খবরবাংলা ডেস্ক :
খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার সরকারি অনুদান অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ নভেম্বর) সচিবালয়ে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে অনুদানের চেক তুলে দেন তিনি।
গত বছর বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়কে ২ কোটি টাকা সরকারি অনুদান দেওয়া হয়েছিল। তবে এবার উৎসবের আনন্দ আরও বাড়াতে অনুদানের পরিমাণ ১ কোটি টাকা বাড়িয়ে মোট ৩ কোটি টাকা অনুমোদন করা হয়েছে।
বুধবার সচিবালয়ে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার উপস্থিত ছিলেন।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আন্না মিনজ, ট্রাস্টের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জন গমেজসহ খ্রিস্টান সম্প্রদায়ের বিশিষ্ট প্রতিনিধিরা।
প্রধানমন্ত্রীর এই অনুদানের মাধ্যমে খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উদ্যাপনে আর্থিক সহযোগিতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।











