খবরবাংলা ডেস্ক :
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৯২৩টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় দিনভর অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১৪টি বাস, ৬টি কাভার্ড ভ্যান, ৬টি সিএনজিচালিত অটোরিকশা ও ৩৬টি মোটরসাইকেলসহ মোট ১২৮টি মামলা করা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫টি বাস, ১৬টি ট্রাক, ১টি কাভার্ড ভ্যান, ১৪টি সিএনজিচালিত অটোরিকশা ও ৭৬টি মোটরসাইকেলসহ মোট ১৬৮টি মামলা করা হয়।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৫টি বাস, ৩টি ট্রাক, ২৪টি কাভার্ড ভ্যান, ৬০টি সিএনজিচালিত অটোরিকশা ও ১৭০টি মোটরসাইকেলসহ মোট ৩২৭টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ২২টি বাস, ৩৭টি ট্রাক, ৪৭টি কাভার্ড ভ্যান, ৯৫টি সিএনজিচালিত অটোরিকশা ও ১৬৫টি মোটরসাইকেলসহ মোট ৪৮২টি মামলা করা হয়েছে।
অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৬টি বাস, ২টি ট্রাক, ৮টি কাভার্ড ভ্যান, ৩৫টি সিএনজিচালিত অটোরিকশা ও ৯০টি মোটরসাইকেলসহ মোট ২১১টি মামলা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে ৩৪টি বাস, ৩৮টি ট্রাক, ৫২টি কাভার্ড ভ্যান, ৬০টি সিএনজিচালিত অটোরিকশা ও ১৭১টি মোটরসাইকেলসহ মোট ৫০৫টি মামলা করা হয়।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৭টি বাস, ১৪টি ট্রাক, ৩০টি কাভার্ড ভ্যান, ৬২টি সিএনজিচালিত অটোরিকশা ও ২৭২টি মোটরসাইকেলসহ মোট ৬২৩টি মামলা হয়েছে।
এ ছাড়া ট্রাফিক-গুলশান বিভাগে ৩২টি বাস, ১২টি ট্রাক, ১৯টি কাভার্ড ভ্যান, ৩১টি সিএনজিচালিত অটোরিকশা ও ১৪৫টি মোটরসাইকেলসহ মোট ৪৭৯টি মামলা করা হয়েছে।
অভিযানকালে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মোট ৬২২টি গাড়ি ডাম্পিং এবং ৩৭৪টি গাড়ি রেকার করা হয়েছে।











