শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

নাগরপুর রুটে ফিটনেসবিহীন ‘এসবি লিংক’ বন্ধ

অক্টোবর ২২, ২০২৫ — কার্তিক ৭, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ২:২২ অপরাহ্ণ
in টাঙ্গাইল জেলা, নাগরপুর, শীর্ষ সংবাদ
A A
নাগরপুর রুটে ফিটনেসবিহীন ‘এসবি লিংক’ বন্ধ

নাগরপুর রুটে ফিটনেসবিহীন ‘এসবি লিংক’ বন্ধ

টাঙ্গাইলের নাগরপুর-পাকুটিয়া সড়ক একসময় ছিল ব্যস্ততম রুটগুলোর একটি। কিন্তু সাম্প্রতিক সময়ে এই রুটে ছায়ার মতো ভর করেছিল অনিয়ম, দুর্নীতি ও ফিটনেসবিহীন যানবাহনের দৌরাত্ম্য। নাম ‘এসবি লিংক’ — তবে যাত্রীদের কাছে পরিচিত ছিল ‘ঝুঁকির প্রতীক’ নামে।

সম্প্রতি পাকুটিয়া এলাকায় ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনা যেন দীর্ঘদিনের অব্যবস্থার পর্দা সরিয়ে দিল। দুর্ঘটনায় প্রাণ হারায় এক স্কুলছাত্রী। এই ঘটনার পর ক্ষুব্ধ জনতা ফুঁসে ওঠে, বাসে ভাঙচুর চালায়, আর প্রশাসন অবশেষে নড়ে চড়ে বসে।এরপর থেকেই ‘এসবি লিংক’ বাস বন্ধের দাবিতে এলাকায় নানা প্রচার-প্রচারণা দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

আরও পড়ুন

টাঙ্গাইলে ডাকাতির প্রস্তুতিকালে দুইজন গ্রেপ্তার

কালিহাতীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২

প্রশাসনের খোঁজে উঠে এসেছে চমকে দেওয়ার মতো তথ্য। রুট পারমিটবিহীন, মেয়াদোত্তীর্ণ ফিটনেস সনদ, অদক্ষ চালক, অতিরিক্ত যাত্রী—সবই ছিল এই রুটের নিয়মিত চিত্র। এসবি লিংকসহ আরও কয়েকটি পরিবহন বছরের পর বছর কোনো বৈধ নথি ছাড়াই যাত্রী পরিবহন করে আসছিল।স্থানীয়দের অভিযোগ, পরিবহন মালিকদের প্রভাবশালী সংযোগের কারণেই এতদিন এসব অনিয়মে প্রশাসন কঠোর হতে পারেনি।নাম প্রকাশ করতে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, “এই রুটে ভালো মানের গাড়ির খুব অভাব।

এসবি লিংক বন্ধ হওয়ায় মানুষ কিছুটা হলেও নিরাপত্তা পাবে।”এক পরিবহন শ্রমিক জানান, “আমরাও চাই নিয়ম মেনে গাড়ি চলুক। কিন্তু হঠাৎ বন্ধ করে দিলে শ্রমিকদের কষ্ট হয়। আগে প্রশিক্ষণ ও নতুন গাড়ি চালুর উদ্যোগ নিক প্রশাসন।”একাধিক শিক্ষার্থীরা বলেন, “এই রুটে ভয় নিয়ে উঠতে হতো বাসে। এখন যদি নিয়ম ঠিকভাবে মানা হয়, তাহলে আমরাও নিশ্চিন্তে চলাচল করতে পারব।”দুর্ঘটনার পর উপজেলা প্রশাসনের উদ্যোগে গত সোমবার এক বিশেষ সভা হয়। সভায় উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সিদ্ধান্ত হয় ফিটনেসবিহীন ও অনুমোদনবিহীন কোনো গাড়ি আর নাগরপুর-পাকুটিয়া রুটে চলতে পারবে না।

এরই মধ্যে গতকাল রাতে এসবি লিংক বাসস্ট্যান্ড ফাঁকা করে সব গাড়ি ঢাকায় নিয়ে গেছে। স্থানীয়রা জানান, বাস বন্ধের ঘোষণা আসার পরপরই রাতারাতি সব গাড়ি সরিয়ে নেওয়া হয়।

নাগরপুর উপজেলা বাস মালিক সমিতির সভাপতি মোঃ লোকমান হোসেন বলেন,“ইউএনও মহোদয়ের সাথে কথা হয়েছে এবং আমাদের কিছু শর্ত মেনে বাস পুনরায় চালানোর চেষ্টা করা হবে। তবে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন—‘এসবি লিংক’ নামে কোনো বাস আর চলবে না। বর্তমানে নাম পরিবর্তন করেও তাৎক্ষণিকভাবে বাস চালানো সম্ভব নয়। বিষয়টি আমি ইতোমধ্যে ঢাকা বাস মালিক সমিতিকে অবগত করেছি, তবে তাদের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।

বাস বন্ধ হলে সাধারণ মানুষের যাতায়াতের কষ্ট হবে, এ কথাও প্রশাসনকে জানিয়েছি।”নাগরপুর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রফিজ উদ্দিন বলেন,“এই গাড়িগুলো সম্পূর্ণ ফিটনেসবিহীন ও অনিয়মতান্ত্রিকভাবে চলত। আমি চাই, নতুন গাড়ি নির্বাচনের সময় ভালো মানের পরিবহন বাছাই করা হোক, যেন সাধারণ জনগণ আর কষ্ট না পায়।”উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান বলেন,“নাগরপুরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।

আমরা কিছু বাধ্যতামূলক শর্ত দিয়েছি—প্রতিটি গাড়ির ফিটনেস নবায়ন, চালকের ডোপ টেস্ট, সিসিটিভি স্থাপন ও যাত্রী তালিকা সংরক্ষণ। কেউ নিয়ম ভাঙলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কোর্টের মাধ্যমে জরিমানা করা হবে।”নাগরপুর রুটে ‘এসবি লিংক’ বন্ধ হওয়া প্রশাসনের সাহসী সিদ্ধান্ত। তবে এটাই শেষ নয় — এই ঘটনায় একদিকে প্রশাসনের দৃঢ়তা যেমন প্রশংসার দাবিদার, অন্যদিকে পরিবহন খাতে দীর্ঘদিনের অব্যবস্থারও প্রতিফলন ঘটেছে। এখন দেখার বিষয়—এই অভিযান কতটা স্থায়ী হয়, আর নাগরপুরবাসী আসলেই কবে নিরাপদ সড়কের নিশ্চয়তা পায়।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: এসবি লিংক বাস বন্ধটাঙ্গাইল দুর্ঘটনানাগরপুর সংবাদনাগরপুর-পাকুটিয়া রুটপরিবহন অব্যবস্থাফিটনেসবিহীন গাড়িবাস দুর্ঘটনাসড়ক নিরাপত্তা

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টাঙ্গাইলে ডাকাতির প্রস্তুতিকালে দুইজন গ্রেপ্তার

টাঙ্গাইলে ডাকাতির প্রস্তুতিকালে দুইজন গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৬, ২০২৬ — শ্রাবণ ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০১ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের রাবনা বাইপাস এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল সদর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, একটি মোবাইল ফোন...

কালিহাতীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২

কালিহাতীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৬, ২০২৬ — শ্রাবণ ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৩ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের কালিহাতীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আল-আমিন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে কালিহাতী পৌর এলাকার কামার্থী বাসস্ট্যান্ড এলাকায় এ...

টাঙ্গাইলে জুলাই শহিদ দিবস পালিত

টাঙ্গাইলে জুলাই শহিদ দিবস পালিত

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৬, ২০২৬ — শ্রাবণ ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১০ অপরাহ্ণ
0

‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উপলক্ষে টাঙ্গাইলে নানা কর্মসূচির আয়োজন করেছে জেলা প্রশাসন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগ...

নাগরপুরে জুলাই শহিদ দিবস পালিত

নাগরপুরে জুলাই শহিদ দিবস পালিত

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৬, ২০২৬ — শ্রাবণ ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৪৬ অপরাহ্ণ
0

দেশব্যাপী "জুলাই শহিদ দিবস-২০২৬" পালনের অংশ হিসেবে টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা...

বাসাইলে ‘জুলাই শহীদ দিবস’ পালিত

বাসাইলে ‘জুলাই শহীদ দিবস’ পালিত

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৬, ২০২৬ — শ্রাবণ ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৪৭ অপরাহ্ণ
0

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে টাঙ্গাইলের বাসাইলে ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা...

Next Post
বিচার প্রক্রিয়ার প্রতি সেনাবাহিনীর শ্রদ্ধাবোধ প্রশংসার দাবিদার

বিচার প্রক্রিয়ার প্রতি সেনাবাহিনীর শ্রদ্ধাবোধ প্রশংসার দাবিদার

সর্বেশষ

টাঙ্গাইলে ডাকাতির প্রস্তুতিকালে দুইজন গ্রেপ্তার

টাঙ্গাইলে ডাকাতির প্রস্তুতিকালে দুইজন গ্রেপ্তার

জুলাই ১৬, ২০২৬ — শ্রাবণ ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০১ অপরাহ্ণ
কালিহাতীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২

কালিহাতীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২

জুলাই ১৬, ২০২৬ — শ্রাবণ ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৩ অপরাহ্ণ
টাঙ্গাইলে জুলাই শহিদ দিবস পালিত

টাঙ্গাইলে জুলাই শহিদ দিবস পালিত

জুলাই ১৬, ২০২৬ — শ্রাবণ ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১০ অপরাহ্ণ
মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে কমল সোনার দাম

মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে কমল সোনার দাম

জুলাই ১৬, ২০২৬ — শ্রাবণ ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৯ অপরাহ্ণ
নাগরপুরে জুলাই শহিদ দিবস পালিত

নাগরপুরে জুলাই শহিদ দিবস পালিত

জুলাই ১৬, ২০২৬ — শ্রাবণ ১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৪৬ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In