বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিং, দিনে ১৬ ঘণ্টা বিদ্যুৎহীনতায় জনজীবন বিপর্যস্ত

এপ্রিল ২৫, ২০২৬ — বৈশাখ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৪৬ অপরাহ্ণ
in টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল সদর, শীর্ষ সংবাদ
A A
টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিং, দিনে ১৬ ঘণ্টা বিদ্যুৎহীনতায় জনজীবন বিপর্যস্ত

টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিং, দিনে ১৬ ঘণ্টা বিদ্যুৎহীনতায় জনজীবন বিপর্যস্ত

প্রতিবেদন:
টাঙ্গাইল সদর সংবাদ দাতা

জ্বালানি তেলের তীব্র সংকট ও চলমান মাঝারি তাপপ্রবাহের মধ্যে টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৈশাখের তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বিদ্যুৎ বিভ্রাট, ফলে কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে।

শনিবার (২৫ এপ্রিল) টাঙ্গাইলে দিনের তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। তবে তীব্র গরমের চেয়েও বেশি দুর্ভোগ তৈরি করেছে দীর্ঘ সময়ের লোডশেডিং। দিন-রাত মিলিয়ে ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৬ ঘণ্টাই বিদ্যুৎ থাকছে না বলে জানিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুন

কুমুদিনী কলেজে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা ক্যাম্পেইন

টাঙ্গাইলে ভেজাল ডিজেল তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও বন্ধের নির্দেশ

জেলা ও উপজেলা শহরে বিদ্যুতের সংকট থাকলেও গ্রামাঞ্চলে পরিস্থিতি আরও ভয়াবহ। গ্রামবাসীদের অভিযোগ, কখন বিদ্যুৎ আসে আর কখন যায় তার কোনো নির্দিষ্ট সময়সূচি নেই, ফলে দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে।

বিদ্যুৎ বিভাগের তথ্যমতে, শনিবার দুপুরে টাঙ্গাইলে বিদ্যুতের চাহিদা ছিল ২০ মেগাওয়াট, কিন্তু সরবরাহ পাওয়া গেছে মাত্র ৭ মেগাওয়াট। অর্থাৎ ১৩ মেগাওয়াট ঘাটতির কারণে ঘন ঘন লোডশেডিং করতে হচ্ছে। শুক্রবার সকাল ৬টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এক থেকে দেড় ঘণ্টা পরপর আটবার লোডশেডিং হয়েছে। শনিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্তও পাঁচবার বিদ্যুৎ বিভ্রাট হয়েছে।

সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন এসএসসি পরীক্ষার্থীরা। গোপালপুর উপজেলার পরীক্ষার্থী প্রান্ত ইসলাম জানান, একদিকে প্রচণ্ড গরম, অন্যদিকে বিদ্যুৎ না থাকায় পড়াশোনায় মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়েছে। দিন-রাত মিলিয়ে ১৫ থেকে ১৬ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, এমনকি পরীক্ষার সময়ও এক থেকে দেড় ঘণ্টা বিদ্যুৎ থাকে না বলে অভিযোগ করেন তিনি।

আরেক পরীক্ষার্থী আব্দুল আওয়াল বলেন, রাতে ও দিনে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় পরীক্ষার প্রস্তুতি ব্যাহত হচ্ছে। জরুরি ভিত্তিতে এই সমস্যার সমাধান প্রয়োজন।

গৃহিণী আঁখি খাতুন বলেন, ঘন ঘন বিদ্যুৎ যাওয়ায় ছোট শিশুদের নিয়ে চরম কষ্টে থাকতে হচ্ছে। গরমে তারা ঘুমাতে পারছে না, ঘরের কাজও ঠিকমতো করা যাচ্ছে না।

অটোরিকশাচালক ইনছার আলী জানান, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় গাড়ির ব্যাটারি চার্জ দেওয়া যাচ্ছে না। ফলে তিনি স্বাভাবিকভাবে অটোরিকশা চালাতে পারছেন না, এতে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

রাজমিস্ত্রি উজ্জ্বল ইসলাম বলেন, সারাদিন কাজ করার পর ঘরে এসেও ফ্যানের বাতাস পাওয়া যাচ্ছে না। গরম ও লোডশেডিংয়ে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, টাঙ্গাইল জেলা ও আশপাশের অঞ্চলের ওপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম আরও বেশি অনুভূত হচ্ছে।

পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, দিনে ২০ মেগাওয়াট চাহিদার বিপরীতে ৭ মেগাওয়াট এবং রাতে ২৬ মেগাওয়াট চাহিদার বিপরীতে মাত্র ১৩ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। ফলে ফিডারভিত্তিক দেড় থেকে দুই ঘণ্টা লোডশেডিং করে এক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ দেওয়া হচ্ছে। তবে অনেক সময় সেটিও সম্ভব হচ্ছে না।

বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন, এটি জাতীয় পর্যায়ের জ্বালানি সংকটের প্রভাব। পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন সম্ভব না হওয়ায় লোডশেডিং দিতে হচ্ছে। তবে পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানানো যায়নি।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: এসএসসি পরীক্ষাজ্বালানি সংকটটাঙ্গাইলটাঙ্গাইল আবহাওয়াতাপপ্রবাহপল্লী বিদ্যুৎবাংলাদেশ বিদ্যুৎ পরিস্থিতিবিদ্যুৎ বিভ্রাটবিদ্যুৎ সংকটলোডশেডিং

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

কুমুদিনী কলেজে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা ক্যাম্পেইন

কুমুদিনী কলেজে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা ক্যাম্পেইন

by নিজস্ব প্রতিবেদক
জুন ১১, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৩৩ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সচেতনতা বিষয়ে একটি সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) দ্য কোকা-কোলা ফাউন্ডেশনের অর্থায়নে, ইউএনডিপির সহযোগিতায় এবং ইয়ং পাওয়ার...

টাঙ্গাইলে ভেজাল ডিজেল তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও বন্ধের নির্দেশ

টাঙ্গাইলে ভেজাল ডিজেল তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও বন্ধের নির্দেশ

by নিজস্ব প্রতিবেদক
জুন ১১, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:২৫ অপরাহ্ণ
0

টাঙ্গাইলে ভেজাল ডিজেল উৎপাদন ও অবৈধভাবে বাজারজাত করার অভিযোগে একটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং কারখানাটি...

মির্জাপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

মির্জাপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
জুন ১১, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১৩ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে আহত হয়ে দুই চোখ হারানো হিমেলের ঘটনায় করা মামলায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন)...

কারাগারে বিশ্বকাপ ফুটবলের আনন্দ ভাগাভাগির ব্যবস্থা করলেন টাঙ্গাইলের ডিসি

কারাগারে বিশ্বকাপ ফুটবলের আনন্দ ভাগাভাগির ব্যবস্থা করলেন টাঙ্গাইলের ডিসি

by নিজস্ব প্রতিবেদক
জুন ১০, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২০ অপরাহ্ণ
0

টাঙ্গাইল জেলা কারাগারে বন্দীদের মাঝে বিশ্বকাপ ফুটবলের আনন্দ ভাগাভাগির ব্যবস্থা করলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। ফুটবল বিশ্বকাপের আমেজ যখন উত্তর আমেরিকা মহাদেশ ছাড়িয়ে বিশ্বের সকল দেশে ছড়িয়ে...

দেলদুয়ারে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

দেলদুয়ারে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

by নিজস্ব প্রতিবেদক
জুন ১০, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৬ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় কৃষি, পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই...

Next Post
দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

সর্বেশষ

কুমুদিনী কলেজে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা ক্যাম্পেইন

কুমুদিনী কলেজে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা ক্যাম্পেইন

জুন ১১, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৩৩ অপরাহ্ণ
টাঙ্গাইলে ভেজাল ডিজেল তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও বন্ধের নির্দেশ

টাঙ্গাইলে ভেজাল ডিজেল তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও বন্ধের নির্দেশ

জুন ১১, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:২৫ অপরাহ্ণ
মির্জাপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

মির্জাপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

জুন ১১, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১৩ অপরাহ্ণ
কারাগারে বিশ্বকাপ ফুটবলের আনন্দ ভাগাভাগির ব্যবস্থা করলেন টাঙ্গাইলের ডিসি

কারাগারে বিশ্বকাপ ফুটবলের আনন্দ ভাগাভাগির ব্যবস্থা করলেন টাঙ্গাইলের ডিসি

জুন ১০, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২০ অপরাহ্ণ
বিদ্যুৎস্পৃষ্টে ২ যুবকের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে ২ যুবকের মৃত্যু

জুন ১০, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪১ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In