বুধবার, জুন ১৭, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা কালিহাতী

কালিহাতী নারান্দিয়া গ্রামের হাতে ভাজা মুড়ির কদর দেশজুড়ে –

মার্চ ৪, ২০২৬ — ফাল্গুন ২০, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৯:১৯ পূর্বাহ্ণ
in কালিহাতী, টাঙ্গাইল জেলা, শীর্ষ সংবাদ
A A
কালিহাতী নারান্দিয়া গ্রামের হাতে ভাজা মুড়ির কদর দেশজুড়ে -

কালিহাতী নারান্দিয়া গ্রামের হাতে ভাজা মুড়ির কদর দেশজুড়ে -

প্রতিবেদন:
কালিহাতী সংবাদ দাতা

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের মোদক সম্প্রদায়ের হাতেভাজা মুড়ির সুনাম দেশজুড়ে ছড়িয়ে আছে। পবিত্র রমজান মাসে ইফতারের অন্যতম অনুষঙ্গ হিসেবে মুড়ির চাহিদা কয়েকগুণ বেড়ে যায়। সারা বছর মুড়ির বাজার থাকলেও রোজার সময় উৎপাদন ও বিক্রি বাড়ায় কারিগর ও ব্যবসায়ীরা ব্যস্ত সময় পার করেন।

নারান্দিয়া থেকে টাঙ্গাইলসহ দেশের অন্তত আট জেলায় মুড়ি সরবরাহ করা হয়। হাতে ভাজা ও মেশিনে উৎপাদিত—দুইভাবেই মুড়ি তৈরি হলেও হাতেভাজা মুড়ির আলাদা কদর রয়েছে। ইউনিয়নের শতাধিক পরিবার, বিশেষ করে মোদক সম্প্রদায়ের সদস্যরা প্রজন্মের পর প্রজন্ম ধরে এ পেশায় যুক্ত। নারান্দিয়া ছাড়াও মাইস্তা, নগরবাড়ী, দৌলতপুর, লুহুরিয়া ও সিংহটিয়াসহ প্রায় ১৫টি গ্রামের কয়েকশ পরিবার এ কুটিরশিল্পের সঙ্গে জড়িত।

আরও পড়ুন

ভূঞাপুরে বিদ্যালয়ের পাশে অবৈধ বালু ঘাটে অভিযান, জরিমানা ৫০ হাজার

গোপালপুরে ইয়াবা ও গাঁজাসহ নারী আটক

কারিগরদের তথ্য অনুযায়ী, একজন ব্যক্তি দিনে এক থেকে দেড় মণ চালের মুড়ি ভাজতে পারেন। প্রতি মণ চালে ২২ থেকে ২৩ কেজি মুড়ি পাওয়া যায়। বর্তমানে পাইকারি প্রতি কেজি ৯০ থেকে ১০০ টাকা এবং খুচরা বাজারে ১০০ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে। তবে কাঁচামাল ও উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লাভের পরিমাণ কমে গেছে বলে জানান কারিগররা।

দৌলতপুর গ্রামের রাধা রানী মোদক বলেন, ধান সিদ্ধ, শুকানো, মাড়াই এবং পরে লবণজল মিশিয়ে আগুনে ভাজা—সব মিলিয়ে অনেক পরিশ্রমের কাজ এটি। কিন্তু পরিশ্রমের তুলনায় লাভ কম। অধীর মোদক জানান, এক মণ ধান ভাজতে খড়ি, লবণ ও অন্যান্য খরচ মিলিয়ে প্রায় দেড় হাজার টাকার মতো ব্যয় হয়। সব খরচ বাদে লাভ সীমিত। কনিকা রাণী মোদক ও সুরেন্দ্র কুমার বর্মনও সরকারি সহায়তার দাবি জানান।

প্রতিদিন প্রায় দুই লাখ টাকার হাতেভাজা মুড়ি উৎপাদন ও কেনাবেচা হয় বলে সংশ্লিষ্টরা জানান। তবে লাভের বড় অংশ চলে যায় মধ্যস্বত্বভোগীদের কাছে। রমজানে দূরদূরান্ত থেকে পাইকাররা এসে বস্তাভর্তি মুড়ি কিনে বিভিন্ন জেলায় সরবরাহ করেন। যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় সিরাজগঞ্জ, ঢাকা, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, বগুড়া ও গাজীপুরে নিয়মিত মুড়ি পাঠানো হয়।

মেশিনে উৎপাদিত মুড়ির সঙ্গে প্রতিযোগিতায় টিকতে হিমশিম খাচ্ছেন হাতেভাজা মুড়ির কারিগররা। মেশিনে দ্রুত উৎপাদন সম্ভব হওয়ায় লাভ তুলনামূলক বেশি। তবে কিছু ক্রেতা রাসায়নিকমুক্ত ও ঐতিহ্যবাহী স্বাদের কারণে হাতেভাজা মুড়িকেই প্রাধান্য দেন।

স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, যথাযথ বাজার ব্যবস্থাপনা ও স্বল্পসুদে ঋণ সুবিধা পেলে এ কুটিরশিল্প আরও এগিয়ে যেতে পারে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক বলেন, নারান্দিয়ার হাতেভাজা মুড়ির সুনাম রয়েছে। এ শিল্পের সঙ্গে জড়িত প্রান্তিক মানুষদের তালিকা করে স্বল্প ও দীর্ঘমেয়াদি ঋণসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ব্র্যান্ডিং ও প্রচার বাড়ানোরও পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: কালিহাতীকুটিরশিল্পগ্রামীণ অর্থনীতিটাঙ্গাইল সংবাদনারান্দিয়ামুড়ি ব্যবসামোদক সম্প্রদায়রমজান ইফতারসরকারি সহায়তাহাতেভাজা মুড়ি

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

ভূঞাপুরে বিদ্যালয়ের পাশে অবৈধ বালু ঘাটে অভিযান, জরিমানা ৫০ হাজার

ভূঞাপুরে বিদ্যালয়ের পাশে অবৈধ বালু ঘাটে অভিযান, জরিমানা ৫০ হাজার

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৭, ২০২৬ — আষাঢ় ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫৭ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের ভূঞাপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে দীর্ঘদিন ধরে পরিচালিত অবৈধ বালু ঘাটে অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে শিক্ষার্থীদের স্বার্থে বালু...

গোপালপুরে ইয়াবা ও গাঁজাসহ নারী আটক

গোপালপুরে ইয়াবা ও গাঁজাসহ নারী আটক

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৭, ২০২৬ — আষাঢ় ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫২ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও প্রায় ২০০ গ্রাম গাঁজাসহ এক নারীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন...

টাঙ্গাইলে ভেজাল ও অবৈধ ওষুধ বিক্রির অভিযোগে তিন ফার্মেসিকে জরিমানা

টাঙ্গাইলে ভেজাল ও অবৈধ ওষুধ বিক্রির অভিযোগে তিন ফার্মেসিকে জরিমানা

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৭, ২০২৬ — আষাঢ় ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৬ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইল সদর উপজেলার কুমুদিনী কলেজ রোড এলাকায় নকল, ভেজাল, আনরেজিস্টার্ড ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদপ্তর। এ সময় তিনটি...

মির্জাপুরে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও স্ট্যান্ডর্ড চার্টার্ড ব্যাংকের উদ্যোগে দিনব্যাপী প্লাস্টিক এক্সেঞ্জ স্টোর পরিচালনা

মির্জাপুরে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও স্ট্যান্ডর্ড চার্টার্ড ব্যাংকের উদ্যোগে দিনব্যাপী প্লাস্টিক এক্সেঞ্জ স্টোর পরিচালনা

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৭, ২০২৬ — আষাঢ় ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৩৬ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জাপুরে ভ্রাম্যমাণ সুপারশপ "প্লাস্টিক এক্সেঞ্জ স্টোর" এর মাধ্যমে পরিত্যাক্ত প্লাস্টিক কালেক্ট করা হয়েছে। মঙ্গলবার উপজেলা সদরের এস কে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১০ টা হতে সন্ধ্যা...

টাঙ্গাইলে পার্টনার কংগ্রেস: কৃষি উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তায় গুরুত্বারোপ

টাঙ্গাইলে পার্টনার কংগ্রেস: কৃষি উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তায় গুরুত্বারোপ

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৬, ২০২৬ — আষাঢ় ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৪ অপরাহ্ণ
0

প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় টাঙ্গাইলে শতাধিক কৃষক-কৃষাণীর অংশগ্রহণে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) টাঙ্গাইল...

Next Post
দেলদুয়ারে অবৈধ মাটি কাটায় কৃষিজমির টপ সয়েল হুমকিতে, অভিযানে ভেকু জব্দ

দেলদুয়ারে অবৈধ মাটি কাটায় কৃষিজমির টপ সয়েল হুমকিতে, অভিযানে ভেকু জব্দ

সর্বেশষ

কর্মসংস্থান বাড়াতে সরকারের নতুন পরিকল্পনা

কর্মসংস্থান বাড়াতে সরকারের নতুন পরিকল্পনা

জুন ১৭, ২০২৬ — আষাঢ় ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:১৩ অপরাহ্ণ
বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক, মেসি'রও প্রথম

মুন্সীগঞ্জে গুলির ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষতিপূরণ নির্দেশ হাইকোর্টের

জুন ১৭, ২০২৬ — আষাঢ় ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫৬ অপরাহ্ণ
প্রবীণ ক্রিকেট স্কোরার আব্দুর রউফের মৃত্যু

প্রবীণ ক্রিকেট স্কোরার আব্দুর রউফের মৃত্যু

জুন ১৭, ২০২৬ — আষাঢ় ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১৫ অপরাহ্ণ
চট্টগ্রামে বাকলিয়া ধর্ষণ ও আয়াত হত্যা মামলার রায় ঘোষণা আজ

চট্টগ্রামে বাকলিয়া ধর্ষণ ও আয়াত হত্যা মামলার রায় ঘোষণা আজ

জুন ১৭, ২০২৬ — আষাঢ় ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:০০ অপরাহ্ণ
স্থানীয় নির্বাচনে ডাকযোগে ভোট থাকছে না ইসির সিদ্ধান্ত

স্থানীয় নির্বাচনে ডাকযোগে ভোট থাকছে না ইসির সিদ্ধান্ত

জুন ১৭, ২০২৬ — আষাঢ় ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪৯ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In