খবর বাংলা ডেস্ক :
স্কুল–কলেজের এমপিওভুক্ত যেসব শিক্ষকের তথ্যগত ভুলের কারণে উৎসবভাতা বকেয়া রয়েছে, তাদের বকেয়া বিল সাবমিট করার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। শনিবার (৩১ জানুয়ারি) অধিদপ্তরের ইএমআইএস সেলের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।
সূত্র জানায়, এমপিও ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতি চালুর পর তথ্যের ভুলের কারণে অনেক শিক্ষক ঈদ বা নববর্ষের উৎসবভাতা পাননি। এসব শিক্ষকের জন্য এখন ইএফটি বিল সাবমিট অপশন চালু করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বকেয়া উৎসব ভাতার বিল অনলাইনে সাবমিট করার জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে।
এছাড়া ইএফটি চালু হওয়ার পর তথ্যগত সমস্যার কারণে যাদের এক বা একাধিক মাসের এমপিও বেতন বকেয়া রয়েছে, তাদেরও মাসভিত্তিকভাবে বকেয়া বিল সাবমিট করতে হবে বলে জানানো হয়েছে।
মাউশি সূত্রে আরও বলা হয়, সঠিক তথ্য দিয়ে নির্ধারিত প্রক্রিয়ায় বিল সাবমিট করা হলে যাচাই শেষে বকেয়া অর্থ পরিশোধের ব্যবস্থা নেওয়া হবে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











