মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অন্যান্য

চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণ, অবরুদ্ধ ৫ পরিবার

আগস্ট ২২, ২০২৩ — ভাদ্র ৭, ১৪৩০ বঙ্গাব্দ — সময়: ৬:১০ অপরাহ্ণ
in অন্যান্য, শীর্ষ সংবাদ
A A

চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণ, অবরুদ্ধ ৫ পরিবার

নিজস্ব প্রতিবেদক: পৌরসভার আবাসন আইন অমান্য করে চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণ করার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।

আরও পড়ুন

গোপালপুরে জলাবদ্ধতায় ২৫০ বিঘা কৃষিজমি অনাবাদি, বিপাকে দুই শতাধিক কৃষক

গোপালপুরে চার দিনে মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক

এতে অবরুদ্ধ হয়ে পড়েছেন ওই এলাকায় বসবাসরত পাঁচটি পরিবার। স্থানীয় মাতাব্বরদের মধ্যস্থতায় এর নিস্পত্তি না হওয়ায় সমস্যা নিরসনে পৌর কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী ওই পরিবারগুলো।

প্রায় দুই বছর ধরে এমন অমানবিকতার শিকার হচ্ছেন টাঙ্গাইল পৌরসভার ১১ নং ওয়ার্ডের কচুয়াডাঙা প্রাইমারী স্কুলের সামনে বসবাসরত পাঁচ পরিবার।

সমস্যা সমাধানে দফায় দফায় স্থানীয়ভাবে বৈঠক হলেও এর স্থায়ী কোন সুরাহা পায়নি পরিবারগুলো।

পরিবারগুলোর চলাচলের জন্য দুই ফুট রাস্তা ছাড়ার সিদ্ধান্ত দেন বৈঠকের স্থানীয় মাতাব্বররা।

মাতাব্বরদের রাস্তা ছাড়ার সেই সিদ্ধান্ত উপেক্ষা করেই দেয়াল নিমার্ণ করেছেন ওই প্রতিবেশী বলে অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা।

এলাকাবাসীর বক্তব্য

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালী কতিপয় মাতাব্বরের ইন্দনে এ সমস্যার সৃষ্টি হয়েছে।

আবাসন আইনে প্রতিবেশীদের চলাচলের জন্য রাস্তা ছাড়ার বিধান থাকলেও ওই মাতাব্বরদের প্ররোচনায় সে আইনের তোয়াক্কা করছেন না জমি ক্রেতারা।

রাস্তা না থাকায় অন্যের বাড়ির উপর দিয়ে পরিবারগুলোর চলাচল করতে হচ্ছে যা সম্পূর্ণ অনৈতিক।

স্থানীয় ও নীরিহ হওয়ায় এ ভোগান্তির শিকার হচ্ছেন মিজানুর রহমান, আব্দুল্লাহ্, শাহাদত, শাওন ও মনিদের পরিবার। দ্রুত এ সমস্যার সমাধান দাবি করেছেন তারা।

ভুক্তভোগীদের বক্তব্য

ভুক্তভোগী মিজানুর রহমান বলেন, ইতোপূর্বে এই স্থান দিয়ে চলাচলের রাস্তা ছিল।

দুইজন ওই স্থানের ৮ শতাংশ জমি কিনে চলাচলের রাস্তাটি বন্ধ করে দিয়েছেন।

স্থানীয় মাতাব্বররা দুই ফুট রাস্তা ছাড়ার জন্য বললেও এ জমি ক্রেতা সেই সিদ্ধান্ত না মেনেই দেয়াল নির্মাণ করেছেন।

তিনি অভিযোগ করে বলেন, আমরা চর থেকে এসে এখানে বাড়ি করেছি বলে এমন অত্যাচারের শিকার হচ্ছি।

রাস্তা না থাকার কারণে মানুষের বাড়ির উপর দিয়ে আমাদের যাতায়াত করতে হচ্ছে। এতে নানা ধরণের সমস্যায় রয়েছি আমরা।

বিষয়টি স্থানীয় কাউন্সিলরকে অবগত করা হলেও এর কোন সুরাহা পায়নি।

আব্দুল্লাহ্ বলেন, অতীতে জমিগুলো ফাঁকা ছিল। এ কারণে চলাচলের কোন সমস্যা হত না।

সম্প্রতি জমিটুকু বিক্রি হওয়াসহ সেই জমিতে দেয়াল নির্মাণ করার কারণে চলাচলের সমস্যা সৃষ্টি হয়েছে।

স্থানীয় মাতাব্বররা দুই ফুট রাস্তা ছাড়ার জন্য জমি ক্রেতাদের বললেও রাস্তার জন্য কোন জায়গা ছাড়ছেন না তারা।

এতে আমাদের পাঁচটি পরিবারের যাতায়াতে চরম সমস্য দেখা দিয়েছে।

পৌর আইনে প্রতিবেশীদের চলাচলের সুবিদ্ধার্থে রাস্তা ছাড়ার বিধান থাকলেও সেই আইনী সুবিধা পাচ্ছিনা আমরা।

চলাচলের পথ বন্ধ করা জমি ক্রেতাদের বক্তব্য

চলাচলের পথ বন্ধ করে দেয়াল নির্মাণে কথা স্বীকার করেছেন জমি ক্রেতা রহিম। তিনি বলেন, আমার দুই শালিকার নামে ওই জমিটুকু কেনা হয়েছে। স্থানীয় কাউন্সিলরের হস্তক্ষেপে দুই ফুট রাস্তা ছাড়ার সিদ্ধান্ত হয়েছিল।

রাস্তার জন্য ছাড়ার ওই দুই ফুট জায়গার বিপরীতে সুবিধাভোগীরা আমাকে দুই ফুট জায়গা দেয়ারও সিদ্ধান্ত দেন কাউন্সিলর। প্রতিবেশীরা জায়গা না দেয়ায় আমি দেয়াল নির্মাণ করেছি।

জমি ক্রেতা সত্তর বলেন, আমার জমি এক অংশ দিয়ে রাস্তা ছাড়া আছে। এক জমির দুই দিক দিয়ে রাস্তা দেয়া কি সম্ভব?

স্থানীয় মাতাব্বরের বক্তব্য

পাঁচ পরিবারের চলাচলে চরম অসুবিধা কথা স্বীকার করেছেন স্থানীয় মাতাব্বর বাবর আলী। তিনি বলেন, আমরা কয়েকবার রাস্তার সমস্যা সমাধানের চেষ্টা করে ব্যর্থ হয়েছি।

সমাধানের জন্য আমি ওই জমি ক্রেতাদের রাস্তার জন্য তিন ফুট জমি ছাড়লে ভুক্তভোগীদের কাছ থেকে দুই ফুট জমি নিয়ে দিব এমন প্রস্তাবও দিয়েছিলাম।

তবে রহস্যজনক কারণে আমাদের সেই প্রস্তাবও মানেননি তারা। বিষয়টির সমাধানে পৌর কর্তৃপক্ষের সর্বোচ্চ সহযোগিতা চেয়েছেন তিনি।

পৌর কর্তৃপক্ষের বক্তব্য

১১ নং ওয়ার্ড কাউন্সিলর মেহেদী হাসান আলীম বলেন, ভুক্তভোগীরা অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র মোছা: মাহমুদা বেগম জেবু জানান, প্রতিবেশীদের চলাচলের ব্যবস্থা না থাকলে অবশ্যয় রাস্তা ছাড়তে হবে জমির মালিকদের। অভিযোগ দিলে পৌর কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিবে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ১১ নং ওয়ার্ডঅবরুদ্ধ ৫ পরিবারকচুয়াডাঙাচলাচলের রাস্তায় দেয়াল নির্মাণটাঙ্গাইল পৌরসভা

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

গোপালপুরে জলাবদ্ধতায় ২৫০ বিঘা কৃষিজমি অনাবাদি, বিপাকে দুই শতাধিক কৃষক

গোপালপুরে জলাবদ্ধতায় ২৫০ বিঘা কৃষিজমি অনাবাদি, বিপাকে দুই শতাধিক কৃষক

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৮, ২০২৬ — শ্রাবণ ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৯ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাহাপুর, পিচুরিয়া ও কৃষ্ণপট্টি গ্রামের প্রায় ২০০ থেকে ২৫০ বিঘা বোরো ও আমন আবাদি জমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে অনাবাদি...

গোপালপুরে চার দিনে মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক

গোপালপুরে চার দিনে মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৮, ২০২৬ — শ্রাবণ ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২০ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় গত চার দিনে পরিচালিত পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড...

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আনিছুর রহমান

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আনিছুর রহমান

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৮, ২০২৬ — শ্রাবণ ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১১ অপরাহ্ণ
0

‎টাংগাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) নতুন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. আনিছুর রহমান। আগামী চার বছরের...

টাঙ্গাইলে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট উধাও

টাঙ্গাইলে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট উধাও

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৮, ২০২৬ — শ্রাবণ ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫৪ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় চলমান এইচএসসি পরীক্ষায় ২১ শিক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ককে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনা তদন্তে তিন...

টাঙ্গাইলে মাদক ও অপপ্রচার প্রতিরোধে জেলা প্রশাসনের আলোচনা সভা

টাঙ্গাইলে মাদক ও অপপ্রচার প্রতিরোধে জেলা প্রশাসনের আলোচনা সভা

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৮, ২০২৬ — শ্রাবণ ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৫ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলে মাদকাসক্তি প্রতিরোধ এবং গুজব-অপপ্রচার রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (২৭ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন...

Next Post

সখীপুরে গৃহবধূ সাহিদা হত্যাকাণ্ড: ৯ মাস পর স্বামী গ্রেপ্তার

সর্বেশষ

গোপালপুরে জলাবদ্ধতায় ২৫০ বিঘা কৃষিজমি অনাবাদি, বিপাকে দুই শতাধিক কৃষক

গোপালপুরে জলাবদ্ধতায় ২৫০ বিঘা কৃষিজমি অনাবাদি, বিপাকে দুই শতাধিক কৃষক

জুলাই ২৮, ২০২৬ — শ্রাবণ ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৯ অপরাহ্ণ
গোপালপুরে চার দিনে মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক

গোপালপুরে চার দিনে মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক

জুলাই ২৮, ২০২৬ — শ্রাবণ ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২০ অপরাহ্ণ
গুগলের বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলার আশঙ্কা

গুগলের বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলার আশঙ্কা

জুলাই ২৮, ২০২৬ — শ্রাবণ ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৫ অপরাহ্ণ
সরকারের ১৮০ দিনের অর্জন গুরুত্বের সঙ্গে উপস্থাপন করতে হবে

সরকারের ১৮০ দিনের অর্জন গুরুত্বের সঙ্গে উপস্থাপন করতে হবে

জুলাই ২৮, ২০২৬ — শ্রাবণ ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১৩ অপরাহ্ণ
বাংলাদেশ-আইওএম অংশীদারিত্ব আরও জোরদারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশ-আইওএম অংশীদারিত্ব আরও জোরদারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ২৮, ২০২৬ — শ্রাবণ ১৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৫০ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In