শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • খেলা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিশ্ব
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • খেলা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিশ্ব
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home ধর্ম

নাগরপুর পূজা উদযাপন পরিষদ সম্মেলনের সভায় হট্টগোল

জুলাই ৬, ২০২৪ — আষাঢ় ২২, ১৪৩১ বঙ্গাব্দ — সময়: ৫:২১ অপরাহ্ণ
in ধর্ম, শীর্ষ সংবাদ
A A
নাগরপুর পূজা উদযাপন পরিষদ সম্মেলনের সভায় হট্টগোল
নাগরপুর পূজা উদযাপন পরিষদ সম্মেলনের সভায় হট্টগোল

নাগরপুর প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাগরপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনা, হট্টগোল ও তর্কাতর্কির ঘটনা ঘটেছে।

পরে স্থানীয় হিন্দু সমাজের নেতৃবৃন্দদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আরও পড়ুন

মধুপুরে লেক সম্প্রসারণ নিয়ে বন বিভাগ ও গারো সম্প্রদায়ের বিরোধ

গোপালপুরে সেহেরীর রান্নার সময় মাদ্রাসায় আগুনে দগ্ধ হয়ে নারীর মৃত্যু

শুক্রবার (৫ জুলাই) সন্ধ্যায় নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়ি প্রাঙ্গনে অনুষ্ঠিত সম্মেলন সভায় টাঙ্গাইল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ আনন্দ মোহন দে ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুণ ঝন্টুর উপস্থিতিতে এই তর্কাতর্কির ঘটনা ঘটে।

আরো পড়ুন – মাভাবিপ্রবি শিক্ষার্থীদের ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ

এতে জেলা নেতৃবৃন্দদের এমন লাঞ্ছিতের ঘটনায় স্থানীয় হিন্দু সমাজের উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং চাপা ক্ষোভ বিরাজ করছে।

সম্মেলন সভায় হট্টগোল সংশ্লিষ্ট ১ মিনিট ৪৩ সেকেন্ডের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়েছে।

এতে দেখা যায়, টাঙ্গাইল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ আনন্দ মোহন দে মাইক নিয়ে কথা বলা অবস্থায় নাগরপুর উপজেলা যুবলীগ দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক ভক্ত গোপাল রাজবংশী পিন্টু কমিটি ঘোষণা নিয়ে প্রশ্ন করলে উত্তেজনা ও হট্টগোল সৃষ্টি হয় এবং উভয়পক্ষের মধ্যে তর্কাতর্কি ঘটে।

এসময় স্থানীয়রা নতুন সভাপতি-সম্পাদক দুইজনের নাম ঘোষণার দাবি জানালেও জেলা নেতৃবৃন্দ তা নাকচ করে দেন এবং দুইদিন পর কমিটি ঘোষণা করবেন বলে জানিয়ে চলে যান।

নেতৃবৃন্দের মন্তব্য –

টাঙ্গাইল জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি অধ্যক্ষ আনন্দ মোহন দে বলেন, যারা তর্কাতর্কির চেষ্টা করেছেন তারা না বুঝেই এটি করেছেন।

আমরা পূজা পরিষদের নেতৃবৃন্দ ভালো কাজের জন্যেই সেখানে গিয়েছি।

তারা না বুঝেই আমাদের সাথে এমন হট্টগোল করেছে।

তবে তারা পরবর্তীতে তাদের ভুল বুঝতে পেরেছে।

কিছু সমস্যা পরিলক্ষিত হওয়ায় আমরা কমিটি ঘোষণা করিনি।

আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তীতে নতুন কমিটি ঘোষণা করা হবে।

টাঙ্গাইল জেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুণ ঝন্টু জানায়, স্থানীয়দের দাবী ছিলো যেহেতু আগের কমিটির বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই; সেহেতু নতুন কমিটি ঘোষণা করা যেতো।

আরো পড়ুন – বিরতি থেকে গ্রেপ্তারকৃতরা টাঙ্গাইলের হোটেল-রিসোর্টের খদ্দেরদের সঙ্গীনী

একটি কারণ থাকায় আমরা কমিটি ঘোষণা দেই নাই। অচিরেই নতুন কমিটি ঘোষণা করা হবে।

সাবেক সাধারণ সম্পাদকের মন্তব্য –

তর্কাতর্কির বিষয়ে সাবেক সাধারণ সম্পাদক রামকৃষ্ণ সাহা রামা বলেন, ইউনিয়নের নেতৃবৃন্দের দাবি ছিলো কমিটি ঘোষণার।

কিন্তু জেলা নেতৃবৃন্দ পরে কমিটি ঘোষনার কথা বললে বিষয়টি নিয়ে একটু তর্কাতর্কি হয়।

পরে ইউনিয়ন নেতৃবৃন্দ জেলা কমিটির নেতাদের কথা মেনে নিলে পরিস্থিতি ঠান্ডা হয়ে যায়।

উল্লেখ্য, নাগরপুর পূজা উদযাপন পরিষদ সভাপতি স্বপন সাহা এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রামকৃষ্ণ সাহা রামা’র সঞ্চালনায় উক্ত সম্মেলন সভা অনুষ্ঠিত হয়।

এতে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: নাগরপুরপূজা উদযাপন পরিষদসভাসম্মেলনহট্টগোল

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মধুপুরে লেক সম্প্রসারণ নিয়ে বন বিভাগ ও গারো সম্প্রদায়ের বিরোধ

মধুপুরে লেক সম্প্রসারণ নিয়ে বন বিভাগ ও গারো সম্প্রদায়ের বিরোধ

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ — ফাল্গুন ১৪, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১১:১৯ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলের গড়গড়িয়া এলাকায় লেক খনন ও সম্প্রসারণকে ঘিরে বন বিভাগ এবং গারো সম্প্রদায়ের একাংশের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। লেক খনন বন্ধের দাবিতে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা’...

গোপালপুরে সেহেরীর রান্নার সময় মাদ্রাসায় আগুনে দগ্ধ হয়ে নারীর মৃত্যু

গোপালপুরে সেহেরীর রান্নার সময় মাদ্রাসায় আগুনে দগ্ধ হয়ে নারীর মৃত্যু

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ — ফাল্গুন ১৪, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৫:১২ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার নন্দনপুর ভুয়ারচক এলাকায় একটি মাদ্রাসায় আগুনে দগ্ধ হয়ে শিউলী বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সেহেরীর আগে এ দুর্ঘটনা ঘটে বলে...

সখীপুরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন আহমেদ আযম খান এমপি

সখীপুরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন আহমেদ আযম খান এমপি

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ — ফাল্গুন ১৪, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:৪২ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় সরকারি সকল দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও নবনির্বাচিত সংসদ সদস্য আহমেদ আযম খান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা...

মির্জাপুরে দখল-দূষণে অস্তিত্ব সংকটে বারুখালি খাল

মির্জাপুরে দখল-দূষণে অস্তিত্ব সংকটে বারুখালি খাল

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ — ফাল্গুন ১৪, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:২৫ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদর ও পৌর শহরের ওপর দিয়ে প্রবাহিত বারুখালি খাল এখন দখল ও দূষণে অস্তিত্ব সংকটে পড়েছে। বংশাই ও লৌহজং নদীর সঙ্গে সংযোগকারী প্রায় দুই কিলোমিটার...

নাগরপুরে ছাত্র-জনতার হাতে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক: পাঠানো হলো জেলহাজতে

নাগরপুরে ছাত্র-জনতার হাতে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক: পাঠানো হলো জেলহাজতে

by নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ — ফাল্গুন ১৪, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:১৯ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুরে ২০ পিস ইয়াবাসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় সচেতন জনতা। গত ২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাত আনুমানিক সোয়া ১১টার দিকে উপজেলার...

Next Post

মাদকের বিরুদ্ধে কড়া হুশিয়ারী নবাগত পুলিশ সুপারের

সর্বেশষ

মধুপুরে লেক সম্প্রসারণ নিয়ে বন বিভাগ ও গারো সম্প্রদায়ের বিরোধ

মধুপুরে লেক সম্প্রসারণ নিয়ে বন বিভাগ ও গারো সম্প্রদায়ের বিরোধ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬ — ফাল্গুন ১৪, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১১:১৯ অপরাহ্ণ
তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

ফেব্রুয়ারি ২৬, ২০২৬ — ফাল্গুন ১৪, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১১:১২ অপরাহ্ণ
১৮০ পুলিশ সার্জেন্ট নিয়োগের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

১৮০ পুলিশ সার্জেন্ট নিয়োগের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

ফেব্রুয়ারি ২৬, ২০২৬ — ফাল্গুন ১৪, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৫:১৮ অপরাহ্ণ
গোপালপুরে সেহেরীর রান্নার সময় মাদ্রাসায় আগুনে দগ্ধ হয়ে নারীর মৃত্যু

গোপালপুরে সেহেরীর রান্নার সময় মাদ্রাসায় আগুনে দগ্ধ হয়ে নারীর মৃত্যু

ফেব্রুয়ারি ২৬, ২০২৬ — ফাল্গুন ১৪, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৫:১২ অপরাহ্ণ
সখীপুরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন আহমেদ আযম খান এমপি

সখীপুরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন আহমেদ আযম খান এমপি

ফেব্রুয়ারি ২৬, ২০২৬ — ফাল্গুন ১৪, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:৪২ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর
    • সারাদেশ
    • খেলা
    • অন্যান্য
      • জীবনযাপন
      • দূর্ঘটনা
      • বাণিজ্য
      • বিশ্ব

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    Are you sure want to unlock this post?
    Unlock left : 0
    Are you sure want to cancel subscription?