বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

মধুপুরের আউশনারা ইউপি নির্বাচনে বিএনপির দলীয় টিকিট চান আজহারুল

জুন ৬, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৩, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১১ অপরাহ্ণ
in টাঙ্গাইল জেলা, মধুপুর, রাজনীতি, শীর্ষ সংবাদ
A A
মধুপুরের আউশনারা ইউপি নির্বাচনে বিএনপির দলীয় টিকিট চান আজহারুল

মধুপুরের আউশনারা ইউপি নির্বাচনে বিএনপির দলীয় টিকিট চান আজহারুল

প্রতিবেদন:
মধুপুর সংবাদ দাতা

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে টাঙ্গাইলের মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন বা টিকিট চান ইউনিয়ন বিএনপির সভাপতি আজহারুল ইসলাম আজাহার। দীর্ঘদিন যাবত দলের তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকদের সুসংগঠিত করে রাখা এই নেতা মাঠপর্যায়ে একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষ হিসেবে সুপরিচিত।

আজহারুল ইসলাম বৃহত্তর আউশনারা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে বিভক্ত আউশনারা ইউনিয়ন বিএনপির পরপর দুই বারের সভাপতি হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করছেন। বিগত স্বৈরাচারী আমলসহ বিভিন্ন রাজনৈতিক সংকটে একাধিক হামলা-মামলার শিকার হয়েও দলের আদর্শে অটুট ছিলেন এই পরীক্ষিত নেতা।

আরও পড়ুন

সুস্থতার পথে নির্যাতনের শিকার শিশুটি, চিকিৎসার খোঁজ নিলেন প্রতিমন্ত্রী টুকু

পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র হচ্ছে, সতর্ক থাকার আহ্বান প্রতিমন্ত্রী টুকুর

বিগত নির্বাচনের অভিজ্ঞতা ও দলের প্রতি আস্থা রাজনৈতিক জীবন পর্যালোচনায় দেখা যায়, আজহারুল ইসলাম বিগত ২০১৭ সালের স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনেও বিএনপির দলীয় প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এবারও দলের হাইকমান্ড তার ত্যাগের মূল্যায়ন করে তাকে টিকিট দেবে বলে তিনি শতভাগ আশাবাদী।

তবে দলের প্রতি আনুগত্য প্রকাশ করে তিনি বলেন, “দুঃসময়ে আওয়ামী লীগের একচ্ছত্র ক্ষমতার বিরুদ্ধে বুক চিতিয়ে নির্বাচন করেছি, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। দল নিশ্চয়ই এবার সেটির মূল্যায়ন করবে। তবে দল যাকে চূড়ান্ত মনোনয়ন বা সমর্থন দেবে, আমি তার হয়েই ভোটের মাঠে কাজ করতে প্রস্তুত।”

তৃণমূল থেকে গড়ে ওঠা রাজনৈতিক ক্যারিয়ার আজহারুল ইসলাম আজাহার জানান, ১৯৯০ সালে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন থেকে তিনি সক্রিয়ভাবে বিএনপির রাজনীতির সাথে যুক্ত। উপজেলা বিএনপির পরামর্শ ও সহযোগিতায় আউশনারা ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ড কমিটি সফলভাবে সম্পন্ন করেছেন তিনি। দলীয় প্রতিটি কর্মসূচি ও মিছিল-মিটিংয়ে তার নেতৃত্বে আউশনারা থেকে বড় বড় মিছিলের অংশগ্রহণ এর বড় প্রমাণ। এমনকি গত জাতীয় সংসদ নির্বাচনে আউশনারা ইউনিয়নে ধানের শীষের পক্ষে যে আনুপাতিক ভোট পড়েছে, তা তার নিরলস পরিশ্রমের ফসল।

আউশনারাকে আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় দল থেকে সবুজ সংকেত পেলে পিছিয়ে পড়া ও অবহেলিত আউশনারা ইউনিয়নকে একটি রোল মডেল ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আজহারুল ইসলাম।

কৃষিপ্রধান এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট, বাজারঘাট ও স্যানিটেশনের আমূল পরিবর্তন করতে চান তিনি। স্থানীয় এমপি এবং বর্তমান সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এবং উপজেলা নেতাদের মাধ্যমে এই অঞ্চলের উন্নয়নকে আরও ত্বরান্বিত করার আশাবাদ জানান তিনি।

আউশনারা মোটের বাজারের দীর্ঘদিনের আক্ষেপ এদিকে স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে, ইউনিয়নের নাম ‘আউশনারা’ হলেও ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ ‘আউশনারা মোটের বাজার’ এলাকা থেকে দীর্ঘ দিনেও কেউ চেয়ারম্যান নির্বাচিত হতে পারেননি। ফলে এবার এই এলাকার সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন এবং তাদের মোটের বাজার থেকে আজহারুল ইসলামকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান।

রাজনীতির পাশাপাশি আজহারুল ইসলাম সামাজিক ও ব্যবসায়ী মহলেও বেশ জনপ্রিয়। তিনি মোটের বাজারের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন শিল্প ও বণিক সমিতির দুই বারের নির্বাচিত সভাপতি। এছাড়াও মোটের বাজার ট্রাক ড্রাইভার্স শ্রমিক ইউনিয়নের চার বারের সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির আহবায়ক এবং অটো সিএনজি সমিতির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সবশেষে তিনি বলেন, “আমি আউশনারাবাসীর পাশে সবসময় ছিলাম, ভবিষ্যতেও থাকবো। জীবনের যৌবনের উত্তাল সময়গুলো দলের পেছনে ও সাধারণ মানুষের জন্য বিলিয়ে দিয়েছি। জনগণের ভালোবাসাই আমার মূল শক্তি। আমি আউশনারাকে একটি আলোকিত ও আধুনিক ইউনিয়ন হিসেবে বিনির্মাণ করতে চাই।”

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আউশনারা ইউনিয়ন বিএনপিআউশনারা ইউপি নির্বাচনে বিএনপির টিকিটআজহারুল ইসলাম আজাহারটাঙ্গাইল জেলা বিএনপিটাঙ্গাইলের রাজনীতিমধুপুর ইউপি নির্বাচনমধুপুরের খবর

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

সুস্থতার পথে নির্যাতনের শিকার শিশুটি, চিকিৎসার খোঁজ নিলেন প্রতিমন্ত্রী টুকু

সুস্থতার পথে নির্যাতনের শিকার শিশুটি, চিকিৎসার খোঁজ নিলেন প্রতিমন্ত্রী টুকু

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৪, ২০২৬ — কার্তিক ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২৮ অপরাহ্ণ
0

টাঙ্গাইলে ধর্ষণচেষ্টার শিকার হয়ে ইটের আঘাতে নাক-মুখ গুরুতরভাবে আহত সাড়ে ছয় বছরের শিশুটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পর তার শারীরিক অবস্থার উন্নতি...

পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র হচ্ছে, সতর্ক থাকার আহ্বান প্রতিমন্ত্রী টুকুর

পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র হচ্ছে, সতর্ক থাকার আহ্বান প্রতিমন্ত্রী টুকুর

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৪, ২০২৬ — কার্তিক ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২২ অপরাহ্ণ
0

দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি তৈরি পোশাকশিল্পকে ধ্বংস করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম তদারকির...

নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৪, ২০২৬ — কার্তিক ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১০ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়েছে। আজ বুধবার (০৪ নভেম্বর) দুপুরে নাগরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার ও ইউপি চেয়ারম্যান মো. কুদরত...

শ্রমিকরা কাজে ফিরেছেন, ষড়যন্ত্র করে লাভ হবে না: প্রতিমন্ত্রী টুকু

শ্রমিকরা কাজে ফিরেছেন, ষড়যন্ত্র করে লাভ হবে না: প্রতিমন্ত্রী টুকু

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৪, ২০২৬ — কার্তিক ২০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৫ অপরাহ্ণ
0

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি বাড়াতে সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠনের পর শ্রমিকরা কারখানায় কাজে ফিরেছেন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন...

সখীপুরে দুই মাসে অর্ধশতাধিক ট্রান্সফরমার চুরি, চোর ধরিয়ে দিলে পুরস্কার

সখীপুরে দুই মাসে অর্ধশতাধিক ট্রান্সফরমার চুরি, চোর ধরিয়ে দিলে পুরস্কার

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৩, ২০২৬ — কার্তিক ১৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:০৩ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত দুই মাসে উপজেলার বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে চোর ধরিয়ে দিতে পারলে সম্মানজনক পুরস্কার...

Next Post
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৬ কিলোমিটার তীব্র যানজট, যাত্রীদের চরম ভোগান্তি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৬ কিলোমিটার তীব্র যানজট, যাত্রীদের চরম ভোগান্তি

সর্বেশষ

এক দিনে দুই দফায় বাড়ল স্বর্ণের দাম

এক দিনে দুই দফায় বাড়ল স্বর্ণের দাম

নভেম্বর ৫, ২০২৬ — কার্তিক ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১০ অপরাহ্ণ
ডেপুটি স্পিকারের সঙ্গে চার্চ অব ইংল্যান্ডের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

ডেপুটি স্পিকারের সঙ্গে চার্চ অব ইংল্যান্ডের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

নভেম্বর ৫, ২০২৬ — কার্তিক ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০৬ অপরাহ্ণ
অর্থনীতি বড় করতে বিনিয়োগ ও শিল্পায়নে জোর দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

অর্থনীতি বড় করতে বিনিয়োগ ও শিল্পায়নে জোর দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

নভেম্বর ৫, ২০২৬ — কার্তিক ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:০৭ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর স্লোগান নিয়ে মন্তব্যের জেরে দায়িত্ব হারালেন সচিব

প্রধানমন্ত্রীর স্লোগান নিয়ে মন্তব্যের জেরে দায়িত্ব হারালেন সচিব

নভেম্বর ৫, ২০২৬ — কার্তিক ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৪৫ অপরাহ্ণ
ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

নভেম্বর ৫, ২০২৬ — কার্তিক ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪০ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In