মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home সারাদেশ

ইতালির স্বপ্নে পাড়ি, হাঙ্গেরিতে ঝরল বাংলাদেশি যুবকের প্রাণ

জুলাই ২১, ২০২৬ — শ্রাবণ ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৩৭ পূর্বাহ্ণ
in সারাদেশ
A A
ইতালির স্বপ্নে পাড়ি, হাঙ্গেরিতে ঝরল বাংলাদেশি যুবকের প্রাণ

ইতালির স্বপ্নে পাড়ি, হাঙ্গেরিতে ঝরল বাংলাদেশি যুবকের প্রাণ

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

উন্নত জীবনের আশায় ইতালি যাওয়ার স্বপ্ন দেখেছিলেন ফেনীর দাগনভূঞা উপজেলার বাসিন্দা ফরিদুর রহমান বুলবুল (৩২)। দালালের প্রতিশ্রুতিতে ১৮ লাখ টাকা খরচ করে বিদেশে পাড়ি জমালেও সেই স্বপ্ন আর পূরণ হয়নি। ইউরোপের পথে হাঙ্গেরির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

রোববার (২০ জুলাই) পুলিশ সদর দপ্তরের তথ্যের ভিত্তিতে দাগনভূঞা থানা পুলিশ বুলবুলের পরিবারের কাছে মৃত্যুর খবর পৌঁছে দেয়।

আরও পড়ুন

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

গোপালপুরে ৬০ ফুট সড়ক যমুনাগর্ভে, দুর্ভোগে যাত্রীরা

নিহত বুলবুল উপজেলার জায়লস্কর ইউনিয়নের পূর্ব বারাহীগুনী এলাকার সফি ডাক্তার বাড়ির মৃত মফিজুর রহমানের ছেলে। সাত বছর আগে চাচাতো বোন কহিনুর আক্তার পলিকে বিয়ে করেন তিনি। তাদের পাঁচ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। এছাড়া তার স্ত্রী বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা।

পরিবারের সদস্যরা জানান, সৌদি আরবে কয়েক বছর কাজ করার পর দেশে ফিরে ইতালি যাওয়ার পরিকল্পনা করেন বুলবুল। এ সময় ফেনী শহরের বিরিঞ্চি এলাকার বাসিন্দা মো. দুলালের সঙ্গে তার পরিচয় হয়। অভিযোগ রয়েছে, ইউরোপে লোক পাঠানোর কথা বলে দালালি করতেন দুলাল। ১৮ লাখ টাকার বিনিময়ে সরাসরি বিমানে ইতালি পাঠানোর আশ্বাসে বিভিন্ন সময়ে নগদ ও চেকের মাধ্যমে পুরো টাকা নেওয়া হয়।

বুলবুলের পরিবারের দাবি, গত ১৬ জুন তিনি দেশ ছাড়লেও তাকে ইতালিতে না নিয়ে প্রথমে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, পরে সার্বিয়া ও নর্থ মেসিডোনিয়া হয়ে সড়কপথে হাঙ্গেরিতে নেওয়া হয়। যাত্রাপথে জঙ্গলের মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলে কয়েক দিন আগে তার মৃত্যু হয়।

বুলবুলের ছোট ভাই কাজী নজরুল ইসলাম জানান, ২৪ জুন ভাইয়ের সঙ্গে শেষবার কথা হয়েছিল। তখন তিনি অভিযোগ করেছিলেন, দালাল দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরাসরি বিমানে ইতালি না নিয়ে বিভিন্ন দেশে ঘুরিয়ে নেওয়া হচ্ছে। এরপর আর তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

পরিবারের সদস্যরা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত দালালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীদুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর পরিবারের খোঁজ নেওয়া হবে এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম জানান, পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী নিহতের পরিচয় যাচাই করা হয়েছে। বর্তমানে তার মরদেহ হাঙ্গেরিতে রয়েছে এবং বিষয়টি পরিবারকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ইতালিদাগনভূঞাদালালপ্রবাসফরিদুর রহমান বুলবুলফেনীবিদেশযাত্রামানবপাচারসর্বশেষ খবরহাঙ্গেরি

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ২১, ২০২৬ — শ্রাবণ ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৫৬ অপরাহ্ণ
0

পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার রঘুনাথপুর গ্রামে এক লিবিয়াপ্রবাসীর স্ত্রীর ঘর থেকে আলিফ হোসেন (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রবাসীর স্ত্রী...

গোপালপুরে ৬০ ফুট সড়ক যমুনাগর্ভে, দুর্ভোগে যাত্রীরা

গোপালপুরে ৬০ ফুট সড়ক যমুনাগর্ভে, দুর্ভোগে যাত্রীরা

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ২১, ২০২৬ — শ্রাবণ ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৪২ অপরাহ্ণ
0

যমুনা নদীর ভয়াবহ ভাঙনে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের শাখারিয়া-নলিন এলাকায় তারাকান্দি-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের আরও প্রায় ৬০ ফুট অংশ নদীগর্ভে বিলীন হয়েছে। নতুন করে সড়কে ফাটল দেখা দেওয়ায়...

জামায়াতের এমপির ভাইরাল ভিডিও নিয়ে যা জানা যাচ্ছে

জামায়াতের এমপির ভাইরাল ভিডিও নিয়ে যা জানা যাচ্ছে

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ২১, ২০২৬ — শ্রাবণ ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:২৫ পূর্বাহ্ণ
0

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার (২০ জুলাই) রাত থেকে ভিডিওটির বিভিন্ন অংশ অনলাইনে ভাইরাল হয়। তবে ভিডিওটির...

ফাইনাল ঘিরে গোপালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের ভূরিভোজ

ফাইনাল ঘিরে গোপালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের ভূরিভোজ

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৯, ২০২৬ — শ্রাবণ ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৫ অপরাহ্ণ
0

ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে ঘিরে গোপালগঞ্জের কোটালীপাড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে বইছে উৎসবের আমেজ। প্রিয় দলের শিরোপা প্রত্যাশায় উপজেলার বিভিন্ন এলাকায় গরু জবাই করে ভূরিভোজ, বড় পর্দায় খেলা দেখার...

ক্ষুদ্র পোলট্রি খামারিদের সহজ শর্তে ঋণের আশ্বাস দিলেন প্রতিমন্ত্রী টুকু

ক্ষুদ্র পোলট্রি খামারিদের সহজ শর্তে ঋণের আশ্বাস দিলেন প্রতিমন্ত্রী টুকু

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৮, ২০২৬ — শ্রাবণ ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫৬ অপরাহ্ণ
0

ক্ষুদ্র ও মাঝারি পোলট্রি খামারিদের কৃষিঋণের আদলে সহজ শর্তে ঋণসুবিধার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু এমপি। তিনি বলেন, উৎপাদন...

Next Post
বিশ্বকাপের পর ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে স্পেন, সিংহাসন হারাল আর্জেন্টিনা

বিশ্বকাপের পর ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে স্পেন, সিংহাসন হারাল আর্জেন্টিনা

সর্বেশষ

বাসাইলে ৯০ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

বাসাইলে ৯০ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

জুলাই ২১, ২০২৬ — শ্রাবণ ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:২৩ অপরাহ্ণ
প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

জুলাই ২১, ২০২৬ — শ্রাবণ ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৫৬ অপরাহ্ণ
ইরান যুদ্ধে সেনা হতাহতের তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র?

ইরান যুদ্ধে সেনা হতাহতের তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র?

জুলাই ২১, ২০২৬ — শ্রাবণ ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩৩ অপরাহ্ণ
দেশে হামে ৪ শিশুর মৃত্যু

দেশে হামে ৪ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬ — শ্রাবণ ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০৮ অপরাহ্ণ
সব মামলায় তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই

সব মামলায় তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই

জুলাই ২১, ২০২৬ — শ্রাবণ ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৭ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In