টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের ২৩তম ব্যাচের বিভাগীয় ক্যাডেট এসআই (নি:) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ বুধবার (৭ জানুয়ারি) প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি মোহাম্মদ আশফাকুল আলম।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ডিআইজি মোহাম্মদ আশফাকুল আলম প্যারেড কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ডিআইজি মোহাম্মদ আশফাকুল আলম প্রশিক্ষণার্থীদের সততা, নিষ্ঠা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি প্রশিক্ষণার্থীদের উজ্জ্বল ক্যারিয়ার গঠনের জন্য সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার পরামর্শ দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি (কারিকুলাম) ড. এ এইচ এম কামরুজ্জামান, ডেপুটি কমান্ড্যান্ট মাহফুজুর রহমান সহ অন্যান্য অফিসারবৃন্দ। ২৩তম ব্যাচের প্রশিক্ষণার্থীর সংখ্যা ছিল মোট ১৭৬ জন।











