খবরবাংলা
,
ডেস্ক
নারায়ণগঞ্জে র্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর রাত ৪টা ১০ মিনিটে বন্দর থানার মদনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— মো. মিরাজ হোসেন মুন্না (২২), পিতা মৃত আলী মর্তুজা; মো. মাঈন উদ্দিন (২৭), পিতা মো. রবিউল এবং মো. রাকিব (২০), পিতা কবির আহম্মদ।
র্যাব সূত্র জানায়, গ্রেপ্তারকৃতরা পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল।
তারা একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য হিসেবে নিয়মিত মাদক সরবরাহের সঙ্গে জড়িত ছিল বলেও জানায় র্যাব।
নারায়ণগঞ্জ র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাইম উল হক জানান, মাদকের মতো ভয়াবহ সামাজিক ব্যাধির বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











