শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home সারাদেশ

দুর্গাপূজায় গুজব-উসকানি ঠেকাতে সতর্ক থাকার আহ্বান

অক্টোবর ৪, ২০২৬ — আশ্বিন ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৩ অপরাহ্ণ
in সারাদেশ
A A
দুর্গাপূজায় গুজব-উসকানি ঠেকাতে সতর্ক থাকার আহ্বান

দুর্গাপূজায় গুজব-উসকানি ঠেকাতে সতর্ক থাকার আহ্বান

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে গুজব, অপপ্রচার ও উসকানিমূলক তথ্যের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম বিপিএম।

রোববার (৪ অক্টোবর) সকালে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে জেলার ১৭টি থানার পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

আরও পড়ুন

আবাসন খাত বাঁচাতে প্রয়োজন সরকারের সময়োপযোগী উদ্যোগ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৫০ কারখানা

সভায় পুলিশ সুপার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া কোনো তথ্য যাচাই-বাছাই না করে প্রচার বা শেয়ার করা উচিত নয়। গুজব কিংবা উসকানিমূলক তথ্য ছড়িয়ে কেউ যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে বিষয়ে পুলিশ কঠোর নজরদারি করছে।

কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য বা গুজব চোখে পড়লে দ্রুত পুলিশকে জানানোর জন্য পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

মণ্ডপের নিরাপত্তায় বিশেষ নির্দেশনা মতবিনিময় সভায় জেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার এবং ভক্তদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়।

প্রতিটি পূজামণ্ডপে বাধ্যতামূলকভাবে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং তা সার্বক্ষণিক সচল রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি পর্যাপ্ত আলোকসজ্জা ও বিকল্প বিদ্যুৎ ব্যবস্থার জন্য জেনারেটরের ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

মণ্ডপের নিরাপত্তায় পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োগ এবং অগ্নিনিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতেও বলা হয়েছে।

নারী ও শিশুদের নিরাপত্তায় বিশেষ নজর দেওয়ার পাশাপাশি তাদের যেকোনো সমস্যা দ্রুত সমাধানের জন্য আলাদা সহায়তা ব্যবস্থা রাখার পরামর্শ দেওয়া হয়।

সম্প্রীতি বজায় রাখতে সমন্বিত উদ্যোগ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে স্থানীয় ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সমন্বয়ে ‘সম্প্রীতি কমিটি’ গঠনের পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া পূজামণ্ডপে মাইক ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত শব্দমাত্রা ও সময়সীমা মেনে চলার জন্য বলা হয়। মসজিদে আজান ও নামাজের সময় মণ্ডপগুলোতে বিশেষ সংবেদনশীলতা অবলম্বনের আহ্বান জানানো হয়।

সভায় বাংলাদেশ আনসার ও ভিডিপি চট্টগ্রামের জেলা কমান্ড্যান্ট মো. সেফাউল হোসেন, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ১৭টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং জেলা ও থানা পর্যায়ের পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আইনশৃঙ্খলাগুজবচট্টগ্রাম পুলিশদুর্গাপূজাপূজা মণ্ডপপূজার নিরাপত্তামো. মাসুদ আলমশারদীয় দুর্গাপূজাসাম্প্রদায়িক সম্প্রীতি

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

আবাসন খাত বাঁচাতে প্রয়োজন সরকারের সময়োপযোগী উদ্যোগ

আবাসন খাত বাঁচাতে প্রয়োজন সরকারের সময়োপযোগী উদ্যোগ

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২০, ২০২৬ — অগ্রহায়ণ ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৩ অপরাহ্ণ
0

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা, কর্মসংস্থান সৃষ্টি এবং নগরায়ণের সঙ্গে রিয়েল এস্টেট খাতের সম্পর্ক অত্যন্ত গভীর। এই খাতের কার্যক্রমে শুধু আবাসন ব্যবসায়ীরা নন, যুক্ত রয়েছেন প্রকৌশলী, স্থপতি, নির্মাণশ্রমিক, পরিবহনকর্মীসহ অসংখ্য...

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৫০ কারখানা

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৫০ কারখানা

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৯, ২০২৬ — অগ্রহায়ণ ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩২ অপরাহ্ণ
0

গাজীপুরের বিভিন্ন এলাকায় সম্ভাব্য শ্রমিক আন্দোলন ঠেকাতে ১০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে চলমান শ্রমিক অসন্তোষের কারণে জেলায় এখন পর্যন্ত প্রায় ৫০টি কারখানা অনির্দিষ্টকালের...

সোনারগাঁয়ে ভোররাতে খড়ভর্তি ট্রাকে আগুন

সোনারগাঁয়ে ভোররাতে খড়ভর্তি ট্রাকে আগুন

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৯, ২০২৬ — অগ্রহায়ণ ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১৬ পূর্বাহ্ণ
0

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি খড়বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে চালক ও হেলপার ঘুমিয়ে থাকা অবস্থায় এ ঘটনা ঘটে। এতে ট্রাকে...

পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু

পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৯, ২০২৬ — অগ্রহায়ণ ৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:১৭ পূর্বাহ্ণ
0

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, রাতের অন্ধকারে যারা হামলা চালাতে আসবে, তাদের দাঁতভাঙা জবাব দিতে হবে। তাদের সন্ত্রাসী হাত গুঁড়িয়ে...

আওয়ামী লীগের আইনবিষয়ক উপকমিটির সদস্য রানা গ্রেপ্তার

আওয়ামী লীগের আইনবিষয়ক উপকমিটির সদস্য রানা গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৮, ২০২৬ — অগ্রহায়ণ ৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৫ অপরাহ্ণ
0

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় আইনবিষয়ক উপকমিটির সদস্য রানা তাজউদ্দিন খানকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তিনি কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির জামাতা। বুধবার...

Next Post
উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা তৈরিতে নভেম্বরে আসছে ‘উদ্যোগ’ স্কিম

উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা তৈরিতে নভেম্বরে আসছে ‘উদ্যোগ’ স্কিম

সর্বেশষ

আবাসন খাত বাঁচাতে প্রয়োজন সরকারের সময়োপযোগী উদ্যোগ

আবাসন খাত বাঁচাতে প্রয়োজন সরকারের সময়োপযোগী উদ্যোগ

নভেম্বর ২০, ২০২৬ — অগ্রহায়ণ ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৩ অপরাহ্ণ
কারানির্যাতন, নির্বাসন ও নেতৃত্বের পরীক্ষা পেরিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

কারানির্যাতন, নির্বাসন ও নেতৃত্বের পরীক্ষা পেরিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান

নভেম্বর ২০, ২০২৬ — অগ্রহায়ণ ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৩ অপরাহ্ণ
নারীদের ক্যান্সার চিকিৎসায় অর্থনৈতিক বাঁধা দূর করার আহ্বান ডা. জুবাইদার

নারীদের ক্যান্সার চিকিৎসায় অর্থনৈতিক বাঁধা দূর করার আহ্বান ডা. জুবাইদার

নভেম্বর ২০, ২০২৬ — অগ্রহায়ণ ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১৮ অপরাহ্ণ
"এনাফ ইজ এনাফ", গুম-খুন, অগ্নিসন্ত্রাস প্রতিহতের ডাক তারেক রহমানের

“এনাফ ইজ এনাফ”, গুম-খুন, অগ্নিসন্ত্রাস প্রতিহতের ডাক তারেক রহমানের

নভেম্বর ২০, ২০২৬ — অগ্রহায়ণ ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৪৪ অপরাহ্ণ
খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

নভেম্বর ২০, ২০২৬ — অগ্রহায়ণ ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৩৬ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In