নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছি না : নাহিদ ইসলাম

নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড না পাওয়ার অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড আমরা পাচ্ছি না। আগে অর্থ ও পেশিশক্তি ব্যবহারের যে সংস্কৃতি দেখা গেছে, এবার নির্বাচনের পরিস্থিতি এর চেয়ে ভিন্ন করার জন্য যে শক্ত অবস্থান সরকারের পক্ষ থেকে থাকা উচিত ছিল, তা আমরা দেখতে পাচ্ছি না।

রবিবার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর আবু সাইদ কনভেনশন হলে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন