শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home সংস্কৃতি ও বিনোদন

পাকিস্তানে ১২০০ সিনেমা হলের তথ্য দিলেন শাকিব, বাস্তব চিত্রে বড় ফারাক

নভেম্বর ১৪, ২০২৬ — কার্তিক ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৬ অপরাহ্ণ
in সংস্কৃতি ও বিনোদন
A A
পাকিস্তানে ১২০০ সিনেমা হলের তথ্য দিলেন শাকিব, বাস্তব চিত্রে বড় ফারাক

পাকিস্তানে ১২০০ সিনেমা হলের তথ্য দিলেন শাকিব, বাস্তব চিত্রে বড় ফারাক

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

পাকিস্তানের সঙ্গে যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণে আগ্রহ প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। এমনকি পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধে অভিনয়ের ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। তবে দেশটির চলচ্চিত্রবাজারের সম্ভাবনা তুলে ধরতে গিয়ে পাকিস্তানে ১২০০টির বেশি সচল সিনেমা হল থাকার যে তথ্য দিয়েছেন, তা নিয়ে তৈরি হয়েছে আলোচনা-সমালোচনা।

সম্প্রতি এক অনুষ্ঠানে পাকিস্তানের চলচ্চিত্রশিল্প নিয়ে নিজের আগ্রহের কথা জানান শাকিব। তিনি বলেন, দেশটির সিনেমার বাজার সম্পর্কে খোঁজ নিতে গিয়ে জানতে পেরেছেন, সেখানে বর্তমানে ১২০০টিরও বেশি সচল সিনেমা হল রয়েছে। এর মধ্যে অনেকগুলো মাল্টিপ্লেক্স। কোনো সিনেমা ব্যবসাসফল হলে পাকিস্তানে ২০০ থেকে ৩০০ কোটি রুপি পর্যন্ত আয় করতে পারে বলেও জানতে পেরেছেন তিনি।

আরও পড়ুন

এক বছর পিছিয়ে গেল ‘রামায়ণ ২’-এর মুক্তি

হুমায়ূন আহমেদের লেখায় মুগ্ধ অনুপম রায়, জানালেন ভালো লাগার কথা

মূলত দেশটির বিশাল চলচ্চিত্রবাজারের সম্ভাবনা বিবেচনা করেই পাকিস্তানের সঙ্গে যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণে আগ্রহী হয়েছেন এই অভিনেতা।

তবে পাকিস্তানের চলচ্চিত্রশিল্প নিয়ে প্রকাশিত সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে ভিন্ন চিত্র পাওয়া যাচ্ছে। দেশটির সংবাদমাধ্যম ডন ২০২৪ সালের এপ্রিলে প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছিল, পাকিস্তানে আনুমানিক ৬০টি সিনেমা হল ও ১৫০টি প্রদর্শনী পর্দা রয়েছে।

অন্যদিকে, ২০২৫ সালের মার্চে দ্য এক্সপ্রেস ট্রিবিউন-এর এক প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালের পর থেকে পাকিস্তানে প্রায় ৪০ শতাংশ সিনেমার পর্দা বন্ধ হয়ে গেছে। সে সময় দেশটিতে সচল পর্দার সংখ্যা কমে দাঁড়ায় ১১৫টিতে।

এসব প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে পাকিস্তানে ১২০০টির বেশি সচল সিনেমা হল থাকার দাবির পক্ষে সাম্প্রতিক কোনো নির্ভরযোগ্য পরিসংখ্যান পাওয়া যাচ্ছে না।

অবশ্য সিনেমা হল, মাল্টিপ্লেক্স এবং পৃথক প্রদর্শনী পর্দার হিসাব এক নয়। ফলে পরিসংখ্যানের মধ্যে কিছু পার্থক্য থাকতে পারে। তবে শাকিবের উল্লেখ করা সংখ্যার সঙ্গে প্রকাশিত তথ্যের ব্যবধান বেশ বড়।

একসময় পাকিস্তানে ১২০০ সিনেমা হল ছিল

পাকিস্তানে একসময় ১২০০টির বেশি সিনেমা হল থাকার তথ্য পাওয়া যায়। ২০২১ সালে প্রকাশিত ‘পাকিস্তান: হিয়ার অ্যান্ড নাউ’ বইয়ের একটি প্রবন্ধে উল্লেখ করা হয়েছে, ১৯৮০ সালের দিকে দেশটিতে ১২০০টিরও বেশি সিনেমা হল ছিল। পরবর্তী কয়েক দশকে নানা কারণে কমতে থাকে হলের সংখ্যা।

তাই অতীতের কোনো পরিসংখ্যানের সঙ্গে বর্তমান পরিস্থিতি গুলিয়ে ফেলার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও শাকিব খান ঠিক কোন সূত্র থেকে ১২০০টির বেশি সচল সিনেমা হলের তথ্য পেয়েছেন, তা স্পষ্ট নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা

শাকিবের বক্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। অনেকেই প্রশ্ন তুলছেন, আন্তর্জাতিক বাজারে কাজ করার পরিকল্পনার আগে সংশ্লিষ্ট দেশের চলচ্চিত্রশিল্প সম্পর্কে সঠিক তথ্য জানা জরুরি কি না। বিশেষ করে সিনেমা হলের সংখ্যা নিয়ে এত বড় ব্যবধানের তথ্য কীভাবে তাঁর কাছে পৌঁছেছে, তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে।

তবে পাকিস্তানের সঙ্গে যৌথভাবে সিনেমা নির্মাণের আগ্রহকে ইতিবাচক হিসেবেই দেখছেন অনেকে। দুই দেশের শিল্পীরা একসঙ্গে কাজ করলে চলচ্চিত্রের নতুন বাজার তৈরি হওয়ার পাশাপাশি দুই দেশের দর্শকের কাছেও সিনেমা পৌঁছানোর সুযোগ তৈরি হতে পারে। তবে সেই সম্ভাবনার কথা বলতে গিয়ে পাকিস্তানের সিনেমা হলের সংখ্যা নিয়ে শাকিবের দেওয়া তথ্যই এখন আলোচনার কেন্দ্রে।

শাকিবের নতুন সিনেমা

এদিকে হিমেল আশরাফ পরিচালিত ‘মহব্বত’ সিনেমায় দেখা যাবে শাকিব খানকে। এতে তাঁর বিপরীতে অভিনয়ের কথা রয়েছে পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমীর। সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ২০২৭ সালের ঈদে।

এর আগে চলতি সপ্তাহেই মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘নিঃস্ব’ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন শাকিব। এতে তাঁর বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। সিনেমাটি মুক্তি পাওয়ার কথা আগামী বছরের ঈদুল ফিতরে।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: কিনজা হাশমীঢালিউডনিঃস্ব সিনেমাপাকিস্তানি সিনেমামহব্বত সিনেমাযৌথ প্রযোজনাশাকিব খান

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

এক বছর পিছিয়ে গেল ‘রামায়ণ ২’-এর মুক্তি

এক বছর পিছিয়ে গেল ‘রামায়ণ ২’-এর মুক্তি

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১১, ২০২৬ — কার্তিক ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২৩ অপরাহ্ণ
0

বলিউড অভিনেতা রণবীর কাপুর অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ: পার্ট ২’-এর মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। ২০২৭ সালের দীপাবলিতে সিনেমাটি মুক্তির পরিকল্পনা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৮ সালের...

হুমায়ূন আহমেদের লেখায় মুগ্ধ অনুপম রায়, জানালেন ভালো লাগার কথা

হুমায়ূন আহমেদের লেখায় মুগ্ধ অনুপম রায়, জানালেন ভালো লাগার কথা

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৯, ২০২৬ — কার্তিক ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:২৯ অপরাহ্ণ
0

বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখনীর প্রশংসায় মেতেছেন কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়। সম্প্রতি হুমায়ূন আহমেদের ‘নলিনী বাবু বিএসসি’ বইটি পড়া শেষ করেছেন তিনি। উপন্যাসটি পড়ে লেখকের...

সুফি থেকে লোকসংগীত - সংগীতপ্রেমীদের জন্য আট সপ্তাহের উৎসব

সুফি থেকে লোকসংগীত সংগীতপ্রেমীদের জন্য আট সপ্তাহের উৎসব

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩০, ২০২৬ — কার্তিক ১৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৬:২৪ অপরাহ্ণ
0

রাজধানীর আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে খাবারের স্বাদের সঙ্গে সংগীতের মেলবন্ধনে শুরু হয়েছে আট সপ্তাহব্যাপী বিশেষ আয়োজন ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’। মুঘল আমলের ঐতিহ্য ও আভিজাত্যের আবহে আয়োজিত এই উৎসবের প্রথম...

সাই পল্লবীর জীবনসঙ্গী হতে হলে যে গুণগুলো থাকা জরুরি

সাই পল্লবীর জীবনসঙ্গী হতে হলে যে গুণগুলো থাকা জরুরি

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৯, ২০২৬ — কার্তিক ১৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৫৭ অপরাহ্ণ
0

মুক্তির অপেক্ষায় থাকা বহুল আলোচিত সিনেমা ‘রামায়ণ: পর্ব ১’-এর প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী সাই পল্লবী। এরই মধ্যে জনপ্রিয় রিয়ালিটি শো ‘কৌন বানেগা ক্রোড়পতি ১৮’-তে হাজির...

গুলি কাণ্ডে মুখ খুললেন টাইগার শ্রফ

গুলি কাণ্ডে মুখ খুললেন টাইগার শ্রফ

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৫, ২০২৬ — কার্তিক ১০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৪ অপরাহ্ণ
0

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে মুম্বাইয়ের জুহু এলাকায় গুলি চালানোর ঘটনায় এখনো তার আতঙ্ক কাটেনি। গত ১৮ অক্টোবর ফুটবল খেলে ফেরার পথে মোটরসাইকেলে আসা দুই বন্দুকধারী তার...

Next Post
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় তারেক রহমান

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় তারেক রহমান

সর্বেশষ

প্রতিদিনের যেসব অভ্যাসে নীরবে শিশু-কিশোরদের ডায়াবেটিসের ঝুঁকি বাড়ছে

প্রতিদিনের যেসব অভ্যাসে নীরবে শিশু-কিশোরদের ডায়াবেটিসের ঝুঁকি বাড়ছে

নভেম্বর ১৪, ২০২৬ — কার্তিক ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৭ অপরাহ্ণ
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় তারেক রহমান

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় তারেক রহমান

নভেম্বর ১৪, ২০২৬ — কার্তিক ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫১ অপরাহ্ণ
পাকিস্তানে ১২০০ সিনেমা হলের তথ্য দিলেন শাকিব, বাস্তব চিত্রে বড় ফারাক

পাকিস্তানে ১২০০ সিনেমা হলের তথ্য দিলেন শাকিব, বাস্তব চিত্রে বড় ফারাক

নভেম্বর ১৪, ২০২৬ — কার্তিক ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৬ অপরাহ্ণ
পাকিস্তানি গোয়েন্দার নগ্ন ছবির বিনিময়ে সামরিক গোপন তথ্য ফাঁস করলেন ভারতীয় সেনা কর্মকর্তা

পাকিস্তানি গোয়েন্দার নগ্ন ছবির বিনিময়ে সামরিক গোপন তথ্য ফাঁস করলেন ভারতীয় সেনা কর্মকর্তা

নভেম্বর ১৪, ২০২৬ — কার্তিক ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৩ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রজুড়ে ৪ ঘণ্টা ২১ মিনিট বন্ধ ছিল ফ্লাইট, বিপাকে লাখো যাত্রী

যুক্তরাষ্ট্রজুড়ে ৪ ঘণ্টা ২১ মিনিট বন্ধ ছিল ফ্লাইট, বিপাকে লাখো যাত্রী

নভেম্বর ১৪, ২০২৬ — কার্তিক ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৯ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In