মাসুদ রানা
,
বাসাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের বাসাইল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।সোমবার (২২ জুন) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন— বাসাইলের বাথুলীসাদি গ্রামের মোস্তাফিজুর রহমান খানের ছেলে সোহাগ খান, পূর্ব মধ্যপাড়ার মৃত আলী আকবর বেপারীর ছেলে শাহ আলম বেপারী এবং নাইকানীবাড়ী গ্রামের নুরুল ইসলামের ছেলে আশিক মিয়া।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাসাইল থানা পুলিশের একটি দল এ কে কে ফিলিং স্টেশনের সামনে থেকে ৭ পিচ ইয়াবাসহ সোহাগ খানকে গ্রেফতার করে। অপর একটি অভিযানে বাসাইল পূর্বপাড়া এলাকা থেকে ৫ পিচ ইয়াবাসহ শাহ আলম ও আশিক মিয়াকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধেও থানায় মামলা রুজু করা হয়েছে।
বাসাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।











