খবর বাংলা ডেস্ক :
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ সোমবার তেজগাঁওস্থ প্রধান উপদেষ্টা কার্যালয়ে সেনাবাহিনীর প্রধান ওয়াকর-উজ-জামান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এটিকে বিদায়ি সাক্ষাৎ হিসেবে বর্ণনা করেছে।
সৌজন্য সাক্ষাতে দুই পক্ষ পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্বকালীন বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। প্রধান উপদেষ্টা ড. ইউনূস তাঁর দায়িত্ব পালনের সময়ে, বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











