সখিপুর সংবাদ দাতা
ময়মনসিংহ জেলার ফুলপুর থানায় দায়ের করা ধর্ষণ মামলার ধর্ষক দুলাভাইকে টাঙ্গাইলের সখীপুর থেকে র্যাব গ্রেফতার করেছে। ধৃতের নাম মোঃ সাঈদ হাসান সেতু (২৬) এবং তার বাড়ি ময়মনসিংহ জেলায়। এই অভিযান পরিচালনা করে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায়।
প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, ধর্ষক ভিকটিমের পূর্ব পরিচিত ও চাচাত দুলাভাই ছিলেন। ভিকটিমের বাড়িতে আসা-যাওয়া করতো এবং কুপ্রস্তাব দিতো। ভিকটিম রাজি না হওয়ায় ২০২৫ সালের ২৫ মার্চ রাতে তার শয়নকক্ষে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে একাধিকবার এই কাণ্ড ঘটিয়ে ভিকটিম ৮ মাসের অন্তঃসত্ত্বা হয়। ভিকটিমের পিতা বাদী হয়ে ২৪ জানুয়ারি ফুলপুর থানায় মামলা করেন।
র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ধর্ষকের অবস্থান নিশ্চিত করে শনিবার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত ধর্ষককে ফুলপুর থানায় হস্তান্তর করা হয়েছে।











