বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

কালিহাতীতে নদীর বুকে রাস্তা, ট্রাক দিয়ে অবৈধভাবে বালু বিক্রি

মার্চ ১৪, ২০২২ — চৈত্র ১, ১৪২৮ বঙ্গাব্দ — সময়: ৩:৩৪ পূর্বাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি, শীর্ষ সংবাদ
A A

খবরবাংলা

কালিহাতী সংবাদদাতা : টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধভাবে বাংলা ড্রেজার ও ভেকু দিয়ে বালু উত্তোলন করছে একটি অসাধু চক্র।

আরও পড়ুন

বিশ্বকাপ উন্মাদনায় টাঙ্গাইলে জার্সি-পতাকার জমজমাট বাজার

রাশিয়ায় টাঙ্গাইলের আরো ৩ জনকে জোরপূর্বক যুদ্ধে পাঠানোর অভিযোগ

আর সেই বালু বিক্রি করতে নদীতে বাঁধ দিয়ে পানিপ্রবাহ বন্ধ করে রাস্তা তৈরি করা হয়েছে।

এতে করে যেমনি হুমকির মুখে রয়েছে নদী তীরবর্তী বসতবাড়ী, বিদ্যালয়, বাজার ও বিভিন্ন স্থাপনা; তেমনি কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার।

গত কয়েক বছর যাবত অপরিকল্পিত ও অবৈধভাবে বালু উত্তোলনের কারণে বর্ষা মৌসুমে নদী তীরবর্তী বাড়ি-ঘর ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায়।

পরিবেশবাদী ও স্থানীয় ভূক্তভোগীরা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

বালু খেকোদের প্রকাশ্য বক্তব্য, তাদের এই ব্যবসার সাথে উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতা ও এমপি সাহেবের লোকজন সাথে জড়িত।

খবরবাংলা

সরেজমিনে, কালিহাতী উপজেলার উপর দিয়ে প্রবাহিত লৌহজং নদীর গোহালিয়াবাড়ী ইউনিয়নের যোকারচর এলাকায় নদীতে বাঁধ দিয়ে পানিপ্রবাহ বন্ধ করে শতাধিক বাংলা ড্রেজার বসিয়ে ও ভেকু দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছেন।

অবৈধভাবে বালু উত্তোলনের হীনস্বার্থে প্রশাসনিক নির্দেশনা অমান্য করে সরকারি নিলামকৃত বালুর ভিটি কেটে রাস্তা নির্মাণ ও বালু বিক্রি করা হয়েছে।

অবৈধ বাংলা ড্রেজার ও ভেকু বসিয়ে বালু উত্তোলন করে প্রতিদিন শত শত ট্রাক, ড্রাম ট্রাকে বালু বিক্রি করে হাতিয়ে নিচ্ছে বিপুল পরিমাণ অর্থ।

যার নেতৃত্বে রয়েছেন স্থানীয় মৃত চান মাহমুদের ছেলে মাছুদ সরকার ও মৃত বাহার আলীর ছেলে নুরুল ইসলাম মেম্বার প্রমুখ।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ব্যক্তিরা জানান, ইতিপূর্বে ওই স্থানে বালু উত্তোলনকে কেন্দ্র করে প্রতিবাদকারীদের উপর হামলা ও বাড়ী ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

খবর বাংলা

স্থানীয়রা আরো জানান, প্রশাসনের নিকট অভিযোগ করে কোন লাভ হয়নি।

বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে আপনারা সংবাদ করলেই কি হবে? শুধু জায়গামত তাদের খরচটা বাড়িয়ে দেবে। তাহলে আর কোন ব্যবস্থা হবেনা।

যদি কখনো ভ্রাম্যমান আদালতের অভিযানের পরিকল্পনা হয়, তবে বালুঘাটে যাওয়ার আগেই সেখানে খবর চলে যায়।

এ বিষয়ে বালু উত্তোলনকারীদের সাথে ফোন যোগাযোগের চেষ্টা করা হলে কেউ রিসিভ করেননি।

সংশ্লিষ্টদের বক্তব্য –

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার বলেন, আমার জানামতে আওয়ামী লীগের কেউ বালু ব্যবসার সাথে জড়িত নেই।

তবে কেউ কোন রাজনৈতিক ব্যক্তি বা কোন জনপ্রতিনিধির নাম ব্যবহার করে থাকলে তা একান্তই তাদের।

বিষয়টি আমি আইন শৃঙ্খলার মিটিং এ উপস্থাপন করেছি।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, নদীতে বাঁধ দেয়ার এখতিয়ার কারোর নেই। আমি ঢাকাতে আছি। এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

উপজেলা নির্বাহী অফিসার মো: নাজমুল হুসেইন বলেন, আমি কালিহাতীতে যোগদানের পর অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসছি।

এসিল্যান্ড বর্তমানে প্রশিক্ষণে আছেন। আমাকে একা বিষয়গুলো দেখতে হয়। অবৈধ সকল বিষয়ে অভিযান অব্যাহত থাকবে। সম্পাদনা – অলক কুমার

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: খবর বাংলাটাঙ্গাইলের খবর

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

বিশ্বকাপ উন্মাদনায় টাঙ্গাইলে জার্সি-পতাকার জমজমাট বাজার

বিশ্বকাপ উন্মাদনায় টাঙ্গাইলে জার্সি-পতাকার জমজমাট বাজার

by নিজস্ব প্রতিবেদক
জুন ৪, ২০২৬ — জ্যৈষ্ঠ ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০৫ পূর্বাহ্ণ
0

২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে টাঙ্গাইলে শুরু হয়েছে ফুটবলপ্রেমীদের উৎসব। বিশ্বকাপের আমেজ ছড়িয়ে পড়েছে শহরের ফুটপাত থেকে শুরু করে স্পোর্টস শোরুম পর্যন্ত। বিভিন্ন দেশের জার্সি ও পতাকায় সেজেছে...

রাশিয়ায় টাঙ্গাইলের আরো ৩ জনকে জোরপূর্বক যুদ্ধে পাঠানোর অভিযোগ

রাশিয়ায় টাঙ্গাইলের আরো ৩ জনকে জোরপূর্বক যুদ্ধে পাঠানোর অভিযোগ

by নিজস্ব প্রতিবেদক
জুন ৪, ২০২৬ — জ্যৈষ্ঠ ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪০ পূর্বাহ্ণ
0

উন্নত জীবনের স্বপ্ন এবং সংসারের সচ্ছলতা ফেরানোর আশায় রাশিয়ায় পাঠানো আরো তিন বাংলাদেশীকে জোরপূর্বক যুদ্ধে পাঠানোর অভিযোগ পাওয়া গেছে। ওই তিন বাংলাদেশী হলো - টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মো....

সন্তানের পিতৃত্ব ও টাকা ফেরতের দাবিতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন

সন্তানের পিতৃত্ব ও টাকা ফেরতের দাবিতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন

by নিজস্ব প্রতিবেদক
জুন ৩, ২০২৬ — জ্যৈষ্ঠ ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২১ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জাপুরে ৩৭ লাখ টাকা আত্মসাত করে প্রতারণার মাধ্যমে নিজের স্বামীকে তালাক দেয়ার অভিযোগ উঠেছে হালিমা বেগমের বিরুদ্ধে। একই সাথে নিজের সন্তানদের পিতার পরিচয় অস্বীকার করছে হালিমা বেগম।...

টাঙ্গাইলে অতিরিক্ত ভাড়া আদায় রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

টাঙ্গাইলে অতিরিক্ত ভাড়া আদায় রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

by নিজস্ব প্রতিবেদক
জুন ৩, ২০২৬ — জ্যৈষ্ঠ ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:০৯ অপরাহ্ণ
0

টাঙ্গাইলে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়া আদায় রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। সোমবার (১ জুন) সকালে নতুন বাস টার্মিনালসহ জেলার বিভিন্ন বাস কাউন্টারে এ...

কালিহাতীতে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ গরুর মৃত্যু

কালিহাতীতে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ গরুর মৃত্যু

by নিজস্ব প্রতিবেদক
জুন ৩, ২০২৬ — জ্যৈষ্ঠ ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫৭ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ফসলের মাঠে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইনের বাঁশের খুঁটির সংস্পর্শে এসে পাঁচটি গরুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সকালে উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরীপাড়া-ভেংলা গ্রামের চকে এ ঘটনা...

Next Post

কালিহাতীতে ভুখা-নাঙ্গাদের আর্তনাদ শোনার কি কেউ নেই?

সর্বেশষ

সি-গ্রুপে ব্রাজিলের আধিপত্যের পূর্বাভাস, চ্যালেঞ্জে মরক্কো

সি-গ্রুপে ব্রাজিলের আধিপত্যের পূর্বাভাস, চ্যালেঞ্জে মরক্কো

জুন ৪, ২০২৬ — জ্যৈষ্ঠ ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০৯ অপরাহ্ণ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৮২ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৮২ বিলিয়ন ডলার

জুন ৪, ২০২৬ — জ্যৈষ্ঠ ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪৯ পূর্বাহ্ণ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন খলিলুর রহমান

জুন ৪, ২০২৬ — জ্যৈষ্ঠ ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩২ পূর্বাহ্ণ
রামিসা হত্যা মামলায় আজ যুক্তিতর্ক, পরে রায়ের তারিখ

রামিসা হত্যা মামলায় আজ যুক্তিতর্ক, পরে রায়ের তারিখ

জুন ৪, ২০২৬ — জ্যৈষ্ঠ ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১৫ পূর্বাহ্ণ
বিশ্বকাপ উন্মাদনায় টাঙ্গাইলে জার্সি-পতাকার জমজমাট বাজার

বিশ্বকাপ উন্মাদনায় টাঙ্গাইলে জার্সি-পতাকার জমজমাট বাজার

জুন ৪, ২০২৬ — জ্যৈষ্ঠ ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০৫ পূর্বাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In