আইনজীবী হিসেবে নতুন করে তালিকাভুক্তির ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করেছে বাংলাদেশ বার কাউন্সিল। আগামী ১ জানুয়ারি ২০৩০ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ আগস্ট বার কাউন্সিলের সভায় আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য আবেদনকারী প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে বর্তমানে এলএলবি অধ্যয়নরত শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত কার্যকরের জন্য ১ জানুয়ারি ২০৩০ তারিখ নির্ধারণ করা হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আইনজীবী হিসেবে তালিকাভুক্তির আবেদন গ্রহণ, প্রার্থীদের যোগ্যতা যাচাই এবং তালিকাভুক্তি-সংক্রান্ত পরবর্তী কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নির্ধারিত বয়সসীমা অনুসরণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তথ্য সূত্র : যমুনা টিভি











