শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় তারেক রহমান

নভেম্বর ১৪, ২০২৬ — কার্তিক ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫১ অপরাহ্ণ
in জাতীয়
A A
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় তারেক রহমান

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় তারেক রহমান

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০২৭ সালের সংস্করণে প্রথমবারের মতো এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তিনি। একই তালিকায় বাংলাদেশ থেকে স্থান পেয়েছেন বিশিষ্ট মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন ও আইনজীবী রাজিয়া সুলতানা।

সম্প্রতি জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশ করেছে ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর ২০২৭ সালের ১৮তম বার্ষিক সংস্করণ। এতে ‘পলিটিক্যাল’ বা রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে তারেক রহমানকে।

আরও পড়ুন

সুযোগ-সুবিধা পেলে দেশের চিকিৎসকরাই উন্নত চিকিৎসা দিতে পারবেন: মির্জা আব্বাস

দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান

প্রকাশনায় তারেক রহমানকে বাংলাদেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, তিনি বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে।

তালিকার বিবরণে আরও বলা হয়েছে, দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসিত অবস্থায় থেকেও তারেক রহমান বিএনপির নেতৃত্ব ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছেন। ২০২৪ সালের গণ-অভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের ধারাবাহিকতায় ২০২৫ সালের ডিসেম্বরে দেশে ফেরেন তিনি।

এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তাঁর নেতৃত্বে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয় অর্জন করে বলে প্রকাশনায় উল্লেখ করা হয়েছে। এর মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর রাষ্ট্রক্ষমতায় ফেরে দলটি। ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। তাঁর দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অবসান ঘটে।

তালিকায় আরও দুই বাংলাদেশি নারী

প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও ২০২৭ সালের সংস্করণে বাংলাদেশের আরও দুজন নারী স্থান পেয়েছেন। তাঁরা হলেন বিশিষ্ট মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন ও আইনজীবী রাজিয়া সুলতানা। দুজনকেই তালিকার ‘সোশ্যাল ইস্যুজ’ বা সামাজিক বিষয়াবলি বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ড. হামিদা হোসেন একজন প্রখ্যাত মানবাধিকারকর্মী ও গবেষক। তিনি আইন ও সালিশ কেন্দ্রের (আসক) অন্যতম প্রতিষ্ঠাতা। নারীর অধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে নিয়মিত এই তালিকায় স্থান পেয়ে আসছেন তিনি।

অন্যদিকে, রাজিয়া সুলতানা একজন বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকারকর্মী। রোহিঙ্গা সংকট, শরণার্থী নারী ও শিশুদের অধিকার রক্ষা এবং আন্তর্জাতিক পর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজের জন্য বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন তিনি।

তালিকায় নেই ড. মুহাম্মদ ইউনূস

উল্লেখ্য, ২০২৬ সালের আগের সংস্করণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিশ্বের শীর্ষ ৫০ প্রভাবশালী মুসলিমের তালিকায় ৫০তম স্থানে ছিলেন। তবে ২০২৭ সালের নতুন সংস্করণে তাঁর নাম নেই।

প্রকাশনাটির তথ্য অনুযায়ী, বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিমের ওপর রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক ও আর্থিক প্রভাব বিস্তারের সক্ষমতার ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়।

তালিকার নিয়ম অনুযায়ী, কেবল শীর্ষ ৫০ জন ব্যক্তিত্বকে ১ থেকে ৫০ পর্যন্ত ক্রমানুসারে স্থান দেওয়া হয়। বাকি ৪৫০ জনকে নির্দিষ্ট ক্রমে র‌্যাঙ্কিং না করে রাজনীতি, ধর্মতত্ত্ব, সমাজসেবা, ব্যবসা, বিজ্ঞান ও সংস্কৃতিসহ মোট ১৩টি বিভাগে অন্তর্ভুক্ত করা হয়।

২০২৭ সালের সংস্করণে বাংলাদেশ থেকে নির্বাচিত তিনজনই র‌্যাঙ্কিংবিহীন মূল ৪৫০ জনের তালিকায় স্থান পেয়েছেন।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ড. মুহাম্মদ ইউনূসতারেক রহমানদ্য মুসলিম ৫০০প্রভাবশালী মুসলিমবাংলাদেশরাজিয়া সুলতানাহামিদা হোসেন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

সুযোগ-সুবিধা পেলে দেশের চিকিৎসকরাই উন্নত চিকিৎসা দিতে পারবেন: মির্জা আব্বাস

সুযোগ-সুবিধা পেলে দেশের চিকিৎসকরাই উন্নত চিকিৎসা দিতে পারবেন: মির্জা আব্বাস

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৪, ২০২৬ — কার্তিক ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১০ অপরাহ্ণ
0

বাংলাদেশের চিকিৎসকরা বিশ্বের যেকোনো দেশের চিকিৎসকদের তুলনায় কোনো অংশেই কম নন। প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে দেশের চিকিৎসকরাই উন্নত চিকিৎসাসেবা দিতে সক্ষম বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির...

দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান

দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৪, ২০২৬ — কার্তিক ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:০০ অপরাহ্ণ
0

রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। এসব স্বাস্থ্যকর্মীর ৮০ শতাংশই নারী বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও চিকিৎসক...

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে অস্ট্রেলিয়ার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে অস্ট্রেলিয়ার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১২, ২০২৬ — কার্তিক ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪৬ অপরাহ্ণ
0

বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ সম্প্রসারণ এবং আশ্রিত রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় উন্নয়নশীল ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর স্বার্থকে...

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের সভা ১৬ নভেম্বর

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের সভা ১৬ নভেম্বর

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১২, ২০২৬ — কার্তিক ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৫ অপরাহ্ণ
0

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরির হার সুপারিশ করার লক্ষ্যে নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা আগামী সোমবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন নিম্নতম...

বর্তমান সংসদে শিক্ষিত সদস্যের হার আগের তুলনায় বেশি : স্পিকার

বর্তমান সংসদে শিক্ষিত সদস্যের হার আগের তুলনায় বেশি : স্পিকার

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১২, ২০২৬ — কার্তিক ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৯ অপরাহ্ণ
0

বর্তমান জাতীয় সংসদে শিক্ষিত সদস্যের হার অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)...

Next Post
প্রতিদিনের যেসব অভ্যাসে নীরবে শিশু-কিশোরদের ডায়াবেটিসের ঝুঁকি বাড়ছে

প্রতিদিনের যেসব অভ্যাসে নীরবে শিশু-কিশোরদের ডায়াবেটিসের ঝুঁকি বাড়ছে

সর্বেশষ

প্রতিদিনের যেসব অভ্যাসে নীরবে শিশু-কিশোরদের ডায়াবেটিসের ঝুঁকি বাড়ছে

প্রতিদিনের যেসব অভ্যাসে নীরবে শিশু-কিশোরদের ডায়াবেটিসের ঝুঁকি বাড়ছে

নভেম্বর ১৪, ২০২৬ — কার্তিক ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫৭ অপরাহ্ণ
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় তারেক রহমান

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় তারেক রহমান

নভেম্বর ১৪, ২০২৬ — কার্তিক ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৫১ অপরাহ্ণ
পাকিস্তানে ১২০০ সিনেমা হলের তথ্য দিলেন শাকিব, বাস্তব চিত্রে বড় ফারাক

পাকিস্তানে ১২০০ সিনেমা হলের তথ্য দিলেন শাকিব, বাস্তব চিত্রে বড় ফারাক

নভেম্বর ১৪, ২০২৬ — কার্তিক ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৬ অপরাহ্ণ
পাকিস্তানি গোয়েন্দার নগ্ন ছবির বিনিময়ে সামরিক গোপন তথ্য ফাঁস করলেন ভারতীয় সেনা কর্মকর্তা

পাকিস্তানি গোয়েন্দার নগ্ন ছবির বিনিময়ে সামরিক গোপন তথ্য ফাঁস করলেন ভারতীয় সেনা কর্মকর্তা

নভেম্বর ১৪, ২০২৬ — কার্তিক ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩৩ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রজুড়ে ৪ ঘণ্টা ২১ মিনিট বন্ধ ছিল ফ্লাইট, বিপাকে লাখো যাত্রী

যুক্তরাষ্ট্রজুড়ে ৪ ঘণ্টা ২১ মিনিট বন্ধ ছিল ফ্লাইট, বিপাকে লাখো যাত্রী

নভেম্বর ১৪, ২০২৬ — কার্তিক ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৯ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In