রবিবার, জুলাই ৫, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

জমি লিখে না দেয়ায় বাড়ি ছাড়া ষাটোর্ধ বাবা-মা

নভেম্বর ২২, ২০২০ — অগ্রহায়ণ ৮, ১৪২৭ বঙ্গাব্দ — সময়: ৩:৩৮ পূর্বাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি
A A

বাসাইল সংবাদদাতা : টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের গুচ্ছ গ্রামে গিয়ে দেখা যায়, রাস্তার পাশের জমিতে খোলা আকাশের নিচে একটি চৌকির ওপর মশাড়ী টানানো রয়েছে।

আরও পড়ুন

অবৈধ মাটি ব্যবসায়ীদের জরিমানায় ক্ষুব্ধ বিএনপির বহিষ্কৃত নেতা!

রাষ্ট্রীয় কোষাগার থেকে নেন বাড়ি ভাড়া! থাকেন অফিসেই

চৌকির পাশেই রান্না করছেন বয়সের ভারে ন্যুব্জ মেহেরুন বেগম (৬৫)। আর চৌকিতে ঘুমিয়ে রয়েছে তার স্বামী আব্দুল খালেক (৭০)।

আপনারা এখানে কেন? জিজ্ঞাসা করতেই বৃদ্ধা মা কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘আড়াই মাস ধরে আমার দুই ছেলে আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে।

পরে আমার ভাইয়ের বাড়িতে যাই। এরপর সেখান থেকে চলে এসে গত চারদিন ধরে এই খোলা আকাশের নিচে চৌকি বসিয়ে বসবাস করছি।

রান্না করার মতো কিছুই নেই আমাদের কাছে। কিছু না থাকায় আশপাশের অনেকেই চাল ও তরকারী দিয়ে যাচ্ছে।

এই বয়সে রান্না করতে পারি না বাবা। তারপরও কষ্টে রান্না করে আমরা দুই বুইরা-বুড়ি খাচ্ছি। আমাগো একটা ব্যবস্থা করো বাবা?

এসময় তিনি বলেন, ‘আমার দুই ছেলে ও এক মেয়ে। ছেলেরা বিয়ে করেছে অনেক আগেই। আর মেয়েরও বিয়ে হয়েছে।

দুই ছেলেই বিদেশ গিয়েছিল। এখন তারা ব্যবসা করছে। প্রায় ৩ বছর আগে দুইজনের নামে ৬ শতাংশ করে ১২ শতাংশ ভিটাবাড়ি লিখে দিই।

আর গত ৩ মাস আগে আমার স্বামী আব্দুল খালেক আমার নামে চকের ৩২ শতাংশ জমি লিখে দেন।

এরপর দুই ছেলে বাবলু ও কাদের সেই ৩২ শতাংশ জমি লিখে নিতে চাপ প্রয়োগ করে।

এই ৩২ শতাংশ জমি লিখে না দেওয়ার কারণে দুই ছেলে আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে।’

মেহেরুন বেগমের স্বামী আব্দুল খালেক বলেন, ‘ছেলেরা আরও জমি লিখে নিতে চাচ্ছে।

আমারা দিতে রাজি না হওয়ায় ছেলেরা বাড়ি থেকে বের করে দিয়েছে।’

স্থানীয়দের মন্তব্য –

স্থানীয় চম্পা বেগম বলেন, ‘বাড়িভিটা ১২ শতাংশ জমি দুই ছেলের নামে লিখে দিয়েছেন তারা।

এরপর মেহেরুন বেগমের নামে ৩২ শতাংশ চকের জমি তাদের দুই ছেলে লিখে নিতে চাচ্ছে। কিন্তু তারা দিতে রাজি নন।

এ কারণে গত আড়াই মাস ধরে তাদের বাড়ি থেকে বের করে দিয়েছে ছেলেরা। পরে তারা অন্য একজনের বাড়িতে আশ্রয় নিয়েছিল।

সেখান থেকে তারা গত চারদিন ধরে এই খোলা আকাশের নিচে চৌকি বসিয়ে বসবাস করে আসছে।’

স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল হুদা খান বাহাদুর বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আজকের মধ্যেই তাদের বাড়িতে উঠিয়ে দেয়া হবে।’

এদিকে দুপুরে ওই অসহায় বাবা-মায়ের ছেলেদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

পরে জানা যায়, তারা কোনও এক আত্মীয় বাড়িতে বিয়ের দাওয়াতে গিয়েছে।

এরপর রাত ৮টার দিকে স্থানীয় গ্রামবাসী একত্রিত হয়ে ওই অসহায় বাবা-মাকে তাদের বাড়িতে উঠিয়ে দিতে যায়।

এ সময় ছোট ছেলে কাদেরের সঙ্গে হাতাহাতি হয় গ্রামবাসীর। এক পর্যায়ে তাদের বাড়িতে তুলতে বাধ্য হয় ছেলেরা। সম্পাদনা – অলক কুমার

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: গৃহহীন বৃদ্ধ বাবা-মা

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

ভূঞাপুরে অবৈধ মাটি ব্যবসায়ীদের জরিমানা; ক্ষুব্ধ বিএনপির বহিষ্কৃত নেতা!

অবৈধ মাটি ব্যবসায়ীদের জরিমানায় ক্ষুব্ধ বিএনপির বহিষ্কৃত নেতা!

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৯ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের ভূঞাপুরে অনুমতি ছাড়াই পুকুর খননের আড়ালে রাতভর মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রির অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। এই ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ব্যবসায়ীদের অর্ধলক্ষ টাকা...

রাষ্ট্রীয় কোষাগার থেকে নেন বাড়ি ভাড়া! থাকেন অফিসেই

রাষ্ট্রীয় কোষাগার থেকে নেন বাড়ি ভাড়া! থাকেন অফিসেই

by নিজস্ব প্রতিবেদক
জুন ২৫, ২০২৬ — আষাঢ় ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩৫ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাকির হোসেন রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রতিমাসে বাড়ি ভাড়া বাবদ ২০ হাজার ২৫৪ টাকা উত্তোলন করলেও বছরের পর বছর ধরে তার অফিস কক্ষেই...

টাকা আত্মসাৎ করতে ট্রাক ছিনতাইয়ের নাটক মাদক ব্যবসায়ীর

টাকা আত্মসাৎ করতে ট্রাক ছিনতাইয়ের নাটক মাদক ব্যবসায়ীর

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৭, ২০২৬ — আষাঢ় ৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:০৮ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলে ২৭ লাখ টাকা আত্মসাৎ করতে ট্রাক ছিনতাইয়ের নাটক সাজানোর অভিযোগ উঠেছে কালিহাতী উপজেলা আওয়ামী দোষর কুখ্যাত মাদক ব্যবসায়ী এসএম মামুন অর রশিদের বিরুদ্ধে। এনিয়ে পুরো উপজেলা জুড়ে...

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে মাদকের আখড়া

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে মাদকের আখড়া

by নিজস্ব প্রতিবেদক
জুন ১৫, ২০২৬ — আষাঢ় ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:০৫ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল জেলার সবচেয়ে বড় সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান। প্রতিদিন শত শত রোগী চিকিৎসাসেবা নিতে আসেন এখানে। তবে চিকিৎসাসেবার পাশাপাশি হাসপাতালটির পরিবেশ, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে...

মধুপুরে শিশু বলাৎকার চেষ্টার অভিযোগে গ্রেফতার ১ জন

মধুপুরে শিশু বলাৎকার চেষ্টার অভিযোগে গ্রেফতার ১ জন

by নিজস্ব প্রতিবেদক
জুন ৭, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৮ অপরাহ্ণ
0

রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে সোহেল রানাকে ৫ লাখ এবং তার...

Next Post
বাসাইলে মাজারে হামলা ও ভাংচুর!

বাসাইলে মাজারে হামলা ও ভাংচুর!

সর্বেশষ

শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিলেন না শাকিব খান

শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিলেন না শাকিব খান

জুলাই ৪, ২০২৬ — আষাঢ় ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২০ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর চীন-মালয়েশিয়া সফর অর্থনীতি পুনরুদ্ধারে গেম চেঞ্জার হবে

প্রধানমন্ত্রীর চীন-মালয়েশিয়া সফর অর্থনীতি পুনরুদ্ধারে গেম চেঞ্জার হবে

জুলাই ৪, ২০২৬ — আষাঢ় ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫৫ অপরাহ্ণ
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

জুলাই ৪, ২০২৬ — আষাঢ় ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৬ অপরাহ্ণ
ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

জুলাই ৪, ২০২৬ — আষাঢ় ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৩ অপরাহ্ণ
জুলাই চেতনা নিয়ে ব্যবসা বা রাজনৈতিক ফায়দা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই চেতনা নিয়ে ব্যবসা বা রাজনৈতিক ফায়দা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ৪, ২০২৬ — আষাঢ় ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৬ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In