন। ব্রাজিল পুরুষ জাতীয় দলের জেনারেল কোঅর্ডিনেটর রদ্রিগো কায়েতানো বলেন, “এগুলো হবে বিশ্বের সেরা দুই দলের বিপক্ষে শীর্ষ মানের ম্যাচ। বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি যাচাই করার দারুণ সুযোগ।”

২০২৬ বিশ্বকাপের গ্রুপ ড্রয় ৫ ডিসেম্বর ওয়াশিংটনে অনুষ্ঠিত হয়। ব্রাজিল ‘সি’ গ্রুপে পড়েছে, যেখানে তাদের প্রতিপক্ষ মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি। আসন্ন বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার তিন দেশে। গ্রুপ পর্বে ব্রাজিলের প্রথম ম্যাচ হবে ১৩ জুন নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে, ১৯ জুন ফিলাডেলফিয়ায় হাইতির সঙ্গে, এবং ২৪ জুন মায়ামিতে স্কটল্যান্ডের মুখোমুখি হবে।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ২০২৬ বিশ্বকাপঅরল্যান্ডো ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামক্রোয়েশিয়া বনাম ব্রাজিলপ্রীতি ম্যাচফুটবল নিউজফ্রান্স বনাম ব্রাজিলবোস্টন জিলেট স্টেডিয়ামব্রাজিল জাতীয় দল

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

বিশ্বকাপ মাতাতে প্রস্তুত যে ৭ সুপারস্টার

বিশ্বকাপ মাতাতে প্রস্তুত যে ৭ সুপারস্টার

by নিজস্ব প্রতিবেদক
মে ২১, ২০২৬ — জ্যৈষ্ঠ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০৯ অপরাহ্ণ
0

আর মাত্র কয়েক সপ্তাহ পরই পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হতে যাওয়া এবারের আসর ঘিরে ফুটবলভক্তদের উত্তেজনা এখন তুঙ্গে। দল ও ম্যাচ...

বিশ্বকাপের আগে আঙুল ভাঙল আর্জেন্টাইন গোলরক্ষক মার্তিনেজের

বিশ্বকাপের আগে আঙুল ভাঙল আর্জেন্টাইন গোলরক্ষক মার্তিনেজের

by নিজস্ব প্রতিবেদক
মে ২১, ২০২৬ — জ্যৈষ্ঠ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪৬ পূর্বাহ্ণ
0

ইউরোপা লিগ ফাইনালে বড় ধরনের চোট নিয়েই মাঠে নামেন অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ম্যাচ শুরুর আগে ওয়ার্মআপের সময় তার হাতের একটি আঙুল ভেঙে যায়। তবে সেই...

মাভাবিপ্রবিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো নারীদের ক্রিকেট ম্যাচ

মাভাবিপ্রবিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো নারীদের ক্রিকেট ম্যাচ

by নিজস্ব প্রতিবেদক
মে ২০, ২০২৬ — জ্যৈষ্ঠ ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৮ অপরাহ্ণ
0

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) এক ঐতিহাসিক ও আনন্দঘন মুহূর্তের সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে নারীদের ক্রিকেট ম্যাচ। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে...

শিরোপা জিতে স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কাঁদলেন ব্রাজিল তারকা

শিরোপা জিতে স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কাঁদলেন ব্রাজিল তারকা

by নিজস্ব প্রতিবেদক
মে ২০, ২০২৬ — জ্যৈষ্ঠ ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪৬ অপরাহ্ণ
0

২২ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে আর্সেনাল। ঐতিহাসিক এই সাফল্যের মুহূর্তে আবেগ ধরে রাখতে পারেননি ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েস। ম্যানচেস্টার সিটি বোর্নমাউথের বিপক্ষে...

বিশ্বকাপ দল ঘোষণায় ৩০ বছর পর এমন নজির দেখাল ব্রাজিল

বিশ্বকাপ দল ঘোষণায় ৩০ বছর পর এমন নজির দেখাল ব্রাজিল

by নিজস্ব প্রতিবেদক
মে ১৯, ২০২৬ — জ্যৈষ্ঠ ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:১০ অপরাহ্ণ
0

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে Brazil national football team। এবারের দলে সবচেয়ে বেশি চারজন...

Next Post
হঠাৎ অসুস্থ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

হঠাৎ অসুস্থ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সর্বেশষ

মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:২৮ অপরাহ্ণ
টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহতদের লাশ পরিবারে কাছে হস্তান্তর

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহতদের লাশ পরিবারে কাছে হস্তান্তর

মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:১৮ অপরাহ্ণ
পরিচয় শনাক্তে কাজ করছে সিআইডির ক্রাইম সিন ইউনিট

পরিচয় শনাক্তে কাজ করছে সিআইডির ক্রাইম সিন ইউনিট

মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৪ অপরাহ্ণ
সেনাবাহিনীর ভুয়া পরিচয়দানকারী আটক, মিলল নেমপ্লেট ও ব্যাজ

সেনাবাহিনীর ভুয়া পরিচয়দানকারী আটক, মিলল নেমপ্লেট ও ব্যাজ

মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৬ অপরাহ্ণ
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

মে ২৫, ২০২৬ — জ্যৈষ্ঠ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৩ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In