শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home শিক্ষা ও ক্যাম্পাস

মাভাবিপ্রবির সিরাজগঞ্জ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদে ৪০ শিক্ষার্থী ভর্তির অনুমোদন পেল

নভেম্বর ১৩, ২০২৬ — কার্তিক ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৩৩ অপরাহ্ণ
in শিক্ষা ও ক্যাম্পাস
A A
মাভাবিপ্রবির সিরাজগঞ্জ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদে ৪০ শিক্ষার্থী ভর্তির অনুমোদন পেল

মাভাবিপ্রবির সিরাজগঞ্জ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদে ৪০ শিক্ষার্থী ভর্তির অনুমোদন পেল

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সিরাজগঞ্জ ক্যাম্পাসে অবস্থিত ‘ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদ’-এ ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ৪০ জন শিক্ষার্থী ভর্তির অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

গত ১২ নভেম্বর ২০২৬ তারিখে ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ থেকে প্রেরিত এক পত্রে এ অনুষদে নতুন শিক্ষার্থী ভর্তির এ সম্মতি ও পরামর্শ প্রদান করা হয়। এর ফলে দীর্ঘ কয়েক বছর পর অনুষদটিতে পুনরায় নতুন শিক্ষার্থী ভর্তির দ্বার উন্মোচিত হলো, যা বিশ্ববিদ্যালয়টির প্রাতিষ্ঠানিক ও একাডেমিক অগ্রযাত্রায় একটি উল্লেখযোগ্য মাইলফলক।

আরও পড়ুন

মাভাবিপ্রবির ফটকের সামনে ট্রাকচাপায় একজনের মৃত্যু

মাভাবিপ্রবির জার্সি পরে সাইকেল চুরি, পরদিন ফের চুরির সময় আটক

এ বিষয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, “সিরাজগঞ্জ ক্যাম্পাসের ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদে শিক্ষার্থী ভর্তির অনুমতি পাওয়া আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দের ও ইতিবাচক সংবাদ। অতীতের সীমাবদ্ধতা ও সংকট কাটিয়ে প্রতিষ্ঠানটিকে একটি মানসম্মত উচ্চশিক্ষা ও গবেষণাকেন্দ্রে রূপান্তরের লক্ষ্যে আমরা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি। ৪০ জন শিক্ষার্থী ভর্তির অনুমোদন দেওয়ায় ইউজিসিকে ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষার্থী ভর্তির মাধ্যমে এ ক্যাম্পাসের সার্বিক একাডেমিক কার্যক্রমে নতুন গতি সঞ্চারিত হবে।”

উপাচার্য আরও বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো আধুনিক, বাস্তবমুখী ও আন্তর্জাতিক মানের ভেটেরিনারি শিক্ষা নিশ্চিত করা, যাতে করে শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রাণিসম্পদ খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ ও মানবিক গ্র্যাজুয়েট হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে। মূল ক্যাম্পাসের পাশাপাশি সিরাজগঞ্জ ক্যাম্পাসের অবকাঠামো, ল্যাবরেটরি ও গবেষণার সুযোগ সম্প্রসারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।” এ ছাড়া তিনি মাভাবিপ্রবির ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদ’-এ ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ৪০ জন শিক্ষার্থী ভর্তির জন্য কৃষি গুচ্ছে যুক্ত করার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষদের একাডেমিক কাঠামো ও সম্ভাবনা:
অনুমোদিত একাডেমিক কাঠামো অনুযায়ী, অনুষদটির অধীনে মোট ৯টি বিভাগ বা বিভাগীয় ক্ষেত্র রয়েছে। বিভাগগুলো হলো:
১. অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি, ২. ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড ফার্মাকোলজি, ৩. প্যাথলজি অ্যান্ড প্যারাসাইটোলজি, ৪. মাইক্রোবায়োলজি, ৫. মেডিসিন অ্যান্ড সার্জারি, ৬. অ্যানিমেল সায়েন্স অ্যান্ড নিউট্রিশন, ৭. জেনেটিক্স অ্যান্ড অ্যানিমেল ব্রিডিং, ৮. ডেইরি অ্যান্ড পোলট্রি সায়েন্স এবং ৯. এগ্রিকালচারাল ইকোনমিকস, সোশ্যাল সায়েন্স অ্যান্ড স্ট্যাটিসটিকস।

অনুষদের আওতায় পাঁচ বছর মেয়াদি ‘বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজব্যান্ড্রি’ ডিগ্রি প্রদান করা হবে, যার মোট ক্রেডিট ২০০ থেকে ২২৮। ভবিষ্যতে মৌলিক ও ফলিত ভেটেরিনারি বায়োমেডিকেল এবং প্রাণিসম্পদ উৎপাদনবিষয়ক ক্ষেত্রে এমএস, এমফিল ও পিএইচডি পর্যায়ের উচ্চতর গবেষণা কার্যক্রম চালুর পরিকল্পনাও অনুমোদিত কাঠামোয় রয়েছে। বর্তমানে অনুষদটিতে ৫ জন শিক্ষক ও ১০ জন কর্মচারী কর্মরত আছেন।

প্রাণিসম্পদ খাতে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আজুগড়ায় ২০১৩ সালের জুন থেকে ২০১৮ সালের জুন মেয়াদে একটি সরকারি উন্নয়ন প্রকল্পের অবকাঠামো নির্মিত হয়। ২০১৯ সালে এটি ‘সিরাজগঞ্জ সরকারি ভেটেরিনারি কলেজ’ হিসেবে যাত্রা শুরু করে এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়ে দুটি শিক্ষাবর্ষে (২০১৯-২০ এবং ২০২০-২১) শিক্ষার্থী ভর্তি করা হয় । পরবর্তীতে শিক্ষকসংকট, প্রশাসনিক জটিলতা ও শিক্ষার্থীদের আন্দোলনে সেশনজটের কারণে ভর্তি কার্যক্রম স্থগিত হয়ে যায়।

পরবর্তীতে দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৪ সালের ২৯ জুন প্রতিষ্ঠানটিকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষদ হিসেবে পূর্ণাঙ্গ অন্তর্ভুক্ত করা হয় এবং একই বছরের ৩০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথম পরীক্ষা কার্যক্রম সফলভাবে শুরু হয়। বর্তমানে অনুষদে দুটি ব্যাচে মোট ৮৭ জন শিক্ষার্থী অধ্যয়নরত আছেন (প্রথম ব্যাচে ৪৩ জন ৫ম বর্ষে ১ম সেমিস্টারে এবং দ্বিতীয় ব্যাচে ৪৪ জন ৪র্থ বর্ষে ১ম সেমিস্টারে )।
ইউজিসির এ সিদ্ধান্তের ফলে সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চলের প্রাণিসম্পদ উন্নয়ন ও উচ্চশিক্ষায় নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হলো।

মাভাবিপ্রবি ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের সিরাজগঞ্জ ক্যাম্পাসে ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে ৪০ জন শিক্ষার্থী ভর্তির অনুমোদন লাভ বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের বিষয়। এ গুরুত্বপূর্ণ অর্জনের জন্য মাননীয় উপাচার্য মহোদয়ের প্রতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে। তাঁর দূরদর্শী নেতৃত্ব, আন্তরিক প্রচেষ্টা ও প্রশাসনিক উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়ন আরও এগিয়ে যাবে,এটাই সবার প্রত্যাশা।

উল্লেখ্য, বিধি মোতাবেক যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে ভর্তি কার্যক্রম শুরু করা হবে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ইউজিসিউচ্চশিক্ষাকৃষি গুচ্ছ ভর্তিটাঙ্গাইল বিশ্ববিদ্যালয়বিশ্ববিদ্যালয় ভর্তিভেটেরিনারি অনুষদমাভাবিপ্রবিসিরাজগঞ্জ ক্যাম্পাস

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মাভাবিপ্রবির ফটকের সামনে ট্রাকচাপায় একজনের মৃত্যু

মাভাবিপ্রবির ফটকের সামনে ট্রাকচাপায় একজনের মৃত্যু

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৩, ২০২৬ — কার্তিক ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:২১ অপরাহ্ণ
0

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি)২য় ফটকের সামনে ট্রাকচাপায় আসাদুল (২৭) নামের এক অটোচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আনুমানিক ৯.২০ মিনিটে টাংগাইলের সন্তোষ এলাকায় এই...

মাভাবিপ্রবির জার্সি পরে সাইকেল চুরি, পরদিন ফের চুরির সময় আটক

মাভাবিপ্রবির জার্সি পরে সাইকেল চুরি, পরদিন ফের চুরির সময় আটক

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১২, ২০২৬ — কার্তিক ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২৩ অপরাহ্ণ
0

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) এফটিএনএস বিভাগের নাম ও লোগোযুক্ত জার্সি পরে সাইকেল চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। প্রথম দিন সাইকেল চুরির পরের দিন...

মাভাবিপ্রবিতে ‘জয় বাংলা’ স্লোগান, ৩ বহিরাগত আটক

মাভাবিপ্রবিতে ‘জয় বাংলা’ স্লোগান, ৩ বহিরাগত আটক

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১১, ২০২৬ — কার্তিক ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২৮ অপরাহ্ণ
0

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ‘জয় বাংলা, জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে তিন বহিরাগতকে আটক করে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা। আটকের পর তাঁরা নিজেদের ছাত্রদলের...

ডিসেম্বরে টানা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান, কোন স্তরে কত দিন বন্ধ?

ডিসেম্বরে টানা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান, কোন স্তরে কত দিন বন্ধ?

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১১, ২০২৬ — কার্তিক ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪৪ অপরাহ্ণ
0

ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে দীর্ঘ ছুটি পাচ্ছেন দেশের শিক্ষার্থীরা। তবে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদরাসার ছুটির সময়সীমা এক নয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের প্রকাশিত ছুটির...

মাভাবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

মাভাবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১০, ২০২৬ — কার্তিক ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০৩ অপরাহ্ণ
0

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে...

Next Post
নির্বাচনের এজেন্টদের নিয়ে প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী আয়োজন, একসঙ্গে খেলেন দুই হাজার মানুষ

নির্বাচনের এজেন্টদের নিয়ে প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী আয়োজন, একসঙ্গে খেলেন দুই হাজার মানুষ

সর্বেশষ

নির্বাচনের এজেন্টদের নিয়ে প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী আয়োজন, একসঙ্গে খেলেন দুই হাজার মানুষ

নির্বাচনের এজেন্টদের নিয়ে প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী আয়োজন, একসঙ্গে খেলেন দুই হাজার মানুষ

নভেম্বর ১৩, ২০২৬ — কার্তিক ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০৪ অপরাহ্ণ
মাভাবিপ্রবির সিরাজগঞ্জ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদে ৪০ শিক্ষার্থী ভর্তির অনুমোদন পেল

মাভাবিপ্রবির সিরাজগঞ্জ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদে ৪০ শিক্ষার্থী ভর্তির অনুমোদন পেল

নভেম্বর ১৩, ২০২৬ — কার্তিক ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৩৩ অপরাহ্ণ
মাভাবিপ্রবির ফটকের সামনে ট্রাকচাপায় একজনের মৃত্যু

মাভাবিপ্রবির ফটকের সামনে ট্রাকচাপায় একজনের মৃত্যু

নভেম্বর ১৩, ২০২৬ — কার্তিক ২৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:২১ অপরাহ্ণ
সরকারের অনুমোদন ছাড়াই কর্ণফুলীতে রিফাইনারি নির্মাণ

সরকারের অনুমোদন ছাড়াই কর্ণফুলীতে রিফাইনারি নির্মাণ

নভেম্বর ১২, ২০২৬ — কার্তিক ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০৯ অপরাহ্ণ
মাভাবিপ্রবির জার্সি পরে সাইকেল চুরি, পরদিন ফের চুরির সময় আটক

মাভাবিপ্রবির জার্সি পরে সাইকেল চুরি, পরদিন ফের চুরির সময় আটক

নভেম্বর ১২, ২০২৬ — কার্তিক ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২৩ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In