খবরবাংলা ডেস্ক :
বাংলাদেশে শিশুদের পুষ্টি উন্নয়ন এবং ভবিষ্যৎ মানবসম্পদ গঠনের লক্ষ্যে যৌথ উদ্যোগে তৈরি ‘পুষ্টিগ্রো (PUSHTIGROW+)’ নামে একটি নতুন পুষ্টি সমাধান উন্মোচন করেছে নেসলে বাংলাদেশ পিএলসি এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)।
গত ২৩ জুলাই ২০২৬ রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এফআইসিসিআই এফডিআই সম্মেলন ২০২৬-এ এই উদ্ভাবনী উদ্যোগটি প্রদর্শন করা হয়। দুই প্রতিষ্ঠানের মতে, এই অংশীদারত্ব দেশের পুষ্টি উন্নয়ন এবং টেকসই মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
৫ বছর ও তদূর্ধ্ব শিশুদের জন্য পুষ্টি সমাধান যৌথভাবে উদ্ভাবিত পুষ্টিগ্রো+ একটি সিরিয়ালভিত্তিক মাইক্রোনিউট্রিয়েন্ট পুষ্টি সমাধান, যা ৫ বছর ও তদূর্ধ্ব শিশুদের জন্য উপযোগী। এটি দৈনন্দিন রান্না করা খাবারের সঙ্গে সহজেই মিশিয়ে খাওয়া যায়।
এতে রয়েছে প্রোবায়োটিক, আয়রন, জিংক এবং প্রয়োজনীয় বিভিন্ন ভিটামিন, যা শিশুদের মাইক্রোনিউট্রিয়েন্ট ঘাটতি পূরণে সহায়ক হিসেবে কাজ করবে বলে জানানো হয়েছে।
সম্মেলনে প্রদর্শিত উদ্ভাবন সম্মেলনে নেসলে বাংলাদেশের প্যাভিলিয়ন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অন্যান্য অতিথিরা। এ সময় তারা নতুন এই পুষ্টি উদ্যোগ সম্পর্কে অবহিত হন।
যা বললেন বিসিএসআইআর চেয়ারম্যান বিসিএসআইআরের চেয়ারম্যান ডা. সামিনা আহমেদ বলেন, বিসিএসআইআরের বৈজ্ঞানিক দক্ষতা এবং নেসলের বৈশ্বিক পুষ্টিবিষয়ক অভিজ্ঞতার সমন্বয়ে বাংলাদেশের সক্ষমতা আরও শক্তিশালী হয়েছে।
তার মতে, সরকারি ও বেসরকারি খাতের এ ধরনের অংশীদারত্ব দেশের জন্য দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব বয়ে আনতে পারে।
নেসলে বাংলাদেশের বক্তব্য নেসলে বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক দীপাল আবেউইক্রেমা বলেন, ‘পুষ্টিগ্রো+’ দৈনন্দিন প্রয়োজনীয় পুষ্টির একটি সাশ্রয়ী সমাধান এবং দেশের শিশুদের মাইক্রোনিউট্রিয়েন্ট ঘাটতি মোকাবিলায় প্রতিষ্ঠানের অঙ্গীকারের প্রতিফলন।
তিনি আরও জানান, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অবদান রাখতে নেসলে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।
বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনে অঙ্গীকার নেসলে বাংলাদেশ জানিয়েছে, জাতীয় গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে বিজ্ঞানভিত্তিক ও উদ্ভাবনী পুষ্টি সমাধান নিয়ে কাজ অব্যাহত থাকবে। এসব উদ্যোগ দেশের মানুষের জীবনমান উন্নয়ন, মানবসম্পদ বিকাশ এবং দীর্ঘমেয়াদি ইতিবাচক মূল্য সৃষ্টিতে সহায়ক হবে বলে প্রতিষ্ঠানটির আশা।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











