সোমবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • খেলা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিশ্ব
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • খেলা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিশ্ব
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অপরাধ দুর্নীতি

টাঙ্গাইলে ধর্ষণের পর অন্তঃস্বত্তা; অতঃপর বিয়ে, পাঁচদিন পরই তালাক!

ডিসেম্বর ১০, ২০১৯ — অগ্রহায়ণ ২৬, ১৪২৬ বঙ্গাব্দ — সময়: ৩:০৪ পূর্বাহ্ণ
in অপরাধ দুর্নীতি
A A

টাঙ্গাইল সদর উপজেলার তারাবাড়ী গ্রামের ভ্যান চালকের মেয়ের (১৪) সাথে পাশের ব্রাহ্মণকুশিয়া গ্রামের আনোয়ার হোসেনের সাথে চলতি বছরের এপ্রিল মাসে রসুলপুরের জামাই মেলায় পরিচয় হয়। পরিচয়ের সূত্রধরে প্রেম ও ঘনিষ্ঠতা এবং এক পর্যায়ে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। পরে ওই কিশোরী অন্তঃস্বত্তা হয়ে পড়ে। স্থানীয় পর্যায়ে বিষয়টি জানাজানি হওয়ায় গত ৮ নভেম্বর (শুক্রবার) অবৈধ মেলামেশার সময় এলাকাবাসী তাদের আটক করে। পরে দুই পরিবারের উপস্থিতিতে গালা ইউনিয়ন কাজী আ. হাইয়ের মাধ্যমে দুই লাখ এক টাকা দেনমোহরানায় কাবিনমূলে গভীর রাতে বিয়ে দেয়া হয়।

বিয়ের পর ওই রাতেই প্রেমিক নাহিদুল ইসলাম পরিবারের সাথে বাড়ি চলে যায়। বিয়ের পাঁচদিন পর গত ১৩ নভেম্বর (বুধবার) টাঙ্গাইল পৌরসভার ১০ নং ওয়ার্ডের কাজী হজরত আলীর মাধ্যমে নাহিদুল ইসলাম (১৮) ওই কিশোরীকে তালাকের নোটিশ দেন। তালাকের নোটিশ পেয়ে অসহায় অন্তঃস্বত্তা কিশোরী ও তার হতদরিদ্র পরিবারে ঘোর অমানিষা নেমে আসে।

আরও পড়ুন

শালিকাকে ধর্ষণ মামলায় দুলাভাই গ্রেফতার

টাঙ্গাইলে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি মিলন গ্রেপ্তার

ওই কিশোরী জানায়, আল্লাহ-রসুলকে সাক্ষী রেখে আমাকে বিয়ে করবে বলে নাহিদ তাকে বার বার ধর্ষণ করেছে। এখন আমার পেটে নাহিদের সন্তান। আমি ছয় মাসের গর্ভবতী। গর্ভবতী হওয়ায় নাহিদ নিজের ইচ্ছায়ই আমাকে বিয়ে করে। কিন্তু পরিবারের চাপে সে আমাকে তালাকের নোটিশ দিয়েছে।

কিশোরীর বাবা কান্নাজড়িত কণ্ঠে জানান, বৃদ্ধ বয়সে ভ্যান চালিয়ে তিনি অতিকষ্টে সংসারের ঘানি টানছি। অন্তঃস্বত্তা মেয়েকে নিয়ে এখন আমি কী করমু?

তালাকের নোটিশ দেয়ার পর তিনি টাঙ্গাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। দুই দফায় পুলিশ এলাকায় গিয়ে তদন্ত করলেও মামলাটি এখনো এফআইআর হিসেবে গণ্য করা হয়নি।

স্থানীয় সাবেক পুলিশ কনস্টেবল সুরুজ্জামান জানান, পরিবারটি অত্যন্ত দরিদ্র। মানবিক কারণে তিনি ওই পরিবারের পাশে দাঁড়িয়েছি। ন্যায় বিচারের স্বার্থে মেয়েটিকে যে ধরণের সাহায্য-সহযোগিতা প্রয়োজন তা করার চেষ্টা করব।

নাহিদের আত্মীয় ও কান্দুলিয়া গ্রামের মাতব্বর সিদ্দিক হোসেন জানান, আমি বিয়ের সময় উপস্থিত ছিলাম। কাউকে না জানিয়ে হঠাৎ করে তালাকের নোটিশ দেয়া সঠিক হয়নি। আমি কোন বেআইনী কাজকে কোনদিন সমর্থন করিনি, এটাও করব না।

নাহিদের মা মোছা. নাছিমা আক্তার প্রথমে কথা বলতে না চাইলেও পরে জানান, বিয়ের পর মেয়েটি গর্ভবতী হওয়ার বিষয়টি জানতে পেরে তালাকের নোটিশ দেয়া হয়েছে। তার ছেলের বয়স কম তাই ভুল করেছে।

গালা ইউনিয়নের কাজী (বিয়ে/তালাক রেজিস্টার) আ. হাই জানান, উভয় পরিবারের লোকজন এসে অনুরোধ করায় তিনি বিয়ে রেজিস্ট্রি করেছেন। মেয়ের বয়স প্রমাণের সুযোগ পাননি। তিনি আরো জানান, এ ধরণের বিয়ে তিনি আগেও রেজিস্ট্রি করেছেন। কোন ধরণের সমস্যার সম্মুখীন হলে ডিআরের (জেলা রেজিস্টার) মাধ্যমে তিনি মোকাবেলা করবেন।

টাঙ্গাইল পৌরসভার ১০ নং ওয়ার্ডের কাজী হজরত আলী জানান, বিবাহিত পুরুষের যৌক্তিক কারণে তালাক দেয়ার অধিকার রয়েছে। একজন আইনজীবীর উপস্থিতিতে নাহিদ তার স্ত্রীকে তালাক দিতে চাইলে তিনি ১৯৬১ সনের মুসলিম পারিবারিক আইনের ৭ (১) উপধারায় স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে তালাকের নোটিশ প্রদান করেছেন। এটা তালাক নয়, নোটিশ।

টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন জানান, কিশোরীকে ধর্ষণের বিষয়টি বিয়ে করে নাহিদুল ইসলাম বৈধ করেছে। তালাক দেয়ার পর থানায় অভিযোগ দেয়া হয়েছে। এ বিষয়ে প্রাথমিক তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

শালিকাকে ধর্ষণ মামলায় দুলাভাই গ্রেফতার

শালিকাকে ধর্ষণ মামলায় দুলাভাই গ্রেফতার

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৬, ২০২৬ — ফাল্গুন ৪, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ২:৪৩ অপরাহ্ণ
0

ময়মনসিংহ জেলার ফুলপুর থানায় দায়ের করা ধর্ষণ মামলার ধর্ষক দুলাভাইকে টাঙ্গাইলের সখীপুর থেকে র‌্যাব গ্রেফতার করেছে। ধৃতের নাম মোঃ সাঈদ হাসান সেতু (২৬) এবং তার বাড়ি ময়মনসিংহ জেলায়।...

টাঙ্গাইলে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি মিলন গ্রেপ্তার

টাঙ্গাইলে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি মিলন গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১১, ২০২৬ — মাঘ ২৯, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১০:৩২ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইল সদর থানার একটি ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি মিলন (৩৫) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোরে টাঙ্গাইল সদর উপজেলার গালুটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে...

মির্জাপুরে আইনকে পরোয়া করছে না পাহাড়ী লাল মাটি ব্যবসায়ীরা

মির্জাপুরে আইনকে পরোয়া করছে না পাহাড়ী লাল মাটি ব্যবসায়ীরা

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৮, ২০২৬ — মাঘ ২৬, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ২:৪৯ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা, তরফপুর, লতিফপুর ও বাঁশতৈল ইউনিয়নের লাল মাটির পাহাড়গুলো ভূমিদস্যুদের কারণে ধ্বংস হচ্ছে। এসব পাহাড়কে কেটে মাটি বিক্রি, আবাসস্থল গড়ে তোলা ও অন্যান্য স্বার্থসিদ্ধির কারণে...

এক বাড়িতে এত অস্ত্র! কে এই দিপু?

এক বাড়িতে এত অস্ত্র! কে এই দিপু?

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৮, ২০২৬ — মাঘ ২৬, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ২:১৮ অপরাহ্ণ
0

রাজধানীর বাড্ডা এলাকার একটি বাড়ি থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী মেহেদী হাসান ওরফে দীপুকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও পুলিশের নেতৃত্বে যৌথ বিশেষ দল। অভিযানে বাড়ি থেকে...

ময়মনসিংহ কারাগার হতে পলাতক ৩ আসামি টাঙ্গাইলে গ্রেফতার

ময়মনসিংহ কারাগার হতে পলাতক ৩ আসামি টাঙ্গাইলে গ্রেফতার

by নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৩১, ২০২৬ — মাঘ ১৮, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১০:২৯ পূর্বাহ্ণ
0

ময়মনসিংহ কারাগার থেকে পালিয়ে যাওয়া একটি হত্যা মামলার তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা সহোদর তিন ভাই। র‌্যাব-১৪-এর সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প ও সিপিএসসি-এর যৌথ অভিযানে বৃহস্পতিবার (২৯...

Next Post
How to find Best Foods in London China Town at night

মির্জাপুরে একরাতে ৩ নারীর আত্মহত্যা

সর্বেশষ

টাঙ্গাইলে আওয়ামী লীগ আমলে নির্বাচিত ১৩ ইউপি চেয়ারম্যান পুনর্বহাল

টাঙ্গাইলে আওয়ামী লীগ আমলে নির্বাচিত ১৩ ইউপি চেয়ারম্যান পুনর্বহাল

ফেব্রুয়ারি ১৬, ২০২৬ — ফাল্গুন ৪, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:৫৫ অপরাহ্ণ
নাগরপুরে অমর একুশে ফেব্রুয়ারী পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নাগরপুরে অমর একুশে ফেব্রুয়ারী পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ১৬, ২০২৬ — ফাল্গুন ৪, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:৪৯ অপরাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন টাঙ্গাইলে অর্ধেকের বেশী প্রার্থী জামানত হারিয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন টাঙ্গাইলে অর্ধেকের বেশী প্রার্থী জামানত হারিয়েছে

ফেব্রুয়ারি ১৬, ২০২৬ — ফাল্গুন ৪, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:৩৭ অপরাহ্ণ
মির্জাপুর-৭ আসনে সংখ্যালঘুদের অর্ধলক্ষ ভোট জয়ে প্রভাব ফেলেছে

মির্জাপুর-৭ আসনে সংখ্যালঘুদের অর্ধলক্ষ ভোট জয়ে প্রভাব ফেলেছে

ফেব্রুয়ারি ১৬, ২০২৬ — ফাল্গুন ৪, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৩:৪১ অপরাহ্ণ
টাঙ্গাইল-১ মধুপুর-ধনবাড়ী আসনে দীর্ঘ ৪৫ বছর পর জয় পেল বিএনপি

টাঙ্গাইল-১ মধুপুর-ধনবাড়ী আসনে দীর্ঘ ৪৫ বছর পর জয় পেল বিএনপি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬ — ফাল্গুন ৪, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৩:০৪ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর
    • সারাদেশ
    • খেলা
    • অন্যান্য
      • জীবনযাপন
      • দূর্ঘটনা
      • বাণিজ্য
      • বিশ্ব

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    Are you sure want to unlock this post?
    Unlock left : 0
    Are you sure want to cancel subscription?