বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home শিক্ষা ও ক্যাম্পাস

পাখি-প্রজাপতি-শিয়ালের মেলা

জুলাই ৩১, ২০২০ — শ্রাবণ ১৬, ১৪২৭ বঙ্গাব্দ — সময়: ১২:৫১ অপরাহ্ণ
in শিক্ষা ও ক্যাম্পাস
A A

দিনদুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দল বেঁধে ঘুরে বেড়াচ্ছে শিয়াল। সাধারণত যেখানে কুকুর থাকে, সেখানে শিয়াল আসে না। কিন্তু ক্যাম্পাসে যেন তাদের মধ্যে অলিখিত সন্ধি হয়েছে। কুকুর-শিয়াল প্রকাশ্যে ঘুরছে। কখনো কখনো দুপক্ষে পাল্টাপাল্টি ধাওয়া হচ্ছে। কখনো কখনো শিয়ালের মধ্যে দুটি পক্ষের লড়াই চোখে পড়ছে। করোনাকালে বন্ধ ক্যাম্পাসে এসব দৃশ্য এখন সুলভ। হঠাৎ কেউ দেখলে শিয়ালকে কুকুর ভাবার ভ্রমও বিচিত্র কিছু নয়। বেজিগুলো মানুষ দেখলেই জঙ্গলে ঢুকে পড়ছে।

প্রায় ৭৫ একর জমিতে ১২ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে এ বিশ্ববিদ্যালয়। তবে গত ৬-৭ বছরে ক্যাম্পাসে আমরা স্বেচ্ছাশ্রম এবং অপ্রাতিষ্ঠানিক উদ্যোগে প্রায় ৩৪ হাজার গাছ রোপণ করেছি। এখন সবুজ বৃক্ষে আচ্ছাদিত পুরো ক্যাম্পাস। করোনাকালে এই সবুজ যেন আরও মিষ্টি, আরও মায়াবি, আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। মাঠে যেন সবুজ ঘাস-গালিচা। ঘাসের ওপর দিয়ে তো কেউ হেঁটেও যায় না। পায়ের রেখায় গড়ে ওঠা মেঠোপথও এখন সবুজ গালিচার অংশ। গোটা ক্যাম্পাসজুড়ে মানুষের আনাগোনা নেই বললেই চলে। পাখি, প্রজাপতি, শিয়াল, বেজি, কুকুর তাই ধরেই নিয়েছে, এ তাদের সাম্রাজ্য। কাঠশালিক, গোশালিক, ভাতশালিক, ঝুঁটিশালিকের নির্ভয় বাস এখানে। সবুজ সুইচোরা আসে মাঝে মাঝেই। তিলা ঘুঘুরা আসে দল বেঁধে। ইউরোশিয়ান ঘুঘুও চোখে পড়বে। অসংখ্য ঘুঘুতে ভরা ক্যাম্পাস। বাসাও করেছে অনেক ঘুঘু।

আরও পড়ুন

কুমুদিনী কলেজে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা ক্যাম্পেইন

বাকৃবিতে খাদ্য পুষ্টিবর্ধন ও নিরাপত্তা গবেষণায় নতুন অধ্যায়

 

দুই রকম বুলবুলি এসেছে। সিপাহী বুলবুলিও অনেক এসেছে। সাত ভাই ছাতারে পাখি দল বেঁধে চলে। অবিরত তারা ডাকতে থাকে। মুনিয়া বাসা করেছে। কাজী নজরুল ইসলামের গানে আছে চোখ গেলো পাখির কথা। সেই পাখিও এসেছে। করুণ পাপিয়া নামেও পরিচিত। বড় কুবো বা কানা-কুয়া নামের পাখি আর আজকাল চোখেই পড়ে না। ক্যাম্পাসের নির্জনতায় তারাও এখন ক্যাম্পাসে নিয়মিত আসছে। কাক এই পাখিকে ধাওয়া করে সব সময়। চাতক পাখিও আজকাল দুর্লভ। কিন্তু ক্যাম্পাসে তাদের বিচরণ অবাধ হয়ে উঠেছে। কসাই পাখিরা জোড়া বেঁধেছে অনেক আগেই। অনেকগুলো বাসা তাদের। একটি কসাই পাখি বাচ্চাদের রোদ থেকে আড়াল করে রাখে, অন্য পাখিটি খাবার আনতে যায়।

 

ক্যাম্পাস বন্ধ থাকার কারণে কাঠশালিক, চড়ুই ভবনের ভেতরেই বাসা বেঁধেছে। নিয়মিত উড়তে দেখা যায় প্যাঁচাকে। বাসাও বেঁধেছে ভবনের খোপে। কাছে গেলেই চোখ বড় বড় করে তাকায়। অসংখ্য ফিঙে বাচ্চা দিয়েছে। হাঁড়িচাঁচা, কুটুম পাখিদেরও এখন বাচ্চা দেওয়ার সময়। কাকেরাও বাসা বানিয়েছে। বনচড়ুই বা রামগাঙরা ক্যাম্পাসে ভিড় করেছে। মৌটুসি পাখিরা ফুল থেকে মধু সংগ্রহ করছে। টুনটুনি পাখিদেরও উপস্থিতি বেড়েছে। শ্বেতাক্ষী এসেছে ক্যাম্পাসে। বসন্তবৌরি পাখির দুটি প্রজাতি দেখা যাচ্ছে। পাকুড়, জামরুল ফল খাচ্ছে সারা দিন। খঞ্জন পাখিও আসছে। মাছরাঙা পাখিকে সব সময়ই পাওয়া যাচ্ছে। চিল মাঝে মাঝে অনেক নিচে নেমে আসছে। বিদ্যুতের খুঁটিতে বসছে। সামান্য জল জমলেই সেখানে আসছে বক। মাঝেমধ্যে আসছে টিয়া। থেকে থেকে জোরে শিস দিয়ে ওঠে ফটিকজল। মেঘ হও মাছরাঙা আসে অতিথির মতো, মাঝেমধ্যে। দোয়েল বাচ্চা দিয়েছে। বাবুই আসে খাবার সংগ্রহ করতে। ফিঙে পাখির বাচ্চারা বড় হয়ে গেছে। সন্ধ্যার পরও বৈদ্যুতিক বাতির আলোতেও তারা শিকার করে। শামুকখোল পাখিকে কাম্পাসের আকাশে উড়তে দেখলেও এখনো পড়তে দেখিনি।

 

ক্যাম্পাসে বিচিত্র প্রজাপতির বর্ণিল প্রজাপতিরও মেলা বসেছে। প্রজাপতিগুলো ফুলে ফুলে মধু সংগ্রহ করছে।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রাণ। করোনাকালে তাদের অনপুস্থিতিতে ক্যাম্পাসে আছ গভীর শূন্যতা। এই শূন্যতায় আস্তরণ গড়ে তোলে সবুজ উদ্যান। আর এই উদ্যান প্রকৃতির অংশ হিসেবে পাখি–শিয়াল-বেজি-কুকুরে অবাধ জীবন লাভ করেছে। ক্যাম্পাস খোলার পরও যদি এসব পশুপাখিকে অভয় দিয়ে সহাবস্থান করা যায়, তাহলে শিক্ষার্থীরা প্রকৃতিঘনিষ্ঠ সময়ের ভেতর দিয়ে তাদের বিশ্ববিদ্যালয়জীবন কাটাতে পারবে।

 

সূত্র: prothomalo.com

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

কুমুদিনী কলেজে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা ক্যাম্পেইন

কুমুদিনী কলেজে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা ক্যাম্পেইন

by নিজস্ব প্রতিবেদক
জুন ১১, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৩৩ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সচেতনতা বিষয়ে একটি সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) দ্য কোকা-কোলা ফাউন্ডেশনের অর্থায়নে, ইউএনডিপির সহযোগিতায় এবং ইয়ং পাওয়ার...

বাকৃবিতে খাদ্য পুষ্টিবর্ধন ও নিরাপত্তা গবেষণায় নতুন অধ্যায়

বাকৃবিতে খাদ্য পুষ্টিবর্ধন ও নিরাপত্তা গবেষণায় নতুন অধ্যায়

by নিজস্ব প্রতিবেদক
জুন ১০, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:২০ অপরাহ্ণ
0

খাদ্য পুষ্টিবর্ধন, গুণগত মান ও নিরাপত্তাবিষয়ক গবেষণা এবং সেবামূলক কার্যক্রম জোরদারের লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-এ ‘সেন্টার ফর ফুড ফোর্টিফিকেশন, কোয়ালিটি অ্যান্ড সেফটি’ (সিএফকিউএস)-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। একইসঙ্গে...

অনার্স থেকে বাংলা ও ইতিহাস বাদ দেওয়ার দাবি গুজব

অনার্স থেকে বাংলা ও ইতিহাস বাদ দেওয়ার দাবি গুজব

by নিজস্ব প্রতিবেদক
জুন ৯, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৫২ অপরাহ্ণ
0

দেশের উচ্চশিক্ষা স্তরের অনার্স কোর্স থেকে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় তুলে দেওয়া হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং গুজব বলে স্পষ্ট জানিয়েছে শিক্ষা...

আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশের টিম ফ্যান্টম ফোর্জ জয়ী

আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশের টিম ফ্যান্টম ফোর্জ জয়ী

by নিজস্ব প্রতিবেদক
জুন ৭, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪২ অপরাহ্ণ
0

ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় অনন্য গৌরব অর্জন করেছে বাংলাদেশের ‘টিম ফ্যান্টম ফোর্জ’। ইনোভেশন ওয়ার্ল্ড কাপ (IWC) এবং ইন্টারন্যাশনাল ইনভেনশন অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন (I3C)-এর এই মেগা আসরে...

মানিব্যাগ চুরির পর এবার ভুয়া পরিচয়ে টিউশনির প্রচারণা, বিতর্কে মাভাবিপ্রবি ছাত্রদল নেতা

মানিব্যাগ চুরির পর এবার ভুয়া পরিচয়ে টিউশনির প্রচারণা, বিতর্কে মাভাবিপ্রবি ছাত্রদল নেতা

by নিজস্ব প্রতিবেদক
জুন ৭, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪০ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) রসায়ন বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের সহ-সভাপতি মো. আখিল আহমেদ আবারও বিতর্কের মুখে পড়েছেন। এবার তিনি নিজেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন...

Next Post
সোমবার কথা বলবেন স্বাস্থ্যের নতুন ডিজি

সোমবার কথা বলবেন স্বাস্থ্যের নতুন ডিজি

সর্বেশষ

বাজেটে নতুন পে স্কেলের জন্য বরাদ্দ থাকছে কত?

বাজেটে নতুন পে স্কেলের জন্য বরাদ্দ থাকছে কত?

জুন ১১, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:৩৬ অপরাহ্ণ
ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে আজ

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে আজ

জুন ১১, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:১১ অপরাহ্ণ
গোপালপুরে খামারিদের গাভী পালন ও ব্যবস্থাপনা প্রশিক্ষণ

গোপালপুরে খামারিদের গাভী পালন ও ব্যবস্থাপনা প্রশিক্ষণ

জুন ১১, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪৭ অপরাহ্ণ
কুমুদিনী কলেজে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা ক্যাম্পেইন

কুমুদিনী কলেজে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা ক্যাম্পেইন

জুন ১১, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৩৩ অপরাহ্ণ
টাঙ্গাইলে ভেজাল ডিজেল তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও বন্ধের নির্দেশ

টাঙ্গাইলে ভেজাল ডিজেল তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও বন্ধের নির্দেশ

জুন ১১, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:২৫ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In