খবরবাংলা ডেস্ক :
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬২ জনে। তাঁদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন।
রোববার (১১ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে একজন, চট্টগ্রাম বিভাগে একজন, সিলেট বিভাগে তিনজন, খুলনা বিভাগে একজন এবং রংপুর বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
সন্দেহভাজন রোগীর সংখ্যা ২ লাখ ছাড়াল স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে দেশে হামের উপসর্গযুক্ত ও সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫ হাজার ২৮ জনে।
হামের উপসর্গ নিয়ে মৃত্যু এবং নিশ্চিত হামে মৃত্যুর হিসাব আলাদা। তাই উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের সবাইকে নিশ্চিত হামে মৃত হিসেবে গণ্য করা হচ্ছে না।
দেশে হাম পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন পর্যবেক্ষণ করা হচ্ছে।
তথ্য সূত্র : যমুনা টিভি











