বাসাইল
,
সংবাদ দাতা
টাঙ্গাইল জেলার বাসাইল থানার একটি মামলায় স্বামী কর্তৃক আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে র্যাব গ্রেফতার অভিযান চালিয়ে আসামি আকাশ (২৫) কে আটক করেছে।
সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল এর আভিযানিক দল শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে মির্জাপুর থানার নিউটেক্স নিট ফ্যাশন এলটিডি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। রবিবার (২৫ জানুয়ারি) সকালে র্যাব ক্যাম্প থেকে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ধৃত আসামী আকাশ তার স্ত্রীকে লক্ষ্য করে কৌশলে আপত্তিকর স্থির চিত্র ও ভিডিও মোবাইলে ধারণ করে রাখে। বিবাহের পর যৌতুকের জন্য মারপিটের ঘটনায় স্ত্রী যৌতুক মামলা দায়ের করলে, আকাশ এই ভিডিও ও ছবি স্ত্রীর মোবাইলে সরবরাহ সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।
মামলা দায়ের করা হয় ৪ জানুয়ারি, ২০২৬-এ টাঙ্গাইল জেলার কালিহাতি থানায়, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে। মামলা রুজুর পর র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প পলাতক আসামি গ্রেফতারে তৎপরতা চালায়।
গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।











