রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home ধর্ম

টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠের বেহাল দশা রক্ষণাবেক্ষণে একদল স্বেচ্ছাসেবক

এপ্রিল ২৫, ২০২৪ — বৈশাখ ১২, ১৪৩১ বঙ্গাব্দ — সময়: ৩:৩৭ পূর্বাহ্ণ
in ধর্ম, লাইফস্টাইল, শীর্ষ সংবাদ
A A
বেহাল দশা রক্ষণাবেক্ষণে একদল স্বেচ্ছাসেবক
টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠ সংস্কার করছে একদল স্বেচ্ছাসেবক

বিশেষ প্রতিবেদক : টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানের বেহাল দশা দেখে এর রক্ষণাবেক্ষণে এগিয়ে এসেছে একদল স্বেচ্ছাসেবী।

তারা নিজেরা অর্থ সংগ্রহ করে পাইপ কিনে ঈদগাহ্ মাঠে পানি দিচ্ছে।

আরও পড়ুন

সরকারি সাদত কলেজে পদার্থ বিজ্ঞান বিভাগের পুনর্মিলনী

গোপালপুরে মাছের পোনা অবমুক্ত করন উদ্বোধন করেন আব্দুস সালাম পিন্টু

এই মাঠের মধ্য দিয়ে যেন কোন ধরনের যানবাহন চলাচল করে মাঠটিকে নষ্ট করতে না পারে সেজন্য মাঠের দক্ষিণ দিকের ভেঙে যাওয়া গেটটি বাঁশ দিয়ে অস্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে।

এই গেট দিয়ে এখন শুধুমাত্র পথচারীগণ চলাচল করতে পারে। এছাড়া ঈদগাহ্ মাঠে গাছ লাগানোর পরিকল্পনাও আছে তাদের।

সারা বছর মাঠটি রক্ষণাবেক্ষণের জন্য একজন লোক নিজেদের অর্থায়নে নিয়োগ দেওয়ার পরিকল্পনাও আছে তাদের।

এই স্বেচ্ছাসেবক দলে রয়েছে হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের লোক।

তাদের দাবি, পৌর কর্তৃপক্ষ ফি-বছর ঈদগাহ্ মাঠের উন্নয়নের বুলি আওড়ালেও কাজের কাজ কিছুই করে না।

ফলে এবার ঈদুল ফিতরের নামাজের সময় তোপের মুখে পড়েন টাঙ্গাইল পৌর মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন।

বিবেকের তাড়নায় স্বেচ্ছাসেবকগণ নিজ উদ্যোগে স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে এই ঐতিহ্যবাহী ঈদগাহ্ মাঠ রক্ষণাবেক্ষণে এগিয়ে এসেছে।

এদের মধ্যে রয়েছেন, আব্দুর রাজ্জাক, মাহবুব মনি, আব্দুল আলীম, দিনেশ চৌহান, গণেশ চৌহান, আনন্দ চৌহান, মোহাম্মদ হুমায়ুন, মো. মজিবর মিয়া, রঞ্জিত সরকার, শ্যামল চৌহান, সবুজ মোল্লা, শহিদুর রহমান, সিদ্দিক মন্ডল, মো. হৃদয় মিয়া প্রমূখ।

বর্তমানে অবস্থা যা দেখা যায় –

সরেজমিনে গিয়ে দেখা যায়, শতাব্দি প্রাচীন টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠের বর্তমানে বেহাল দশা। মাঠটি এখন ঘাস উঠে গিয়ে সম্পূর্ণভাবে ন্যাড়া হয়ে গেছে।

এছাড়া মাঠের উওর ও দক্ষিণ দিকের গেটগুলো ভেঙে গেছে।

আরো পড়ুন – দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করছেন ড. রাজ্জাকের ভাইয়েরা

রক্ষণাবেক্ষণের অভাবে মাঠের সীমানা প্রাচীর বিভিন্ন জায়গায় ভেঙে গেছে।

ঈদগাহ্ মাঠের মধ্যে দিয়ে বিভিন্ন ধরনের যান চলাচলের ফলে জায়গায় জায়গায় মাটি উঠে গর্তের সৃষ্টি হয়েছে।

মাঠের পূর্ব পাশে টাঙ্গাইল পৌর কর্তৃপক্ষ শহরের বিভিন্ন স্থান থেকে রাবিশ এনে জড়ো করে রেখেছে।

১৯০৫ সালে স্থাপিত এই ঈদগাহ্ মাঠটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব টাঙ্গাইল পৌর কর্তৃপক্ষের হলেও তারা যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করছে না।

ফলে ঈদগাহ্ মাঠটি এখন ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, কেবলমাত্র বছরে দুই ঈদেই লোক দেখানো রক্ষণাবেক্ষণ করা হয় এই মাঠের।

তার পরে আর পৌর কর্তৃপক্ষ কোন খোঁজ-খবর রাখে না এই মাঠের।

স্বেচ্ছাসেবকদের বক্তব্য –

স্বেচ্ছাসেবকগণ জানান, গত বেশ কয়েকদিন ধরে ঈদগাহ্ মাঠের মধ্যে দিয়ে যানবাহন চলাচলের সময় পুরো মাঠ ধুলোয় অন্ধকার হয়ে যায়।

এছাড়া ঝড়ো বাতাস এলেই ঈদগাহ্ মাঠ ও এর আশপাশের এলাকায় মাঠের ধুলোবালি উড়ে গিয়ে আস্তরণ পড়ে যায়।

মাঠের উওর ও দক্ষিণ দিকের সব গেট ভাঙ্গা থাকায় ছোট বড় সব ধরনের যানবাহন মাঠের উপর দিয়ে যাতায়াত করে।

ফলে ঈদগাহ্ মাঠের ঘাস উঠে ন্যাড়া হয়ে গেছে। এছাড়া জায়গায় জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে।

স্বেচ্ছাসেবকগণ আরও জানান, কিছুদিন পূর্বেও মাঠের পশ্চিম দিকের সীমানা প্রাচীর ঘেঁষে ডাব গাছ, আম গাছসহ বিভিন্ন ধরনের ফলজ ও বনজ গাছ ছিল। সেগুলো বিভিন্ন সময়ে ঝড়ে ভেঙে গেছে।

সেই জায়গাগুলোতে তারা নতুন করে গাছ লাগাতে চাচ্ছে।

এছাড়া মাঠের ধুলোবালি উড়া বন্ধ ও নতুন করে ঘাস গজানোর জন্য পাইপ দিয়ে পানি দেওয়া হচ্ছে।

এই মাঠের মধ্যে দিয়ে যেন কোন ধরনের যানবাহন চলাচল করতে না পারে সেজন্য মাঠের দক্ষিণ দিকের ভাঙ্গা গেটটি বাঁশ দিয়ে অস্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়েছে।

তারা আশাবাদী, এই রক্ষণাবেক্ষণের ফলে এই ঈদগাহ্ মাঠ আবারও ব্যবহারের উপযুক্ত হবে।

বিন্দুবাসিনী স্কুল ফ্রেন্ডস নেটওয়ার্কের (এসএফএন) সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের স্টাফ করেসপন্ডেন্ট মো. শামীম আল মামুন বলেন, তাদের সংগঠনের পক্ষ থেকে টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগহ্ ময়দানের পশ্চিম ও উত্তর পাশের সীমানা প্রাচীর ঘেঁষে ১’শত ছায়া দানকারী গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

আবহাওয়া একটু স্বাভাবিক হলেই গাছ লাগানো শুরু করা হবে।

তাদের সংগঠনের পক্ষ থেকে লাগানো গাছ গুলো বড় না হওয়া পর্যন্ত রক্ষণাবেক্ষণও করা হবে।

টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগহ্ মাঠের বেহাল দশা প্রসঙ্গে মো. আবুবক্কর মিয়া, জাহিদুল ইসলাম, মো. বাহারুল ইসলাম বলেন, রক্ষণাবেক্ষণের অভাবে টাঙ্গাইলের এই কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠটির বর্তমানে বেহাল দশা।

পৌর কর্তৃপক্ষের মাঠটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকলেও তারা সে দায়িত্ব যথাযথভাবে পালন করে না।

শতাব্দি প্রাচীন এই ঈদগাহ্ মাঠের উন্নয়নের জোর দাবি জানান তারা।

পৌর মেয়রের বক্তব্য –

এ প্রসঙ্গে টাঙ্গাইল পৌর মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর জানান, টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ iও শহীদ স্মৃতি পৌর উদ্যানের উন্নয়নের জন্য সাড়ে ৩ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন হয়েছে।

খুব দ্রুতই ঈদগাহ্ উন্নয়নের কাজের জন্য টেন্ডার আহ্বান করা হবে।

এই প্রকল্পে ঈদগাহ্ মাঠের উন্নয়নের মধ্যে রয়েছে, বর্তমান মিম্বরটি ভেঙে বড় করা, মাঠে সবুজ ঘাস লাগানো, চারটি প্রবেশদ্বারে নতুন করে গেট লাগানোসহ মহিলাদের নামাজ আদায়ের জন্য বিশেষ ব্যবস্থা ও ওযু খানা তৈরি করা।

তিনি আরও জানান, খুব দ্রুতই ঈদগাহ্ উন্নয়নে পৌর কর্তৃপক্ষ টেন্ডার আহ্বান করবে। আশা করা যায় ঈদুল আযহার আগেই উন্নয়নের কাজ শুরু করা যাবে।

স্থানীয় সংসদ সদস্যের বক্তব্য –

এ ব্যাপারে টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন বলেন, এবার ঈদুল ফিতরের নামাজের সময় প্রতিশ্রুত ঈদগাহ্ উন্নয়নের কাজের অনুমোদন হয়েছে।

আগামী বছরের ঈদুল ফিতরের পূর্বেই টাঙ্গাইলবাসীকে একটি নান্দনিক ঈদগাহ্ উপহার দিতে আমি প্রতিশ্রুতি বদ্ধ।

তিনি আরও বলেন, এই মাঠের উন্নয়ন প্রক্রিয়া সম্পন্ন হলে, মাঠে শুধু মাত্র শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ থাকবে।

এই ঈদগাহ্ মাঠকে কেন্দ্র করে এখন যে সমস্ত ব্যবসায়ীক স্থাপনা ও কর্মকাণ্ড রয়েছে তা সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়া হবে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ঈদগাঁহএকদলবেহাল দশারক্ষণাবেক্ষণস্বেচ্ছাসেবক

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

সরকারি সাদত কলেজে পদার্থ বিজ্ঞান বিভাগের পুনর্মিলনী

সরকারি সাদত কলেজে পদার্থ বিজ্ঞান বিভাগের পুনর্মিলনী

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৬, ২০২৬ — ভাদ্র ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫৭ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী সরকারি সা’দত কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ‘পদার্থ বিজ্ঞানের বন্ধনে, প্রাক্তনদের মিলনে—আগামীর পথে একসাথে’...

গোপালপুরে মাছের পোনা অবমুক্ত করন উদ্বোধন করেন আব্দুস সালাম পিন্টু

গোপালপুরে মাছের পোনা অবমুক্ত করন উদ্বোধন করেন আব্দুস সালাম পিন্টু

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৬, ২০২৬ — ভাদ্র ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫৪ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের গোপালপুরে ২০২৬-২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় বিভিন্ন জলাশয়ে ২৮৫ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার...

স্থানীয় প্রশাসনকে কঠোর হস্তে মাদক নির্মূল করতে হবে : আইসিটি মন্ত্রী

স্থানীয় প্রশাসনকে কঠোর হস্তে মাদক নির্মূল করতে হবে : আইসিটি মন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৬, ২০২৬ — ভাদ্র ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৪ পূর্বাহ্ণ
0

মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি ঘোষণা করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, মাদক নির্মূলে স্থানীয় প্রশাসনকে কঠোর পদক্ষেপ...

কালিহাতীতে ঠেলাগাড়ি উল্টে চালক নিহত

কালিহাতীতে ঠেলাগাড়ি উল্টে চালক নিহত

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৫, ২০২৬ — ভাদ্র ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৭:০৬ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের কালিহাতী-রতনগঞ্জ সড়কে সেতু থেকে নামার সময় লাকড়ি বোঝাই ঠেলাগাড়ি উল্টে চালক আলমাস আলী (৫০) নিহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের রতনগঞ্জ বাজার সেতুতে...

বদলীর আদেশ অমান্য করে নিজ কর্মস্থলেই এলজিইডির প্রকৌশলী ছানোয়ার

বদলীর আদেশ অমান্য করে নিজ কর্মস্থলেই এলজিইডির প্রকৌশলী ছানোয়ার

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৫, ২০২৬ — ভাদ্র ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৭:০১ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ে বদলি আদেশ ও রিলিজ অর্ডার জারির পরও দায়িত্ব হস্তান্তর না করার অভিযোগ উঠেছে উপজেলা প্রকৌশলী মো. ছানোয়ার হোসেনের বিরুদ্ধে।...

Next Post

বাসাইলে বৃষ্টি কামনায় মুসল্লিদের বিশেষ নামাজ আদায়

সর্বেশষ

সরকারি সাদত কলেজে পদার্থ বিজ্ঞান বিভাগের পুনর্মিলনী

সরকারি সাদত কলেজে পদার্থ বিজ্ঞান বিভাগের পুনর্মিলনী

সেপ্টেম্বর ৬, ২০২৬ — ভাদ্র ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫৭ পূর্বাহ্ণ
গোপালপুরে মাছের পোনা অবমুক্ত করন উদ্বোধন করেন আব্দুস সালাম পিন্টু

গোপালপুরে মাছের পোনা অবমুক্ত করন উদ্বোধন করেন আব্দুস সালাম পিন্টু

সেপ্টেম্বর ৬, ২০২৬ — ভাদ্র ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৫৪ পূর্বাহ্ণ
স্থানীয় প্রশাসনকে কঠোর হস্তে মাদক নির্মূল করতে হবে : আইসিটি মন্ত্রী

স্থানীয় প্রশাসনকে কঠোর হস্তে মাদক নির্মূল করতে হবে : আইসিটি মন্ত্রী

সেপ্টেম্বর ৬, ২০২৬ — ভাদ্র ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৪ পূর্বাহ্ণ
মাভাবিপ্রবিতে জাবি ছাত্রীর ভিডিও ফাঁসের জেরে দুই বিভাগের রক্তক্ষয়ী সংঘর্ষ

মাভাবিপ্রবিতে জাবি ছাত্রীর ভিডিও ফাঁসের জেরে দুই বিভাগের রক্তক্ষয়ী সংঘর্ষ

সেপ্টেম্বর ৫, ২০২৬ — ভাদ্র ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৭:১৪ অপরাহ্ণ
কালিহাতীতে ঠেলাগাড়ি উল্টে চালক নিহত

কালিহাতীতে ঠেলাগাড়ি উল্টে চালক নিহত

সেপ্টেম্বর ৫, ২০২৬ — ভাদ্র ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৭:০৬ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In