শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অন্যান্য

চতুর্থবারেও করোনা পজিটিভ রাজশাহীর সাংবাদিক নূর

জুলাই ৩১, ২০২০ — শ্রাবণ ১৬, ১৪২৭ বঙ্গাব্দ — সময়: ১:০৪ অপরাহ্ণ
in অন্যান্য
A A

করোনাভাইরাস সংক্রমণ শনাক্তের পর পেরিয়ে গেছে টানা ৪০ দিন। একে একে চারবার টেস্ট করানো হয়েছে; কিন্তু প্রতিবারই পজিটিভ ফল এসেছে রাজশাহীর তরুণ সাংবাদিক আসাদুজ্জামান নূরের। সর্বশেষ ২৯ জুলাই পাওয়া চতুর্থবারের ফলাফলে তার করোনা ধরা পড়ে।

সাংবাদিক আসাদুজ্জামান নূর দৈনিক সানশাইনের স্টাফ রিপোর্টার ও রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির (আরসিআরইউ) সাধারণ সম্পাদক। জানা গেছে, ৪০ দিনেরও বেশি সময় ধরে করোনার সঙ্গে লড়াই করছেন তিনি।

আরও পড়ুন

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বাজেট বাড়ানোর উদ্যোগ, অনুদান পাবেন আরও বেশি সাংবাদিক

পুলিশের ভেতরে চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য

ইতোপূর্বে তিনবার তার করোনা পজিটিভ ধরা পড়ে। গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) চতুর্থবার করোনা পরীক্ষার জন্য নমুনা প্রদান করেন। একদিন পর আজ আবারও তার রিপোর্ট পজিটিভ এসেছে। তবে এই সময়ে তার তেমন কোনো উপসর্গ বা শারীরিক অসুবিধা দেখা দেয়নি।

আসাদুজ্জামান নূর জানান, গত ১৪ ও ১৫ জুন শরীরে হালকা জ্বর অনুভব করেন তিনি। সেদিন থেকেই স্বেচ্ছায় ঘরবন্দি ছিলেন। এরপর ১৮ জুন করোনা পরীক্ষার জন্য সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের অধীনে নমুনা প্রদান করেন। ২ দিন পর ২০ জুন প্রকাশিত রিপোর্টে প্রথমবার তার করোনা পজিটিভ ধরা পড়ে।

এরপর থেকে তিনি হোম আইসোলেশনে ছিলেন। এর প্রায় ২২ দিন পর ১২ জুলাই তিনি দ্বিতীয়বার করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ৬ দিন পর ১৮ জুলাই প্রকাশিত রিপোর্টে আবারও তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এতে তিনি ও তার চিকিৎসক কিছুটা বিচলিত হন। কারন; একই দিন করোনা আক্রান্ত অন্যদের রিপোর্ট নেগেটিভ আসলেও শুধু তারই করোনা পজিটিভ আসে।

পরীক্ষাটি সঠিক হয়েছে তা নিশ্চিত হওয়ার জন্য ডাক্তারের পরামর্শে তিনি একদিন পরেই ২০ জুলাই আবারও করোনা পরীক্ষা করান। সেবারও তার করোনা পজিটিভ ধরা পড়ে।

তৃতীয়বারেও করোনা পজিটিভ হওয়ায় নূরের লড়াইটা আরও কঠিন হয়ে পড়ে। যতই দিন যাচ্ছিল ততই বাড়ছিল মানসিক চাপ। কারণ গ্রামে বসবাসকারী বাবা-মা ও আত্মীয়-স্বজনকে জানাতে পারছিলেন না তিনি এখনও করোনা পজিটিভ! এভাবে চলতে থাকে ঘরবন্দি জীবন। এরপর গত মঙ্গলবার (২৮ জুলাই) চতুর্থবার পরীক্ষার জন্য নমুনা প্রদান করেন তিনি। এবারও বিধি বাম; আবারও করোনা পজিটিভ হয়েছেন তিনি।

এদিকে, এ বিষয়ে ভিন্ন ভিন্ন মতামত দিয়েছেন বিশেষজ্ঞরা। কেউ বলছেন, সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ১২ সপ্তাহ বা ৮৪ দিন পর্যন্ত ব্যক্তি শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব থাকতে পারে। সুতরাং ৪০ দিন অতিবাহিত হওয়ার পরেও যদি শরীরে ভাইরাসের উপস্থিতি পাওয়া যায় এতে বিচলিত হওয়ার কিছু নেই। যদি কোনো শারীরিক অসুবিধা না থাকে তাহলে চিন্তার কারণ নেই। আবার কোনো কোনো বিশেষজ্ঞ বলছেন, এত দীর্ঘসময় ভাইরাস রাখা ঠিক হবে না। তাই এ্যান্টিভাইরাস খাওয়ার পরামর্শও দিচ্ছেন তারা।

করোনার শুরু থেকে রাজশাহীতে সামনে থেকে চিকিৎসা প্রদানকারী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবু ইউসুফ বলেন, মানব শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ১২ সপ্তাহ পর্যন্ত থাকতে পারে। তার শরীরে ৪০ দিনেরও বেশি সময় ধরে ভাইরাস রয়েছে; কিন্তু কোন শারীরিক সমস্যা দেখা দিচ্ছে না। এক্ষেত্রে খুব বেশি দুশ্চিন্তার কিছু নেই। ৪০ দিন পার হওয়ার পরে বিপদের আশঙ্কা খুব একটা থাকে না বলে মন্তব্য করেন তিনি।

সাংবাদিক আসাদুজ্জামান নূর বলেন, করোনা মহামারির মধ্যেও পেশাগত দায়িত্ব পালনের জন্য হাসপাতালসহ বাইরে বিভিন্নজনের সংস্পর্শে যেতে হয়েছে। যার কারণে ১৪ ও ১৫ জুন জ্বর দেখা দেয়ায় অবজ্ঞা না করে করোনা পরীক্ষার জন্য নমুনা দেই। এরপর করোনা পজিটিভ ধরা পড়ে।

তিনি আরও বলেন, করোনা পজিটিভ আসার পর ঘরবন্দি রয়েছি। ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলছি। আমার কোনো শারীরিক সমস্যাও নেই। তবুও কেন জানি না বারবার করোনা পজিটিভ আসছে।

সূত্র: সোনালী সংবাদ

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বাজেট বাড়ানোর উদ্যোগ, অনুদান পাবেন আরও বেশি সাংবাদিক

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বাজেট বাড়ানোর উদ্যোগ, অনুদান পাবেন আরও বেশি সাংবাদিক

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৯, ২০২৬ — কার্তিক ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৩ অপরাহ্ণ
0

বঞ্চিত, নির্যাতিত, অসুস্থ ও আর্থিকভাবে অসচ্ছল পেশাদার সাংবাদিকদের আর্থিক সহায়তা নিশ্চিত করতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান কার্যক্রম আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ট্রাস্টের বাজেট...

পুলিশের ভেতরে চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য

পুলিশের ভেতরে চক্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৩০, ২০২৬ — আশ্বিন ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:২৮ পূর্বাহ্ণ
0

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিল, গোপন বৈঠক ও ককটেল বিস্ফোরণের কয়েকটি ঘটনায় সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা...

জ্বালানি বাজারে বড় পরিবর্তন, সুযোগ বাড়ছে বেসরকারি বিনিয়োগের

জ্বালানি বাজারে বড় পরিবর্তন, সুযোগ বাড়ছে বেসরকারি বিনিয়োগের

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৬, ২০২৬ — ভাদ্র ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০০ অপরাহ্ণ
0

জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা আরও স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন করতে নীতিগত পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকে পেট্রোলিয়াম পণ্য আমদানি...

বিশ্ববাজারে তেলের দাম আবার ১০০ ডলার ছাড়াল

বিশ্ববাজারে তেলের দাম আবার ১০০ ডলার ছাড়াল

by নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৩, ২০২৬ — চৈত্র ৩০, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:৫৫ অপরাহ্ণ
0

আজ সোমবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই জ্বালানি তেলের দাম অনেকটা বেড়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর তেলের দাম যে বাড়বে, তা প্রত্যাশিতই ছিল। কেবল ছিল...

আজ বছরের দীর্ঘতম রাত ও ক্ষুদ্রতম দিনের সাক্ষী হচ্ছে বিশ্ব

আজ বছরের দীর্ঘতম রাত ও ক্ষুদ্রতম দিনের সাক্ষী হচ্ছে বিশ্ব

by নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২১, ২০২৫ — পৌষ ৭, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১২:০৯ অপরাহ্ণ
0

আজ রোববার, ২১ ডিসেম্বর—বছরের দীর্ঘতম রাত। সূর্যের দক্ষিণায়নের ফলে আজকের রাতটি অন্য যেকোনো দিনের তুলনায় কিছুটা বেশি দীর্ঘ হবে। চাঁদের আলোয় এই দীর্ঘ রাত উপভোগ করার সুযোগ পাচ্ছেন...

Next Post

বাংলাদেশ মেরিন একাডেমিতে নিয়োগ

সর্বেশষ

আইসিসিবিতে একসঙ্গে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী

আইসিসিবিতে একসঙ্গে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী

নভেম্বর ১৩, ২০২৬ — কার্তিক ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৩ অপরাহ্ণ
নির্বাচনের এজেন্টদের নিয়ে প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী আয়োজন, একসঙ্গে খেলেন দুই হাজার মানুষ

নির্বাচনের এজেন্টদের নিয়ে প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী আয়োজন, একসঙ্গে খেলেন দুই হাজার মানুষ

নভেম্বর ১৩, ২০২৬ — কার্তিক ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০৪ অপরাহ্ণ
মাভাবিপ্রবির সিরাজগঞ্জ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদে ৪০ শিক্ষার্থী ভর্তির অনুমোদন পেল

মাভাবিপ্রবির সিরাজগঞ্জ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদে ৪০ শিক্ষার্থী ভর্তির অনুমোদন পেল

নভেম্বর ১৩, ২০২৬ — কার্তিক ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৩৩ অপরাহ্ণ
মাভাবিপ্রবির ফটকের সামনে ট্রাকচাপায় একজনের মৃত্যু

মাভাবিপ্রবির ফটকের সামনে ট্রাকচাপায় একজনের মৃত্যু

নভেম্বর ১৩, ২০২৬ — কার্তিক ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:২১ অপরাহ্ণ
সরকারের অনুমোদন ছাড়াই কর্ণফুলীতে রিফাইনারি নির্মাণ

সরকারের অনুমোদন ছাড়াই কর্ণফুলীতে রিফাইনারি নির্মাণ

নভেম্বর ১২, ২০২৬ — কার্তিক ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০৯ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In