বুধবার, জুন ৩, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

এলেঙ্গার ঘনবসতি এলাকায় গড়ে উঠেছে একাধিক সীসা কারখানা

জুন ২৫, ২০২৩ — আষাঢ় ১১, ১৪৩০ বঙ্গাব্দ — সময়: ১:৪২ পূর্বাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি, শীর্ষ সংবাদ
A A

সীসা কারখানা১

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীর উপজেলার এলেঙ্গায় জনবসতিপূর্ণ স্থানে গড়ে উঠেছে একাধিক ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরির একাধিক অবৈধ কারখানা।

আরও পড়ুন

৩০ হাজার টাকা রাজস্বে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ

সরকারি নির্দেশনা অমান্য: ভূঞাপুরে ৭ দোকান মালিককে জরিমানা

কারখানা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া আর রাসায়নিক পদার্থে বিপন্ন হচ্ছে পরিবেশ ও জনস্বাস্থ্য চরম হুমকিতে পড়েছে; কিন্তু অজানা কারণে পরিবেশ অধিদপ্তর এ বিষয়ে নিরব।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেও ফল পাচ্ছেন না অসহায় ভুক্তভোগীরা। যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন জেলা প্রশাসক।

সরেজমিনে দেখা যায় –

ওই এলাকায় গিয়ে দেখা যায়, এলেঙ্গা পৌরসভাধীন পুংলী নদীর উত্তর পাশে ছায়া নিবিড় ছবির মতো গ্রামটির নাম ফটিকজানী।

এ গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশেই দীর্ঘ ৫ বছর ধরে শাপলা মেটাল ইন্ডাস্ট্রিজ নামের কারখানায় দিনরাত ২৪ ঘন্টা চলে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরির কাজ।

কারখানায় প্রতিনিয়ত ১০/১২ জন শ্রমিক কাজ করেন। চুল্লির মধ্যে এসিড মিশ্রিত ব্যাটারির বর্জ্য সাজানো আছে; এরপর আগুন দিয়ে তা গলাচ্ছে।

পাশেই বৈদ্যুতিক পাখা থেকে বাতাস দেওয়া হচ্ছে। এভাবে বিভিন্ন প্রক্রিয়ায় সিসা তৈরি হচ্ছে।

এ সীসা কারখানার বিষাক্ত এসিড ও ধোঁয়ায় আশেপাশের গাছপালা মরে যাচ্ছে। ক্ষেতে ধানের বদলে হচ্ছে চিটা।

গ্রামের মানুষের মধ্যে দেখা দিয়েছে বিভিন্ন জটিল রোগ ব্যাধি।

ভূক্তভোগীদের কথা –

ভুক্তভোগী গ্রামবাসী আর্তনাদ করে বলেন, এ কারখানার স্বত্ত্বাধিকারী আলা উদ্দিন অত্যন্ত প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পর্যন্ত পায় না। লিখিত অভিযোগ করেও হয় না কোন কাজ।

ফটিকজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা খাতুন বলেন, আমার বিদ্যালয়ে ২০০ জন ছাত্রছাত্রী রয়েছে।

এ সীসা কারখানার ফলে স্কুলের বাচ্চাসহ এলাকার মানুষের ভীষণ ক্ষতি হচ্ছে। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।

ফটিকজানী গ্রামের আব্দুস সামাদ বলেন, আমার ৫১ শতাংশ জমিতে শুধু ঘাস হয়, ধান হয় না।

২০২২ সালে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট এ ক্ষতিকর কারখানা বন্ধের জন্য একটি আবেদন করেছিলাম। কিন্তু মালিক প্রভাবশালী হওয়ায় কোন ব্যবস্থা হয়নি।

বাবুল মিয়া বলেন, এ সীসা কারখানার ফলে আমার ছেলে প্রতিমাসেই ৩/৪ বার অসুস্থ হয়ে পড়ে; সাথে আমার স্ত্রীও অসুস্থ। ধান ক্ষেতের স্ক্রীমের মালিক জমিতে ধান না হওয়ার কারণে স্ক্রীম বন্ধ করে দিয়েছেন।

চিকিৎসকের কথা –

স্থানীয় পল্লী চিকিৎসক জাকির হোসেন বলেন, কারখানার বিষাক্ত ধোঁয়া কুয়াশার মতো এলাকায় ছড়িয়ে যাওয়ায় ঠান্ডাকাশিজনিত রোগীর সংখ্যা দিনদিন বাড়ছে।

গাছের ফল পড়ে যায় ও ধানের ফলন কম হয়। সুলতান মাহমুসহ এলাকাবাসী এ সীসা কারখানা বন্ধের জোর দাবি করেছেন।

মালিক পক্ষের কথা –

তবে শাপলা মেটাল ইন্ডাস্ট্রিজের স্বত্ত্বাধিকারী বলেন, আমি কাগজপত্র নিয়েই কারখানা পরিচালনা করছি। এলাকার মানুষের কোন সমস্যা অসুবিধা হয় না।

এদিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কোল ঘেঁষেই পৌলী এলাকায় গড়ে উঠেছে পমিজান মেটাল নামের অবৈধ সিসা তৈরি কারখানা।

কারখানা সংলগ্ন মহাসড়ক দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার যানবাহন চলাচল করে। ব্যাটারির অ্যাসিডের গন্ধ আর ধোঁয়ায় স্থানীয় লোকজন অতিষ্ঠ।

স্থানীয়রা জানান, পৌলী নদীর পাশে গড়ে উঠা এ কারখানাটি বন্ধের দাবিকারীরা নানাভাবে হুমকি-ধমকি শিকার হন।

রাত দিন এই অবৈধ কারখানা চলার কারনে পরিবেশ ও ফসলি জমির ব্যাপক ক্ষতি হচ্ছে।

পমিজান মেটালের ম্যানেজার তানভীর আহমেদ চান মিয়া বলেন, বগুড়ার মোশারফ হোসেন নামের এক ব্যক্তি এ কারখানার মালিক।

তারা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সবাইকে ম্যানেজ করেই দীর্ঘদিন ধরে এটা চালাচ্ছেন। তাই কোন অভিযান হয় না।

এছাড়া এলেঙ্গা বাজারের পাশেই রয়েছে আরেকটি সীসা কারখানা।

ক্ষতিগ্রস্ত ও পরিবেশবাদীদের কথা –

সীসা কারখানার এক কর্মচারী বলেন, ব্যাটারি বর্জ্য বিভিন্ন এলাকা থেকে ট্রাকযোগে কারখানায় আনা হয়।

তিন মণ বর্জ্য থেকে দেড় থেকে দুই মণ সিসা তৈরি হয়। এখানে কাজ করার ফলে অনেক সময় শ্বাসকষ্ট দেখা দেয়। মাঝে মাঝে শরীরও চুলকায়।

পৌলী এলাকার বাসিন্দারা বলেন, ‘সিসা ফ্যাক্টরির কারণে গাছপালার পাতা ফ্যাকাশে হয়ে যাচ্ছে। ফসলি জমির উৎপাদন কমে যাচ্ছে। নানা রোগবালাই দেখা দিচ্ছে। অবৈধভাবে পরিচালনা করা হচ্ছে।’

যানবাহনের চালক ও যাত্রীরা বলেন, মহাসড়ক দিয়ে যাতায়াত করার সময় পৌলী এলাকায় আসলে গ্যাসের গন্ধে নাক ও চোখ জ্বলে।

এবিষয়ে পরিবেশবাদী সংগঠন ‘সবুজ পৃথিবীর’ সাধারণ সম্পাদক শহীদ মাহমুদ জানান, ব্যাটারি বর্জ্য পোড়ানোর সময় যে ধোঁয়া সৃষ্টি হয়, তার গাড়ির ধোঁয়ার চেয়েও মারাত্বক ক্ষতিকর।

এটা মানবদেহ, জীব-বৈচিত্র ও পরিবেশের জন্য মারাত্বক ক্ষতিকর। পরিবেশ অধিদপ্তরসহ স্থানয়ি প্রশাসনকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

কর্তৃপক্ষের বক্তব্য –

টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শিমু সাহা বলেন, সীসা একটি ধাতু। সীসা মানব শরীরে প্রবেশ করলে মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলে।

৬ বছরের নীচের শিশুরা সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয়। এর ফলে মানসিক বিকৃতি, রক্তশূন্যতা ও মস্তিষ্কের ক্ষতিসাধন হয়ে থাকে। সিসা কারখানার নির্গত গ্যাস মানুুষের শ্বাসকষ্ট, হৃদরোগ ও ক্যানসারের মতো জটিল রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। কোনো পশু পাখি কারখানার আশপাশের ঘাস খেলে অসুস্থ কিংবা মারাও যেতে পারে।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক এএসএম সাইফুল্লাহ বলেন, পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরির বিষয়টি পরিবেশ এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।

যার কারনে মাটি ও পানি দুষিত হচ্ছে। অবৈধভাবে চলমান কারখানাগুলো বন্ধ করতে হবে। তা না হলে আমরা দীর্ঘ মেয়াদে চরম ঝুঁকিতে পড়বো।

কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন বলেন, অবৈধ সীসা কারখানার বিষয়ে কোন তথ্য আমার জানা ছিল না; বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।

টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক জমীর উদ্দীন বলেন, ব্যাটারি পুড়িয়ে অবৈধ সীসা কারখানাগুলো পরিবেশের ক্ষতি সাধন করছে কি না সেটা পরিদর্শন করে জানতে হবে।

জনবসতির মধ্যে কিভাবে শাপলা মেটাল ইন্ডাস্ট্রি ও পমিজান মেটাল সীসা কারখানা পরিচালনা করছে এমন প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যান।

টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বলেন পরিবেশ এবং মানুষের জন্য ক্ষতিকর এমন অবৈধ সীসা করাখানার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: কারখানাসীসা

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

৩০ হাজার টাকা রাজস্বে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ

৩০ হাজার টাকা রাজস্বে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ

by নিজস্ব প্রতিবেদক
জুন ৩, ২০২৬ — জ্যৈষ্ঠ ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৫ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলে আয়োজিত ‘গ্রামীণ কুটির শিল্প ও উদ্যোক্তা মেলা’কে ঘিরে নানা অনিয়ম ও আর্থিক অসঙ্গতির অভিযোগ উঠেছে। মাত্র ৩০ হাজার টাকা সরকারি রাজস্ব দিয়ে মাসব্যাপী এ মেলা থেকে কোটি...

সরকারি নির্দেশনা অমান্য: ভূঞাপুরে ৭ দোকান মালিককে জরিমানা

সরকারি নির্দেশনা অমান্য: ভূঞাপুরে ৭ দোকান মালিককে জরিমানা

by নিজস্ব প্রতিবেদক
জুন ৩, ২০২৬ — জ্যৈষ্ঠ ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২০ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের ভূঞাপুরে সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখার দায়ে ৭ জন দোকান মালিককে মোট ৪ হাজার ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার...

টাঙ্গাইলে যুবদের জন্য ফাউন্ডেশনের ‘একজন এক গাছ’ আন্দোলন শুরু

টাঙ্গাইলে যুবদের জন্য ফাউন্ডেশনের ‘একজন এক গাছ’ আন্দোলন শুরু

by নিজস্ব প্রতিবেদক
জুন ৩, ২০২৬ — জ্যৈষ্ঠ ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১৩ পূর্বাহ্ণ
0

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার লক্ষ্য নিয়ে দেশব্যাপী শুরু হয়েছে ‘একজন এক গাছ’ আন্দোলন। স্বেচ্ছাসেবী সংগঠন ‘যুবদের...

টাঙ্গাইলে চামড়ার বাজারে ধস, বিক্রি না হওয়ায় নদীতে ফেললেন ব্যবসায়ী

টাঙ্গাইলে চামড়ার বাজারে ধস, বিক্রি না হওয়ায় নদীতে ফেললেন ব্যবসায়ী

by নিজস্ব প্রতিবেদক
জুন ২, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৬ অপরাহ্ণ
0

কোরবানির পশুর কাঁচা চামড়ার বাজারে টাঙ্গাইলে আবারও দেখা দিয়েছে চরম অস্থিরতা। বাড়তি প্রক্রিয়াজাতকরণ ব্যয়, অর্থসংকট এবং মাঠপর্যায়ে কার্যকর মনিটরিংয়ের অভাবে ন্যায্যমূল্য না পেয়ে বিপাকে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। লোকসানের...

বাসাইলে কিডনি রোগে আক্রান্ত শিশুর পাশে ইউএনও, দিলেন আর্থিক সহায়তা

বাসাইলে কিডনি রোগে আক্রান্ত শিশুর পাশে ইউএনও, দিলেন আর্থিক সহায়তা

by নিজস্ব প্রতিবেদক
জুন ২, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের বাসাইলে কিডনি রোগে আক্রান্ত অসহায় শিশু সিনহা আক্তারকে আর্থিক সহায়তা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন। মঙ্গলবার(২ জুন) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সিনহা...

Next Post

গাছের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ছাত্রলীগকর্মী নিহত

সর্বেশষ

বিশ্বকাপ মিশনে যুক্তরাষ্ট্রে ব্রাজিল, পূর্ণ স্কোয়াড পেলেন আনচেলত্তি

বিশ্বকাপ মিশনে যুক্তরাষ্ট্রে ব্রাজিল, পূর্ণ স্কোয়াড পেলেন আনচেলত্তি

জুন ৩, ২০২৬ — জ্যৈষ্ঠ ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪৮ পূর্বাহ্ণ
৩০ হাজার টাকা রাজস্বে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ

৩০ হাজার টাকা রাজস্বে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ

জুন ৩, ২০২৬ — জ্যৈষ্ঠ ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৫ পূর্বাহ্ণ
সরকারি নির্দেশনা অমান্য: ভূঞাপুরে ৭ দোকান মালিককে জরিমানা

সরকারি নির্দেশনা অমান্য: ভূঞাপুরে ৭ দোকান মালিককে জরিমানা

জুন ৩, ২০২৬ — জ্যৈষ্ঠ ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২০ পূর্বাহ্ণ
টাঙ্গাইলে যুবদের জন্য ফাউন্ডেশনের ‘একজন এক গাছ’ আন্দোলন শুরু

টাঙ্গাইলে যুবদের জন্য ফাউন্ডেশনের ‘একজন এক গাছ’ আন্দোলন শুরু

জুন ৩, ২০২৬ — জ্যৈষ্ঠ ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১৩ পূর্বাহ্ণ
গলার কাঁটা কর্ণফুলী টানেল

গলার কাঁটা কর্ণফুলী টানেল

জুন ২, ২০২৬ — জ্যৈষ্ঠ ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২৪ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In