মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • খেলা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিশ্ব
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • খেলা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিশ্ব
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ দুর্নীতি

টাঙ্গাইলে কল্যাণ বিহারী দাস হত্যার বিচার পাবে কি পরিবার?

নভেম্বর ৯, ২০১৯ — কার্তিক ২৫, ১৪২৬ বঙ্গাব্দ — সময়: ২:০৭ পূর্বাহ্ণ
in অপরাধ দুর্নীতি, আইন আদালত, রাজনীতি
A A

৯ নভেম্বর। টাঙ্গাইল জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কল্যাণ বিহারী দাস ৩৮তম হত্যা বার্ষিকী। বিএনপি ও জাতীয় পার্টি এই নির্মম হত্যার বিচার করেনি। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শহীদ কল্যাণের পরিবারকে কথা দিয়েছিলেন তার দল ক্ষমতায় গেলে এই হত্যার বিচার করা হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য-সহযোগিতা দেয়া হবে।

কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ৪ বার ক্ষমতায় গেলেও এ হত্যাকাণ্ডের বিচার হয়নি। বিপন্ন পরিবারটিকে সরকারী সাহায্য করা দূরের কথা অভিযোগ রয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতারা কোন খোঁজখবরও নেন না। বরং বিএনপির একটি দালাল চক্র আওয়ামী লীগের কিছু নেতাদের সাথে মিশে পরিবারটিকে নানানভাবে ক্ষতিগ্রস্ত করার পায়তারায় লিপ্ত।

আরও পড়ুন

হাদি হত্যা ঘিরে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হয়েছিল: ছাত্রদল সম্পাদক নাছির

বাসাইলে অবৈধভাবে মাটি কাটায় দেড় লাখ টাকা জরিমানা

জানা যায়, বিগত ১৯৮১ সালের ৯ নভেম্বর রাষ্ট্রপতি নির্বাচনের প্রাক্কালে আওয়ামী লীগ মনোনয়ন প্রার্থী ড. কামাল হোসেনের পক্ষে টাঙ্গাইলের যুগনী হাটে একটি নির্বাচনী মিছিলে নেতৃত্বে দেয়ার সময় বিএনপি নামধারী দুর্বৃত্ত লাল মাহমুদের নেতৃত্বে একদল সন্ত্রাসী তৎকালীন টাঙ্গাইল জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কল্যাণ বিহারী দাসকে প্রকাশ্য দিবালোকে বুকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার নির্মম মৃত্যু হয়।

প্রধান আসামি লাল মাহমুদ তৎকালীন বিএনপি সরকারের ধর্মমন্ত্রী আব্দুর রহমানের ভাতিজা ও জামাতা। ঘটনার দিনই লাল মাহমুদসহ অন্য আসামিদের নাম উল্লেখ করে টাঙ্গাইল সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। সে সময় ঘটনার সাক্ষীরা পুলিশের কাছে হত্যাকাণ্ডের বিবরণ তুলে ধরেন।

কিন্তু তৎকালীন বিএনপি সরকারের চাপে পুলিশ মামলার চূড়ান্ত রিপোর্ট প্রদান করেননি। এরপর ঘটনার প্রত্যক্ষ সাক্ষী খোরশেদ আলম বাদী হয়ে ম্যাজিস্ট্রেট আদালতে প্রধান আসামি লাল মাহমুদসহ অন্য আসামিদের বিরুদ্ধে নালিশী মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত ঘটনার সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের পর আসামিদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে।

আসামিপক্ষ এই মামলা বাতিলের জন্য টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ আদালতে আবেদন করলে তৎকালীন জেলা ও দায়রা জজ বদরুজজামান সরকারী আবেদন নাকচ করে দেন। আসামিপক্ষ এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন মামলা দায়ের করেন। হাইকোর্টে তৎকালীন বিচারপতি মোস্তফা কামাল ও বিচারপতি হাবিবুর রহমানের দ্বৈত বেঞ্চ শুনানির পর আসামিদের রিভিশন খারিজ করে দেন।

এরপর মামলাটি বিচারের জন্য নিম্ন আদালতে পাঠানো হয়। কিন্তু প্রভাবশালী আসামির এরশাদের সামরিক সরকারের আমলে উচ্চ পর্যায়ে তদ্বির করায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এই হত্যা মামলার বিচার কাজ বন্ধ করা হয়। এই ঘটনার ফলে আজ পর্যন্ত এই হত্যার বিচার হয়নি।

বিগত ১৯৮১ সালে কল্যাণ বিহারী দাস হত্যাকাণ্ডের কয়েক দিন পর নবেম্বর মাসের শেষ সপ্তাহে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা টাঙ্গাইল শহরের আদালত রোডে কল্যাণ বিহারীর বৃদ্ধ মা-বাবা ও পরিবারের সদস্যদের শোক ও সমবেদনা জানাতে আসেন। তিনি শহীদ কল্যাণের বাবা-মাকে সান্তনা দেন এবং আওয়ামী লীগ ক্ষমতায় গেলে এই হত্যার বিচার হবে এবং অসহায় পরিবারকে সহায়তা দেয়া হবে বলে কথা দেন।

শহীদ কল্যাণের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ৪ বার ক্ষমতায় গেছে। কিন্তু সরকার কল্যাণ বিহারী দাস হত্যার বিচারের কোন পদক্ষেপ নেয়নি। এছাড়া বিপন্ন এই পরিবারটিকে সরকারীভাবে কোন সাহায্য ও সহযোগিতাও দেয়া হয়নি।

শহীদ কল্যাণের বড় বোন টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শেফালী দাস এবং বড় ভাই প্রবীণ সাংবাদিক অধ্যাপক বিমান বিহারী দাস কল্যাণ হত্যার বিচারের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছেন।

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

হাদি হত্যা ঘিরে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হয়েছিল: ছাত্রদল সম্পাদক নাছির

হাদি হত্যা ঘিরে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হয়েছিল: ছাত্রদল সম্পাদক নাছির

by নিজস্ব প্রতিবেদক
মার্চ ৯, ২০২৬ — ফাল্গুন ২৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৯:২৮ পূর্বাহ্ণ
0

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সংসদ নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হয়েছিল বলে অভিযোগ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। গতকাল রোববার (৮ মার্চ)...

বাসাইলে অবৈধভাবে মাটি কাটায় দেড় লাখ টাকা জরিমানা

বাসাইলে অবৈধভাবে মাটি কাটায় দেড় লাখ টাকা জরিমানা

by নিজস্ব প্রতিবেদক
মার্চ ৮, ২০২৬ — ফাল্গুন ২৪, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১১:১৭ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের বাসাইলে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে এক ব্যবসায়ীকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার(৮ মার্চ) বিকেলে উপজেলা সদর ইউনিয়নের নাইকানীবাড়ি এলাকায় অভিযান...

নাগরপুরে ৮ বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যা: আটক ১

নাগরপুরে ৮ বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যা: আটক ১

by নিজস্ব প্রতিবেদক
মার্চ ৮, ২০২৬ — ফাল্গুন ২৪, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১১:০৯ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুরে আট বছর বয়সী এক শিশুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার মামুদনগর ইউনিয়নের পোস্টকামারী গ্রামে রোববার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত শিশু আয়েশা আক্তার ওই গ্রামের...

ঢাকা-১৬ আসনের ফলাফল চ্যালেঞ্জ করেছেন বিএনপির আমিনুল হক

ঢাকা-১৬ আসনের ফলাফল চ্যালেঞ্জ করেছেন বিএনপির আমিনুল হক

by নিজস্ব প্রতিবেদক
মার্চ ৮, ২০২৬ — ফাল্গুন ২৪, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১২:৩৪ অপরাহ্ণ
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনের ফলাফল চ্যালেঞ্জ করেছেন বিএনপির প্রার্থী ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রবিবার (৮ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন একক হাইকোর্ট...

মির্জা আব্বাসকে মানহানির অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আদালতে সমন

মির্জা আব্বাসকে মানহানির অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আদালতে সমন

by নিজস্ব প্রতিবেদক
মার্চ ৮, ২০২৬ — ফাল্গুন ২৪, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১২:০৭ অপরাহ্ণ
0

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে মানহানি করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আদালতে সমন জারি করা হয়েছে। রোববার...

Next Post

ঘূর্ণিঝড় ‘বুলবুল’; মংলা ও পায়রা'য় ১০ নম্বর মহাবিপদ সংকেত

সর্বেশষ

নাগরপুরে এতিম শিশুদের সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল

নাগরপুরে এতিম শিশুদের সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল

মার্চ ১০, ২০২৬ — ফাল্গুন ২৬, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৯:৩১ পূর্বাহ্ণ
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের অভিযোগ গঠন শুনানি ১৫ এপ্রিল

রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের অভিযোগ গঠন শুনানি ১৫ এপ্রিল

মার্চ ৯, ২০২৬ — ফাল্গুন ২৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:১২ অপরাহ্ণ
ঈদ ও বৈশাখ সামনে রেখে টাঙ্গাইলের তাঁতপল্লীতে ব্যস্ততা

ঈদ ও বৈশাখ সামনে রেখে টাঙ্গাইলের তাঁতপল্লীতে ব্যস্ততা

মার্চ ৯, ২০২৬ — ফাল্গুন ২৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:০২ অপরাহ্ণ
কালিহাতীর মরিচা বাজারে স-মিলে আগুন, ক্ষতি প্রায় ২ লাখ টাকা

কালিহাতীর মরিচা বাজারে স-মিলে আগুন, ক্ষতি প্রায় ২ লাখ টাকা

মার্চ ৯, ২০২৬ — ফাল্গুন ২৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৩:২৬ অপরাহ্ণ
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় টাঙ্গাইলের সখিপুরের মোশাররফ নিহত

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় টাঙ্গাইলের সখিপুরের মোশাররফ নিহত

মার্চ ৯, ২০২৬ — ফাল্গুন ২৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ২:০৯ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর
    • সারাদেশ
    • খেলা
    • অন্যান্য
      • জীবনযাপন
      • দূর্ঘটনা
      • বাণিজ্য
      • বিশ্ব

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    Are you sure want to unlock this post?
    Unlock left : 0
    Are you sure want to cancel subscription?