শনিবার, নভেম্বর ৭, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home রাজনীতি

সম্পত্তি দানের পরও আজীবন ভোগের সুযোগ রেখে আইন, বিরোধীদের আপত্তি

সেপ্টেম্বর ৮, ২০২৬ — ভাদ্র ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫০ অপরাহ্ণ
in রাজনীতি
A A
সম্পত্তি দানের পরও আজীবন ভোগের সুযোগ রেখে আইন, বিরোধীদের আপত্তি

সম্পত্তি দানের পরও আজীবন ভোগের সুযোগ রেখে আইন, বিরোধীদের আপত্তি

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

সম্পত্তি দান করার পরও দাতা জীবিত থাকা পর্যন্ত ওই সম্পত্তি ভোগ করতে পারবেন—এমন বিধান রেখে সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী জাতীয় সংসদে পাস হয়েছে। তবে প্রস্তাবিত আইনটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক দাবি করে এর বিরোধিতা করেছে বিরোধী দল। তাদের আপত্তি নাকচ হওয়ার পর কণ্ঠভোটে বিলটি পাস হয়।

রোববার জাতীয় সংসদে ১৮৮২ সালের সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী বিলটি পাসের জন্য উত্থাপন করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

আরও পড়ুন

নারী শিক্ষার্থীদের ওপর পুলিশি লাঠিচার্জ, সরকারব্যবস্থা নিয়ে প্রশ্ন জামায়াত আমিরের

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীদের বিরুদ্ধে ফেসবুক পোস্ট; শেয়ার করায় ব্যবসায়ী গ্রেপ্তার

নতুন বিধান অনুযায়ী, পিতা-মাতা বা পিতামহ-মাতামহ তাদের সন্তান বা নাতি-নাতনিকে, একইভাবে সন্তান বা নাতি-নাতনিও পিতা-মাতা কিংবা পিতামহ-মাতামহকে সম্পত্তি দান করার পর দাতা জীবিত থাকা পর্যন্ত ওই সম্পত্তি ভোগ করতে পারবেন। স্বামী-স্ত্রীর মধ্যেও এ ধরনের সম্পত্তি দানের ক্ষেত্রে একই সুবিধা প্রযোজ্য হবে।

দাতার জীবদ্দশায় সম্পত্তির গ্রহীতা মারা গেলে দাতার ভোগাধিকার বহাল থাকবে। পরবর্তী সময়ে আইন অনুযায়ী ওই সম্পত্তি গ্রহীতার উত্তরাধিকারীদের কাছে হস্তান্তরিত হবে।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে আইনমন্ত্রী বলেন, বিদ্যমান আইনে সম্পত্তি হস্তান্তরের বিভিন্ন পদ্ধতির বিধান থাকলেও দাতার জীবদ্দশা পর্যন্ত সম্পত্তির ভোগাধিকার সংরক্ষণ করে দানের বিষয়ে নির্দিষ্ট কোনো বিধান নেই। নতুন আইনটি সম্পত্তি হস্তান্তরের একটি স্বতন্ত্র পদ্ধতি হিসেবে যুক্ত হবে।

তিনি বলেন, নতুন বিধানটি সব ধর্মের মানুষের জন্য সমভাবে প্রযোজ্য হবে। এর ফলে প্রচলিত সাধারণ দান, মুসলিম আইনের অধীনে হেবা কিংবা আইনস্বীকৃত অন্য কোনো সম্পত্তি হস্তান্তর পদ্ধতিতে কোনো বাধা বা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হবে না।

বিলের ওপর আলোচনায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, আইনের উদ্দেশ্য নিয়ে তার আপত্তি নেই। তবে প্রস্তাবিত বিধানের সঙ্গে শরিয়তের মূলনীতির সাংঘর্ষিকতা রয়েছে বলে তিনি দাবি করেন। তার মতে, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং এর সঙ্গে কোরআন-সুন্নাহর বিধানের সম্পর্ক রয়েছে।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আইনটি এভাবে কার্যকর হলে সমাজে বিশৃঙ্খলা তৈরি হতে পারে এবং প্রকৃত হকদারের অধিকার ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ রয়েছে।

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমানও বিলটির বিরোধিতা করেন। তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপি কোরআন-সুন্নাহবিরোধী কোনো আইন না করার কথা বলেছিল। পিতা-মাতা সন্তানদের নামে সম্পত্তি লিখে দেওয়ার পর তাদের বাড়ি থেকে বের করে দেওয়ার মতো সামাজিক সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের সমস্যা সমাধানে ইসলামি বিধান উপেক্ষা করা উচিত নয়।

বিরোধী দলের আপত্তির জবাবে আইনমন্ত্রী বলেন, প্রস্তাবিত আইন হেবা বা অন্য কোনোভাবে সম্পত্তি হস্তান্তরের ওপর প্রভাব ফেলবে না। এখানে মুসলিম আইনের হেবা বিধানকে স্পর্শ করা হয়নি। সামাজিক বাস্তবতা বিবেচনা করেই নতুন বিধানটি আনা হয়েছে বলে জানান তিনি।

বিল নিয়ে বিতর্কের একপর্যায়ে বিরোধী দলের কয়েকজন সদস্য সংসদ কক্ষ থেকে বেরিয়ে যান। পরে তারা আবার অধিবেশনে ফিরে এসে আলোচনায় অংশ নেন।

শেষ পর্যন্ত বিরোধী দলের প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায় এবং সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী বিলটি জাতীয় সংসদে পাস হয়।

তথ্য সূত্র : প্রথম আলো

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আইনমন্ত্রীউত্তরাধিকার আইনকোরআন সুন্নাহজাতীয় সংসদদাতা ও গ্রহীতাসম্পত্তি আইন সংশোধনসম্পত্তি দানসম্পত্তি ভোগের অধিকারসম্পত্তি হস্তান্তর আইনসংসদে বিল পাসহেবা

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

নারী শিক্ষার্থীদের ওপর পুলিশি লাঠিচার্জ, সরকারব্যবস্থা নিয়ে প্রশ্ন জামায়াত আমিরের

নারী শিক্ষার্থীদের ওপর পুলিশি লাঠিচার্জ, সরকারব্যবস্থা নিয়ে প্রশ্ন জামায়াত আমিরের

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০৯ অপরাহ্ণ
0

রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) নারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় দেশের সরকারব্যবস্থার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা....

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীদের বিরুদ্ধে ফেসবুক পোস্ট; শেয়ার করায় ব্যবসায়ী গ্রেপ্তার

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীদের বিরুদ্ধে ফেসবুক পোস্ট; শেয়ার করায় ব্যবসায়ী গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২৭ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের বাসাইলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড. আহমেদ আযম খান ও তার ব্যক্তিগত সহকারী (পিএস) সাদেকুল ইসলাম সবুজকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস শেয়ার করায় বিশিষ্ট ব্যবসায়ী...

শ্রমিকরা কাজে ফিরেছেন, ষড়যন্ত্র করে লাভ হবে না: প্রতিমন্ত্রী টুকু

শ্রমিকরা কাজে ফিরেছেন, ষড়যন্ত্র করে লাভ হবে না: প্রতিমন্ত্রী টুকু

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৪, ২০২৬ — কার্তিক ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৫ অপরাহ্ণ
0

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি বাড়াতে সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠনের পর শ্রমিকরা কারখানায় কাজে ফিরেছেন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন...

হাইকোর্টের জামিনে কারামুক্ত জামায়াত নেতা আখতারুজ্জামান রঞ্জন

হাইকোর্টের জামিনে কারামুক্ত জামায়াত নেতা আখতারুজ্জামান রঞ্জন

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৩, ২০২৬ — কার্তিক ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪৪ অপরাহ্ণ
0

উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর কারামুক্ত হয়েছেন জামায়াত নেতা ও অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি...

শ্রমিক আন্দোলন ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ রাশেদ খানের

শ্রমিক আন্দোলন ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ রাশেদ খানের

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২, ২০২৬ — কার্তিক ১৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১৩ অপরাহ্ণ
0

শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে ১৯৭১ ও ২০২৪ সালের পরাজিত ও পতিত শক্তিগুলো একজোট হয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতি বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী...

Next Post
বেঞ্চ সংকট ও বিচারিক বিলম্ব নিয়ে আপিল বিভাগে উত্তপ্ত পরিস্থিতি

বেঞ্চ সংকট ও বিচারিক বিলম্ব নিয়ে আপিল বিভাগে উত্তপ্ত পরিস্থিতি

সর্বেশষ

শিক্ষার্থীদের অনুপস্থিতিতেই মাভাবিপ্রবিতে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

শিক্ষার্থীদের অনুপস্থিতিতেই মাভাবিপ্রবিতে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৪ অপরাহ্ণ
পে স্কেল নিয়ে শিক্ষকদের জন্য বড় সুখবর

পে স্কেল নিয়ে শিক্ষকদের জন্য বড় সুখবর

নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৭ অপরাহ্ণ
মুশফিককে ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংসের মালিক তাওহিদ হৃদয়

মুশফিককে ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংসের মালিক তাওহিদ হৃদয়

নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩২ অপরাহ্ণ
নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৫ অপরাহ্ণ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

নভেম্বর ৭, ২০২৬ — কার্তিক ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৪ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In