মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ ও দুর্নীতি

জেলা প্রশাসকের সতর্কতার পরও বন্ধ হয়নি মা সিএনজি ফিলিং স্টেশনের কার্যক্রম

অক্টোবর ২৭, ২০২৬ — কার্তিক ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৯ অপরাহ্ণ
in অপরাধ ও দুর্নীতি, জাতীয়, মির্জাপুর
A A
জেলা প্রশাসকের সতর্কতার পরও বন্ধ হয়নি মা সিএনজি ফিলিং স্টেশনের কার্যক্রম

জেলা প্রশাসকের সতর্কতার পরও বন্ধ হয়নি মা সিএনজি ফিলিং স্টেশনের কার্যক্রম

জরিমানার পরও মির্জাপুরে কাভার্ড ভ্যানে গ্যাস বিক্রি মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে কাভার্ড ভ্যানে গ্যাস সরবরাহের অভিযোগে এক লাখ টাকা জরিমানা করার পরও থামেনি মা সিএনজি ফিলিং স্টেশনের কার্যক্রম। সর্বশেষ গত ২৪ অক্টোবর স্টেশনটির মালিক ইব্রাহিম মিয়াকে ডেকে সতর্ক করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক। এরপরও গত ২৬ অক্টোবর রাতে ওই স্টেশন থেকে কাভার্ড ভ্যানে গ্যাস সরবরাহের অভিযোগ উঠেছে। সোমবার (২৬ অক্টোবর) রাত ১০টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাসে অবস্থিত মা সিএনজি ফিলিং স্টেশনে কাভার্ড ভ্যানের ভেতরে থাকা সিলিন্ডারে গ্যাস ভরার কার্যক্রম চলছে।

স্থানীয়দের অভিযোগ, আগেও একইভাবে কাভার্ড ভ্যানে গ্যাস সরবরাহ করা হয়েছে। এর আগে গত ১২ অক্টোবর অবৈধভাবে কাভার্ড ভ্যানে গ্যাস বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করেন মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক তৌহিদ রেজা। এ সময় মা সিএনজি ফিলিং স্টেশনের মালিক ইব্রাহিম মিয়াকে এক লাখ টাকা জরিমানা করা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভ্রাম্যমাণ আদালতের জরিমানার পরদিন ১৩ অক্টোবর থেকেই আবারও কাভার্ড ভ্যানে গ্যাস সরবরাহ শুরু করা হয়। দিনের বেলাতেও ফিলিং স্টেশন থেকে কাভার্ড ভ্যানে গ্যাস ভরতে দেখা গেছে বলে তাঁদের দাবি। অভিযোগ রয়েছে, কাভার্ড ভ্যানের ভেতরে সারি সারি গ্যাস সিলিন্ডার রেখে সেগুলোতে ফিলিং স্টেশন থেকে গ্যাস সরবরাহ করা হচ্ছে। পরে এসব সিলিন্ডার বিভিন্ন কারখানায় ব্যবহারের জন্য নেওয়া হয়। এদিকে অভিযোগ ওঠার পর গত ২৪ অক্টোবর মা সিএনজি ফিলিং স্টেশনের মালিক ইব্রাহিম মিয়াকে ডেকে নিয়ে সতর্ক করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক। প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করার মাত্র দুই দিনের মাথায় পুনরায় একই ধরনের কার্যক্রমের অভিযোগ ওঠায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

আরও পড়ুন

নভেম্বরে আইসিসিবিতে বসছে আন্তর্জাতিক শিক্ষা মেলা

নভেম্বরের ২৬–২৮ তারিখ আইসিসিবিতে বসছে আন্তর্জাতিক শিক্ষা মেলা

স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, জরিমানা ও জেলা প্রশাসনের সতর্কতার পরও যদি একই কার্যক্রম চলতে থাকে, তাহলে এর পেছনে কারা রয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি কতটা কার্যকর—তা খতিয়ে দেখা প্রয়োজন। তাঁদের দাবি, অনুমোদন ছাড়া কাভার্ড ভ্যানে গ্যাস সরবরাহের বিষয়টি শুধু আইন লঙ্ঘনের অভিযোগ নয়, এটি জননিরাপত্তার জন্যও ঝুঁকিপূর্ণ হতে পারে। বিশেষ করে একটি কাভার্ড ভ্যানে একসঙ্গে বিপুলসংখ্যক গ্যাস সিলিন্ডার রাখা হলে দুর্ঘটনার ক্ষেত্রে ক্ষয়ক্ষতির মাত্রা বড় হতে পারে। তবে এ বিষয়ে কারিগরি ঝুঁকি ও বিধিবিধান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে নিশ্চিত করা প্রয়োজন। উল্লেখ্য, গত ১২ অক্টোবর গাজীপুরের জয়দেবপুর ও ভোটবাজার এলাকায় অবৈধভাবে কাভার্ড ভ্যানে গ্যাস বিক্রির অভিযোগে চারটি সিএনজি ফিলিং স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে প্রশাসন। এমন পরিস্থিতিতে মির্জাপুরের মা সিএনজি ফিলিং স্টেশনের বিরুদ্ধে অভিযোগের বিষয়েও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়দের প্রশ্ন, একবার জরিমানা, এরপর জেলা প্রশাসকের সতর্কতা—তারপরও যদি একই কার্যক্রম চলে, তাহলে আইন প্রয়োগের ক্ষেত্রে কোথায় ঘাটতি রয়েছে? মা সিএনজি ফিলিং স্টেশনের মালিক ইব্রাহিম মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। এ বিষয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, তাকে ডাকা হয়েছিল। এরপরও যদি একই কাজ করে তবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”মো.জাহাঙ্গীর হোসেন, মির্জাপুর, টাঙ্গাইল ২৭.১০.২০২৬, ০১৭১১১১২৯২৮;

জেলা প্রশাসকের সতর্কতার পরও বন্ধ হয়নি মা সিএনজি ফিলিং স্টেশনের অবৈধ গ্যাস বিক্রি কার্যক্রম

জেলা প্রশাসকের সতর্কতার পরও বন্ধ হয়নি মা সিএনজি ফিলিং স্টেশনের অবৈধ গ্যাস বিক্রি কার্যক্রম
জরিমানার পরও মির্জাপুরে কাভার্ড ভ্যানে গ্যাস বিক্রি মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে কাভার্ড ভ্যানে গ্যাস সরবরাহের অভিযোগে এক লাখ টাকা জরিমানা করার পরও থামেনি মা সিএনজি ফিলিং স্টেশনের কার্যক্রম। সর্বশেষ গত ২৪ অক্টোবর স্টেশনটির মালিক ইব্রাহিম মিয়াকে ডেকে সতর্ক করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক। এরপরও গত ২৬ অক্টোবর রাতে ওই স্টেশন থেকে কাভার্ড ভ্যানে গ্যাস সরবরাহের অভিযোগ উঠেছে। সোমবার (২৬ অক্টোবর) রাত ১০টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাসে অবস্থিত মা সিএনজি ফিলিং স্টেশনে কাভার্ড ভ্যানের ভেতরে থাকা সিলিন্ডারে গ্যাস ভরার কার্যক্রম চলছে। স্থানীয়দের অভিযোগ, আগেও একইভাবে কাভার্ড ভ্যানে গ্যাস সরবরাহ করা হয়েছে। এর আগে গত ১২ অক্টোবর অবৈধভাবে কাভার্ড ভ্যানে গ্যাস বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করেন মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক তৌহিদ রেজা।

এ সময় মা সিএনজি ফিলিং স্টেশনের মালিক ইব্রাহিম মিয়াকে এক লাখ টাকা জরিমানা করা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভ্রাম্যমাণ আদালতের জরিমানার পরদিন ১৩ অক্টোবর থেকেই আবারও কাভার্ড ভ্যানে গ্যাস সরবরাহ শুরু করা হয়। দিনের বেলাতেও ফিলিং স্টেশন থেকে কাভার্ড ভ্যানে গ্যাস ভরতে দেখা গেছে বলে তাঁদের দাবি। অভিযোগ রয়েছে, কাভার্ড ভ্যানের ভেতরে সারি সারি গ্যাস সিলিন্ডার রেখে সেগুলোতে ফিলিং স্টেশন থেকে গ্যাস সরবরাহ করা হচ্ছে। পরে এসব সিলিন্ডার বিভিন্ন কারখানায় ব্যবহারের জন্য নেওয়া হয়। এদিকে অভিযোগ ওঠার পর গত ২৪ অক্টোবর মা সিএনজি ফিলিং স্টেশনের মালিক ইব্রাহিম মিয়াকে ডেকে নিয়ে সতর্ক করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক। প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করার মাত্র দুই দিনের মাথায় পুনরায় একই ধরনের কার্যক্রমের অভিযোগ ওঠায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, জরিমানা ও জেলা প্রশাসনের সতর্কতার পরও যদি একই কার্যক্রম চলতে থাকে, তাহলে এর পেছনে কারা রয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি কতটা কার্যকর—তা খতিয়ে দেখা প্রয়োজন। তাঁদের দাবি, অনুমোদন ছাড়া কাভার্ড ভ্যানে গ্যাস সরবরাহের বিষয়টি শুধু আইন লঙ্ঘনের অভিযোগ নয়, এটি জননিরাপত্তার জন্যও ঝুঁকিপূর্ণ হতে পারে। বিশেষ করে একটি কাভার্ড ভ্যানে একসঙ্গে বিপুলসংখ্যক গ্যাস সিলিন্ডার রাখা হলে দুর্ঘটনার ক্ষেত্রে ক্ষয়ক্ষতির মাত্রা বড় হতে পারে। তবে এ বিষয়ে কারিগরি ঝুঁকি ও বিধিবিধান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে নিশ্চিত করা প্রয়োজন। উল্লেখ্য, গত ১২ অক্টোবর গাজীপুরের জয়দেবপুর ও ভোটবাজার এলাকায় অবৈধভাবে কাভার্ড ভ্যানে গ্যাস বিক্রির অভিযোগে চারটি সিএনজি ফিলিং স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে প্রশাসন। এমন পরিস্থিতিতে মির্জাপুরের মা সিএনজি ফিলিং স্টেশনের বিরুদ্ধে অভিযোগের বিষয়েও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়দের প্রশ্ন, একবার জরিমানা, এরপর জেলা প্রশাসকের সতর্কতা—তারপরও যদি একই কার্যক্রম চলে, তাহলে আইন প্রয়োগের ক্ষেত্রে কোথায় ঘাটতি রয়েছে? মা সিএনজি ফিলিং স্টেশনের মালিক ইব্রাহিম মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। এ বিষয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, তাকে ডাকা হয়েছিল। এরপরও যদি একই কাজ করে তবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”মো.জাহাঙ্গীর হোসেন, মির্জাপুর, টাঙ্গাইল ২৭.১০.২০২৬, ০১৭১১১১২৯২৮

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অবৈধ গ্যাস সরবরাহইব্রাহিম মিয়াকাভার্ড ভ্যানে গ্যাসজননিরাপত্তাটাঙ্গাইলটাঙ্গাইল জেলা প্রশাসনভ্রাম্যমাণ আদালতমা সিএনজি ফিলিং স্টেশনমির্জাপুরস্থানীয় সংবাদ

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

নভেম্বরে আইসিসিবিতে বসছে আন্তর্জাতিক শিক্ষা মেলা

নভেম্বরে আইসিসিবিতে বসছে আন্তর্জাতিক শিক্ষা মেলা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৭, ২০২৬ — কার্তিক ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৪ অপরাহ্ণ
0

দেশে ও বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, বৃত্তি, ভর্তি প্রক্রিয়া এবং শিক্ষাসংক্রান্ত বিভিন্ন সেবা সম্পর্কে জানতে রাজধানীতে আয়োজন করা হচ্ছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপোর ৬৫তম আসর। আগামী ২৬ থেকে ২৮...

নভেম্বরের ২৬–২৮ তারিখ আইসিসিবিতে বসছে আন্তর্জাতিক শিক্ষা মেলা

নভেম্বরের ২৬–২৮ তারিখ আইসিসিবিতে বসছে আন্তর্জাতিক শিক্ষা মেলা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৭, ২০২৬ — কার্তিক ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৮ অপরাহ্ণ
0

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আগামী ২৬ থেকে ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপোর ৬৫তম আসর। তিন দিনব্যাপী এ শিক্ষা মেলার আয়োজন করছে ফেয়ার...

ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামে বিদ্যুৎ বিপর্যয়, সচিবালয়েও নেই বিদ্যুৎ

ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামে বিদ্যুৎ বিপর্যয়, সচিবালয়েও নেই বিদ্যুৎ

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৭, ২০২৬ — কার্তিক ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২১ অপরাহ্ণ
0

দেশের বড় একটি অঞ্চলে বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা পৌনে একটার দিকে ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিদ্যুৎহীন হয়ে পড়ে সচিবালয়...

যশোর বোর্ডে এসএসসির বৃত্তি পেল ২১৫১ শিক্ষার্থী, শীর্ষে খুলনা

যশোর বোর্ডে এসএসসির বৃত্তি পেল ২১৫১ শিক্ষার্থী, শীর্ষে খুলনা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৭, ২০২৬ — কার্তিক ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫৬ অপরাহ্ণ
0

যশোর শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ২ হাজার ১৫১ জন শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে মেধাবৃত্তি (ট্যালেন্টপুল) পেয়েছে ২৯৮ জন এবং সাধারণ গ্রেডে বৃত্তি...

ক্র'স'ফা'য়া'র সমর্থন করে না সরকার, আইজিপির বক্তব্য নিয়ে ফিরেই সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী

ক্রস-ফায়া-র সমর্থন করে না সরকার, আইজিপির বক্তব্য নিয়ে ফিরেই সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৭, ২০২৬ — কার্তিক ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৪৫ অপরাহ্ণ
0

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই সমর্থন করে না সরকার। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)–এর বক্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রী দেশে ফিরে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে আইজিপি...

Next Post
নভেম্বরে আইসিসিবিতে বসছে আন্তর্জাতিক শিক্ষা মেলা

নভেম্বরে আইসিসিবিতে বসছে আন্তর্জাতিক শিক্ষা মেলা

সর্বেশষ

হরমুজ সংকটে কি সুয়েজের মতো যুক্তরাষ্ট্রের শক্তিক্ষয় হবে?

হরমুজ সংকটে কি সুয়েজের মতো যুক্তরাষ্ট্রের শক্তিক্ষয় হবে?

অক্টোবর ২৭, ২০২৬ — কার্তিক ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৬ অপরাহ্ণ
নভেম্বরে আইসিসিবিতে বসছে আন্তর্জাতিক শিক্ষা মেলা

নভেম্বরে আইসিসিবিতে বসছে আন্তর্জাতিক শিক্ষা মেলা

অক্টোবর ২৭, ২০২৬ — কার্তিক ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৪ অপরাহ্ণ
জেলা প্রশাসকের সতর্কতার পরও বন্ধ হয়নি মা সিএনজি ফিলিং স্টেশনের কার্যক্রম

জেলা প্রশাসকের সতর্কতার পরও বন্ধ হয়নি মা সিএনজি ফিলিং স্টেশনের কার্যক্রম

অক্টোবর ২৭, ২০২৬ — কার্তিক ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৯ অপরাহ্ণ
নভেম্বরের ২৬–২৮ তারিখ আইসিসিবিতে বসছে আন্তর্জাতিক শিক্ষা মেলা

নভেম্বরের ২৬–২৮ তারিখ আইসিসিবিতে বসছে আন্তর্জাতিক শিক্ষা মেলা

অক্টোবর ২৭, ২০২৬ — কার্তিক ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৮ অপরাহ্ণ
টানা তৃতীয় কোপা ট্রফি জিতেও অখুশি ইয়ামাল, স্বপ্ন ব্যালন ডি’অর

টানা তৃতীয় কোপা ট্রফি জিতেও অখুশি ইয়ামাল, স্বপ্ন ব্যালন ডি’অর

অক্টোবর ২৭, ২০২৬ — কার্তিক ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৪ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In