বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home সারাদেশ

বান্দরবানে পাঁচ শতাধিক রিসোর্ট-কটেজ, অনুমোদন আছে মাত্র ৭৯টির

অক্টোবর ১১, ২০২৬ — আশ্বিন ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:০১ অপরাহ্ণ
in সারাদেশ
A A
বান্দরবানে পাঁচ শতাধিক রিসোর্ট-কটেজ, অনুমোদন আছে মাত্র ৭৯টির

বান্দরবানে পাঁচ শতাধিক রিসোর্ট-কটেজ, অনুমোদন আছে মাত্র ৭৯টির

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

বান্দরবানের পাহাড়, মেঘ আর ঝরনার সৌন্দর্য উপভোগ করতে প্রতিবছর ভিড় করেন অসংখ্য পর্যটক। আর এই প্রাকৃতিক সৌন্দর্যকে কেন্দ্র করে পাহাড়ের চূড়া, ঢাল ও কিনার ঘেঁষে গড়ে উঠছে একের পর এক রিসোর্ট, কটেজ ও মাচাংঘর। তবে পর্যটন ব্যবসার বিস্তারের সঙ্গে বাড়ছে পরিবেশদূষণ, পাহাড় কাটার ঝুঁকি এবং স্থাপনাগুলোর বৈধতা নিয়ে উদ্বেগ।

পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, বান্দরবানের বিভিন্ন পাহাড়ে পাঁচ শতাধিক রিসোর্ট, কটেজ ও মাচাংঘর গড়ে উঠেছে। অথচ জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী, অনুমোদিত হোটেল ও রিসোর্টের সংখ্যা মাত্র ৭৯টি। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে মাত্র ৩২টির। ফলে বিপুলসংখ্যক পর্যটন স্থাপনার অনুমোদন ও বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন

টঙ্গীতে ১৪ হাজার ৮০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

পদ হারালেন ছাত্রদল নেতা নয়ন

সম্প্রতি বান্দরবান সদর, লামা, আলীকদম, রুমা, থানচি, রোয়াংছড়ি ও নাইক্ষ্যংছড়ির বিভিন্ন পর্যটন এলাকা ঘুরে দেখা যায়, পাহাড়ের মনোরম দৃশ্য দেখা যায়—এমন চূড়া ও ঢালকে কেন্দ্র করেই গড়ে উঠছে অধিকাংশ রিসোর্ট। কোথাও পাহাড়ের কিনার ঘেঁষে তৈরি হয়েছে ঝুঁকিপূর্ণ মাচাংঘর, কোথাও ইট-কংক্রিটের ভবন, আবার কোথাও বাঁশ, কাঠ, ছন ও টিন দিয়ে নির্মাণ করা হয়েছে কটেজ।

অনুমোদন ও বৈধতা নিয়ে প্রশ্ন স্থানীয়দের ভাষ্য, পাহাড়ের সামান্য জায়গা পেলেই সেখানে রিসোর্ট বা কটেজ নির্মাণের প্রবণতা দেখা যাচ্ছে। কোনো কোনো স্থাপনার মালিকের কাছে জমির কাগজপত্র থাকলেও অনেকের ক্ষেত্রে তা নেই। কেউ জেলা প্রশাসনের কাছে আবেদন করে, কেউ ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনা করছেন। আবার কিছু স্থাপনার প্রয়োজনীয় অনুমোদন নেই বলেও অভিযোগ রয়েছে।

পাহাড়ের জমি ব্যবহারের ক্ষেত্রেও দেখা গেছে নানা অনিয়মের অভিযোগ। কোথাও রাবার বাগান বা হর্টিকালচারের জন্য লিজ নেওয়া জমিতে পর্যটন স্থাপনা গড়ে উঠেছে। কোথাও খাস পাহাড় দখল করে রিসোর্ট ও কটেজ নির্মাণের অভিযোগ উঠেছে।

লামার মিরিঞ্জা এলাকায় রিসোর্টের সংখ্যা বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। মিরিঞ্জা ভ্যালি রিসোর্টের স্বত্বাধিকারী জিয়াউর রহমানের দাবি, এলাকায় প্রায় ৮৯টি রিসোর্ট রয়েছে। এসবের অনেক মালিক ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করছেন। তবে অনেকের পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন কিংবা ফায়ার সার্ভিসের প্রয়োজনীয় অনুমোদন নেই।

লামা রিসোর্ট মালিক সমিতির আহ্বায়ক দেলোয়ার হোসেন রফিক বলেন, এলাকায় মোট কতটি রিসোর্ট ও কটেজ রয়েছে, তার সঠিক হিসাব সমিতির কাছেও নেই। সমিতি থাকলেও মালিকেরা একে অন্যের কথা শুনছেন না বলে মন্তব্য করেন তিনি।

পাহাড় ও পরিবেশের ওপর বাড়ছে চাপ পরিবেশবিদদের মতে, অপরিকল্পিতভাবে রিসোর্ট নির্মাণের ফলে পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। অনেক জায়গায় সড়ক ও স্থাপনা নির্মাণের জন্য পাহাড়ের প্রাকৃতিক ঢাল কাটা হয়েছে। কোথাও ঝিরি-ছড়া ভরাট এবং গাছ কাটার অভিযোগও রয়েছে।

পরিবেশবিদ উয়ই সিং বলেন, পাহাড় কাটা, গাছ কাটা এবং ঝিরি-ছড়া ভরাটের কারণে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। এতে বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস হওয়ার পাশাপাশি রিসোর্টের বর্জ্য নদী-নালা ও ঝিরিতে মিশে পানি দূষিত হচ্ছে।

পার্বত্য চট্টগ্রাম বন ও ভূমি অধিকার সংরক্ষণ আন্দোলনের বান্দরবান শাখার সভাপতি জুয়ামলিয়ান আমলাই বলেন, গত কয়েক বছরে পাহাড়ের চূড়ায় একের পর এক ‘ইকো’ নামের রিসোর্ট ও কটেজ গড়ে উঠেছে। এর অনেকগুলোর পরিবেশগত অনুমোদন নেই বলে অভিযোগ করেন তিনি। এভাবে চলতে থাকলে পাহাড়ি এলাকায় অপরিকল্পিত স্থাপনা বাড়বে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের প্রয়োজন বলেও মনে করেন তিনি।

বর্জ্যে দূষিত হচ্ছে ঝিরি-ছড়ার পানি রিসোর্টগুলোর বর্জ্য ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনা নিয়েও উদ্বেগ বাড়ছে। অনেক স্থানে পর্যাপ্ত ডাস্টবিন নেই। পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল, পলিথিন ও খাবারের প্যাকেট পড়ে থাকছে পাহাড়ের ঢাল, খাদ ও ঝিরির পাশে। কোথাও কোথাও বর্জ্য পুড়িয়ে ফেলার অভিযোগও রয়েছে।

লামার ইয়াংছা পাড়ার বাসিন্দা মংচিং মার্মা জানান, রিসোর্টের বর্জ্য ঝিরি ও ছড়ায় গিয়ে পড়ায় তাঁদের ব্যবহারের পানির উৎস দুর্গন্ধযুক্ত হয়ে পড়েছে। রান্নাসহ দৈনন্দিন কাজে বাধ্য হয়ে ওই পানি ব্যবহার করতে হচ্ছে বলে জানান তিনি।

অগ্নিনিরাপত্তা নিয়েও উদ্বেগ বান্দরবানের নতুন পর্যটন এলাকাগুলোর অনেক রিসোর্ট ও কটেজ কাঠ, বাঁশ, ছন ও টিন দিয়ে নির্মিত। এসব স্থাপনার অনেকগুলোতে নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি দুর্গম পাহাড়ে ফায়ার সার্ভিসের গাড়ি চলাচলের উপযোগী সড়ক না থাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হতে পারে।

বান্দরবান জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আবদুল মান্নান আনসারী বলেন, জেলায় ঠিক কতটি হোটেল ও রিসোর্ট রয়েছে, তার সঠিক তথ্য নেই। তবে প্রায় ৬০টি হোটেল-রিসোর্ট ফায়ার সার্ভিসের ছাড়পত্র নবায়ন করেছে।

তিনি জানান, কাঠ, বাঁশ, ছন ও টিনের তৈরি অনেক কটেজে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই। দুর্গম পাহাড়ে অগ্নিনির্বাপণ যান চলাচলের উপযোগী সড়ক না থাকায় আগুন লাগলে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়তে পারে।

পরিবেশগত ছাড়পত্র রয়েছে মাত্র ৩২টির পরিবেশ অধিদপ্তরের বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক নুর হাসান সজীব জানান, জেলায় ৩২টি রিসোর্ট পরিবেশগত ছাড়পত্র নিয়েছে। তবে আইনি কিছু সীমাবদ্ধতার কারণে বাকি রিসোর্টগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে জানান তিনি।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির আলোকে ২০১৪ সালের ২৮ আগস্ট তিন পার্বত্য জেলা পরিষদের কাছে স্থানীয় পর্যটন খাত হস্তান্তর করা হয়। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পর্যটন স্থাপনা ও ব্যবস্থাপনায় জেলা পরিষদের কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়নি বলে সংশ্লিষ্টদের বক্তব্যে উঠে এসেছে।

এ বিষয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিং অসুস্থতার কারণ দেখিয়ে কথা বলতে রাজি হননি। তবে জেলা পরিষদের সদস্য লুসাই মং মারমা পর্যটনশিল্পের বিকাশে বিভিন্ন প্রতিবন্ধকতার কথা স্বীকার করেন। তিনি জানান, পর্যটন খাতের বাধা দূর করতে প্রশাসন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে কাজ করার চেষ্টা করছে জেলা পরিষদ।

বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস বলেন, জেলায় পর্যটন করপোরেশন কিংবা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আলাদা স্থানীয় কার্যালয় নেই। এ কারণে হোটেল ও রিসোর্টের বিষয়গুলো জেলা প্রশাসন ও পার্বত্য জেলা পরিষদ দেখভাল করে।

জেলা প্রশাসক আরও জানান, বর্তমানে ৭৯টি হোটেল ও রিসোর্ট অনুমোদন নিয়েছে। অন্য হোটেল-রিসোর্টগুলোকে প্রয়োজনীয় অনুমোদন নেওয়ার জন্য অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

বান্দরবানের পর্যটন খাতের এই বিস্তার স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানে সম্ভাবনা তৈরি করলেও পরিবেশ সংরক্ষণ, নিরাপত্তা এবং আইন মেনে স্থাপনা পরিচালনার বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সংশ্লিষ্টদের মতে, কার্যকর নজরদারি ও পরিকল্পিত ব্যবস্থাপনা নিশ্চিত করা না গেলে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার পাশাপাশি পর্যটনশিল্পের টেকসই বিকাশও কঠিন হয়ে পড়বে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: পরিবেশ অধিদপ্তরপরিবেশদূষণপর্যটনশিল্পপার্বত্য চট্টগ্রামপাহাড় কাটাপাহাড়ি পর্যটনবান্দরবানবান্দরবানে রিসোর্টমিরিঞ্জা ভ্যালিরিসোর্ট অনুমোদন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

টঙ্গীতে ১৪ হাজার ৮০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

টঙ্গীতে ১৪ হাজার ৮০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৬, ২০২৬ — অগ্রহায়ণ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২০ পূর্বাহ্ণ
0

গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে ১৪ হাজার ৮০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১৭ লাখ ৩৫ হাজার টাকাসহ সুমাইয়া আক্তার (৩১) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬...

পদ হারালেন ছাত্রদল নেতা নয়ন

পদ হারালেন ছাত্রদল নেতা নয়ন

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৬, ২০২৬ — অগ্রহায়ণ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:১৬ পূর্বাহ্ণ
0

সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হোসেন ওরফে এস এম নয়নকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (২৫...

গোপালগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা পিনু গ্রেফতার

গোপালগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা পিনু গ্রেফতার

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৬, ২০২৬ — অগ্রহায়ণ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৫০ পূর্বাহ্ণ
0

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সহ-সভাপতি বিএম হারুন-অর রশিদ পিনুকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ২টা ৫০...

গোপালগঞ্জে ’৭৪-এর মতো দুর্ভিক্ষ নেমে এসেছে: রাশেদ খান

গোপালগঞ্জে ’৭৪-এর মতো দুর্ভিক্ষ নেমে এসেছে: রাশেদ খান

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৫, ২০২৬ — অগ্রহায়ণ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০১ অপরাহ্ণ
0

আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সহিংসতা, জ্বালাও-পোড়াও ও ভাঙচুরের কারণে গোপালগঞ্জে ’৭৪ সালের মতো দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বুধবার...

মজুরি বৃদ্ধির সিদ্ধান্তের পরও গাজীপুর-সাভারে শ্রমিকদের বিক্ষোভ

মজুরি বৃদ্ধির সিদ্ধান্তের পরও গাজীপুর-সাভারে শ্রমিকদের বিক্ষোভ

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৫, ২০২৬ — অগ্রহায়ণ ১১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৫৪ অপরাহ্ণ
0

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পরও তা নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে শিল্পাঞ্চলগুলোতে। গাজীপুর ও সাভারের কয়েকটি এলাকায় বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় আইনশৃঙ্খলা...

Next Post
দেশের বৃহত্তর স্বার্থে বন্দর ব্যবস্থাপনা কৌশল প্রণয়নের আহ্বান নৌপরিবহনমন্ত্রীর

দেশের বৃহত্তর স্বার্থে বন্দর ব্যবস্থাপনা কৌশল প্রণয়নের আহ্বান নৌপরিবহনমন্ত্রীর

সর্বেশষ

সন্ত্রাস ও অরাজকতার বিরুদ্ধে ফরহাদ ইকবালের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

সন্ত্রাস-নৈরাজ্য-অরাজকতার বিরুদ্ধে ফরহাদ ইকবালের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নভেম্বর ২৬, ২০২৬ — অগ্রহায়ণ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:০৪ অপরাহ্ণ
বাসাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন

বাসাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন

নভেম্বর ২৬, ২০২৬ — অগ্রহায়ণ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:০০ অপরাহ্ণ
দলের চেয়ে দেশ বড়- জাতীয় সংকটে ঐক্যই অগ্রাধিকার

দলের চেয়ে দেশ বড়- জাতীয় সংকটে ঐক্যই অগ্রাধিকার

নভেম্বর ২৬, ২০২৬ — অগ্রহায়ণ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:১৬ অপরাহ্ণ
টাঙ্গাইলের চার সাংবাদিকের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলের চার সাংবাদিকের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নভেম্বর ২৬, ২০২৬ — অগ্রহায়ণ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:৫১ অপরাহ্ণ
মির্জাপুরে সেচপাম্পের ১২ ট্রান্সফরমার চুরি, বিপাকে কৃষক

মির্জাপুরে সেচপাম্পের ১২ ট্রান্সফরমার চুরি, বিপাকে কৃষক

নভেম্বর ২৬, ২০২৬ — অগ্রহায়ণ ১২, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:২০ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In