খবর বাংলা ডেস্ক :
ঢাকার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার অগ্রগতি জানাতে আজ মঙ্গলবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিশেষ ব্রিফিং করবেন।
ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। এই ব্রিফিংয়ে মামলার চার্জশিট জমা দেওয়ার প্রক্রিয়া এবং অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানানো হতে পারে।
এর আগে, সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, শরিফ ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট ৭ জানুয়ারির মধ্যে দাখিল করা হবে। ইতিমধ্যে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলাটিকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টার বরাতে জানানো হয়েছে, অন্তর্বর্তী সরকারের মেয়াদে ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











