বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home অন্যান্য

নাগরপুরে সাংসদ ও উপজেলা আ’লীগের দ্বন্দ্ব প্রকাশ্যে

সেপ্টেম্বর ১৮, ২০২৩ — আশ্বিন ৩, ১৪৩০ বঙ্গাব্দ — সময়: ৬:২৪ অপরাহ্ণ
in অন্যান্য
A A

উপজেলা আওয়ামী লীগকে পাশ কাটিয়ে সাংসদের নেতৃত্বে জনসভা

নিজস্ব প্রতিবেদক : কৃষিমন্ত্রী, জেলার সকল সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগ নেতাদের নিয়ে নিজ নির্বাচনী এলাকা টাঙ্গাইলের নাগরপুরে বড় জনসমাবেশ করলেন স্থানীয় সংসদ আহসানুল ইসলাম ওরফে টিটু।

আরও পড়ুন

জ্বালানি বাজারে বড় পরিবর্তন, সুযোগ বাড়ছে বেসরকারি বিনিয়োগের

বিশ্ববাজারে তেলের দাম আবার ১০০ ডলার ছাড়াল

উপজেলা আওয়ামী লীগের ব্যানারে সমাবেশ হলেও সেখানে যাননি উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সংসদীয় আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশীরা।

এর মধ্য দিয়ে নাগরপুরে উপজেলা আওয়ামী লীগ ও সাংসদের মধ্যকার দ্বন্দ্বে চিত্রটি আরো স্পষ্ট হয়ে উঠেছে।

আরো পড়ুন – দেশে জিনিসপত্রের দাম একটু বেশি – কৃষিমন্ত্রী

স্থানীয় আওয়ামী লীগ সূত্র জানায়, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলামের সাথে তীব্র দ্বন্দ্ব রয়েছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ শীর্ষ নেতাদের।

সেই সাথে এই আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী সাবেক মন্ত্রী তারানা হালিম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তারেক শামস খান ওরফে হিমু ও ইনসাফ আলী ওসমানী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম ওরফে উইলিয়ামের সাথেও রয়েছে তীব্র দ্বন্দ্ব।

এরা সবাই একাট্টা হয়েছেন সংসদ সদস্য আহসানুল ইসলামের বিরুদ্ধে। কয়েক বছর ধরে সংসদ সদস্যের সাথে তাদের মুখ দেখা দেখি বন্ধ।

সংসদ সদস্য তার নিজের অনুসারীদের নিয়ে দলীয় কর্মসূচি পালন করেন।

অপরদিকে অন্যান্যরা উপজেলা আওয়ামী লীগের ব্যানারে পৃথকভাবে কার্যক্রম পরিচালনা করেন।

সম্প্রতি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাগরপুরে বড় একটি সমাবেশ করার উদ্যোগ নেয়া হয়।

স্থানীয়রা জানান, এই সমাবেশকে কেন্দ্র করে নাগরপুরের রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছিলো উপজেলা আওয়ামী লীগ, সকল মনোনয়ন প্রত্যাশী ও সংসদ সদস্যের মধ্যে যে দ্বন্দ্ব রয়েছে তার অবসান হবে।

তারা আরো জানান, জেলার নেতৃবৃন্দ ও মন্ত্রীর সমন্বয় ও মধ্যস্থতায় নাগরপুর আওয়ামী লীগের মধ্যে দ্বন্দ্ব আছে তার অবসান হবে।

কিন্তু তা হয়নি, বরং এমপির নেতৃত্বে এই সমাবেশে উপস্থিত হয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক ও কৃষিমন্ত্রী এই দ্বন্দ্বকে আরো বড় করে দিলো।

উপজেলা আওয়ামী লীগের সদস্যদের বক্তব্য –

উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক খালিদ হোসেন জানান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী অক্টোবরে প্রথম সপ্তাহে সমাবেশটি করার জন্য প্রস্তাব দেন।

তারা এই প্রস্তাবের কথা কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক ও জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দকে জানান।

এই প্রস্তাব অগ্রাহ্য করে সংসদ সদস্য কৃষিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগ নেতাদের সাথে আলাপ করে ১৭ সেপ্টেম্বর সমাবেশের তারিখ নির্ধারণ করেন।

তিনি কারো সাথে সমন্বয় না করে একাই সমাবেশের প্রচারনা শুরু করেন। তখন অন্য সবাই এ সমাবেশ বয়কট করার সিদ্ধান্ত নেন।

এবিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুদরত আলী বলেন, সংসদ সদস্য রোববার যে সমাবেশ করলো; তার সাথে উপজেলা আওয়ামী লীগের কোন সম্পর্ক নেই।

তিনি কারো সাথে সমন্বয় করেন নাই। এমপি হওয়ার পর থেকেই তিনি আওয়ামী লীগ নেতাদের এড়িয়ে চলেন।

তিনি বিএনপি-জামাতের লোকদের নিয়ে রাজনীতি করেন। কেন্দ্রীয় ও জেলার নেতাদের ম্যানেজ করে তিনি এই সমাবেশ করেছেন।

উপজেলা আওয়ামী লীগ পরবর্তীতে সমাবেশ করবেন বলেও তিনি জানান।

সভার বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম বলেন, সাংসদ উপজেলা আওয়ামী লীগের কোন প্রকার সমন্বয় করেন নাই।

তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্যরা উপস্থিত হন নাই।

অপরদিকে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাগরপুর-দেলদুয়ার আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তারেক শামস্ হিমু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রীর নির্দেশ- দল চালাবে উপজেলা আওয়ামী লীগ; আর সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন ও মনিটরিং করবে এমপিরা।

কিন্তু নাগরপুর-দেলদুয়ারের এমপি উপজেলা আওয়ামী লীগকে বরাবরই দূরে সরায়ে রেখে দলটাকে তার আয়ত্বে নেয়ার জন্য সে প্রথম থেকেই চেষ্টা করে যাচ্ছিল।

সেখান থেকে উপজেলা আওয়ামী লীগের সাথে তার বিরোধ শুরু হয়।

এই বিষয়ে বারবার প্রধানমন্ত্রী হুশিয়ারি দেয়ার পরও তিনি শোধরাননি। এর জন্য এমপিই সম্পূর্ণ রূপে দায়ী।

উপজেলা আওয়ামী লীগকে পাশ কাটিয়ে কৃষিমন্ত্রীকে এনে গতকাল যে অনুষ্ঠানটি হয়েছে; তারপর থেকে নাগরপুর উপজেলা আওয়ামী লীগের কর্মী ও সাধারণ জনগণ বিভ্রান্তিতে পড়েছে।

টিটুর অনুসারীদের কথা –

এ প্রসঙ্গে সাংসদ আহসানুল ইসলাম টিটু অনুসারী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম খান জানান, আজকের সমাবেশ যারা বয়কট করেছে তারা দলীয় শৃঙ্খলা মানেন না।

আরো পড়ুন – ভূঞাপুরে এমপি-মেয়রের পাল্টাপাল্টি নৌকা বাইচ, দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা

সংসদ সদস্য সবাইকে নিয়ে রাজনীতি করতে চান।

কিন্তু যারা সমাবেশে আসেননি তারা কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক এবং জেলা আওয়ামী লীগকে অবজ্ঞা করেছেন।

নাগরপুর সরকারি কলেজ মাঠে বিকেলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে আরো যারা উপস্থিত ছিলেন –

এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-১ (ধনবাড়ী-মধুপুর) আসনের সংসদ সদস্য কৃষিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাক।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আনিসুর রহমান।

জনসভায় প্রধান বক্তা ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান।

সভাটি সঞ্চালন করেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আব্দুল আলীম।

আরো পড়ুন – হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে মাঠ কাজ করছে র‍্যাব ও পুলিশ

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আতাউর রহমান খান, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য হাসান ইমান খান সোহেল হাজারী, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৬ (সদর) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ, টাঙ্গাইল-২ (ভ‚ঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোট মনির, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, সাংগঠনিক সম্পাদক মো. জামিলুর রহমান, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মামুনুর রশিদ মামুন, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার ফজলুল হক প্রমুখ।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আওয়ামী লীগদ্বন্দ্বপ্রকাশ্যে

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

জ্বালানি বাজারে বড় পরিবর্তন, সুযোগ বাড়ছে বেসরকারি বিনিয়োগের

জ্বালানি বাজারে বড় পরিবর্তন, সুযোগ বাড়ছে বেসরকারি বিনিয়োগের

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৬, ২০২৬ — ভাদ্র ২২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০০ অপরাহ্ণ
0

জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা আরও স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন করতে নীতিগত পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকে পেট্রোলিয়াম পণ্য আমদানি...

বিশ্ববাজারে তেলের দাম আবার ১০০ ডলার ছাড়াল

বিশ্ববাজারে তেলের দাম আবার ১০০ ডলার ছাড়াল

by নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৩, ২০২৬ — চৈত্র ৩০, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:৫৫ অপরাহ্ণ
0

আজ সোমবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই জ্বালানি তেলের দাম অনেকটা বেড়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর তেলের দাম যে বাড়বে, তা প্রত্যাশিতই ছিল। কেবল ছিল...

আজ বছরের দীর্ঘতম রাত ও ক্ষুদ্রতম দিনের সাক্ষী হচ্ছে বিশ্ব

আজ বছরের দীর্ঘতম রাত ও ক্ষুদ্রতম দিনের সাক্ষী হচ্ছে বিশ্ব

by নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২১, ২০২৫ — পৌষ ৭, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১২:০৯ অপরাহ্ণ
0

আজ রোববার, ২১ ডিসেম্বর—বছরের দীর্ঘতম রাত। সূর্যের দক্ষিণায়নের ফলে আজকের রাতটি অন্য যেকোনো দিনের তুলনায় কিছুটা বেশি দীর্ঘ হবে। চাঁদের আলোয় এই দীর্ঘ রাত উপভোগ করার সুযোগ পাচ্ছেন...

আগামীকাল দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন

আগামীকাল দেখা যাবে বছরের বৃহত্তম সুপারমুন

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৪, ২০২৫ — কার্তিক ২০, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১:৪০ অপরাহ্ণ
0

আগামীকাল, বুধবার (৫ নভেম্বর), দেখা যাবে ২০২৫ সালের সবচেয়ে বড় সুপারমুন। এই সময় চাঁদ পৃথিবীর নিকটতম কক্ষপথে অবস্থান করবে, যার কারণে পূর্ণিমার চাঁদ স্বাভাবিকের চেয়ে বড় ও উজ্জ্বল...

আগামী পহেলা নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন

আগামী পহেলা নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন

by নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৫, ২০২৫ — আশ্বিন ১০, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৫:৪৬ অপরাহ্ণ
0

আগামী পহেলা নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্টমার্টিন দ্বীপ। সে সময়ে দৈনিক দুই হাজার পর্যটকের আগমন অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের...

Next Post

ভূঞাপুরে অনিয়মের অভিযোগে শিক্ষক বরখাস্ত, প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস বর্জন

সর্বেশষ

প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে: প্রতিমন্ত্রী টুকু

প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে: প্রতিমন্ত্রী টুকু

সেপ্টেম্বর ১৭, ২০২৬ — আশ্বিন ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৪৬ অপরাহ্ণ
সাংবাদিকদের সামনে ফাইটারদের মুখোমুখি দাঁড় করিয়ে ব্যতিক্রমী পরিচয়

সাংবাদিকদের সামনে ফাইটারদের মুখোমুখি দাঁড় করিয়ে ব্যতিক্রমী পরিচয়

সেপ্টেম্বর ১৭, ২০২৬ — আশ্বিন ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৩৬ অপরাহ্ণ
পোল্ট্রি খাতে নতুন উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

পোল্ট্রি খাতে নতুন উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

সেপ্টেম্বর ১৭, ২০২৬ — আশ্বিন ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৬ অপরাহ্ণ
মধুপুরে ভাঙারি ব্যবসায়ীর বাড়ি থেকে এক টন সরকারি বই উদ্ধার

মধুপুরে ভাঙারি ব্যবসায়ীর বাড়ি থেকে এক টন সরকারি বই উদ্ধার

সেপ্টেম্বর ১৭, ২০২৬ — আশ্বিন ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩২ অপরাহ্ণ
টাঙ্গাইলের সতীনকে ‘মা’ ডাকায় শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

টাঙ্গাইলের সতীনকে ‘মা’ ডাকায় শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

সেপ্টেম্বর ১৭, ২০২৬ — আশ্বিন ২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০৮ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In