শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home রাজনীতি

তারেক রহমান

বিএনপি আধুনিকীকরণ ও স্বচ্ছতার মাধ্যমে তরুণদের আস্থা পুনর্গঠন করছে”

সেপ্টেম্বর ১৮, ২০২৫ — আশ্বিন ৩, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১১:১০ পূর্বাহ্ণ
in রাজনীতি
A A
বিএনপি আধুনিকীকরণ ও স্বচ্ছতার মাধ্যমে তরুণদের আস্থা পুনর্গঠন করছে”

বিএনপি আধুনিকীকরণ ও স্বচ্ছতার মাধ্যমে তরুণদের আস্থা পুনর্গঠন করছে”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সময়ের চাহিদা এবং বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলায় বিএনপি সবসময় নিজেকে আধুনিকায়ন করেছে। তিনি আরও উল্লেখ করেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, তরুণদের কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তন এবং ডিজিটাল উদ্ভাবনের প্রতিশ্রুতিসহ ৩১ দফা কর্মসূচি দলের নীতিমালার ভিত্তি তৈরি করেছে।

আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে তারেক রহমান ফেসবুকের ভেরিফায়েড পেজে এই তথ্য শেয়ার করেন।

আরও পড়ুন

‘সভ্য সমাজের সচেতন মানুষ জামায়াত-শিবিরের সঙ্গে মেশে না’: রাশেদ খাঁন

শেখ হাসিনাকে কেন আশ্রয় দিয়েছিল ভারত, ব্যাখ্যা দিলেন দেশটির হাইকমিশনার

তারেক রহমান বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের প্রতিটি ভোটারের আস্থা নিশ্চিত করা বিএনপির অন্যতম লক্ষ্য। তাতে দলের তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে। তিনি জানান, দল তৃণমূল থেকে শুরু করে সমাজের সব স্তর ও পেশার মানুষের কাছে পৌঁছানোর জন্য সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করছে।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে ৭ হাজারের বেশি সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্নীতি, চাঁদাবাজি এবং অসদাচরণের জন্য পদচ্যুত ও বহিষ্কৃত করা হয়েছে। তিনি বলেন, “শৃঙ্খলা আমাদের দুর্বলতা নয়, বরং শক্তি। আমরা সততার মানদণ্ড নিজেদের মধ্যেও প্রয়োগ করি, যেটি আমরা ক্ষমতাসীনদের কাছে দাবি করি।”

তারেক রহমান আরও বলেন, বিএনপি জনগণের সঙ্গে সরাসরি সংযোগ ও যোগাযোগ আরও শক্তিশালী করছে। দল অন্তর্ভুক্তিকে অগ্রাধিকার দিয়ে নারী, তরুণ নেতা ও পেশাজীবীদের অংশগ্রহণ বাড়াচ্ছে, যাতে রাজনীতি মানুষের সেবায় নিবেদিত থাকে। বিএনপির পরিচয় হবে সেবা, ন্যায়বিচার ও দক্ষতার প্রতীক, বিভাজন বা সুবিধাভোগের নয়।

তিনি বাংলাদেশের বর্তমান চ্যালেঞ্জগুলোকে আলাদা উল্লেখ করে বলেন, “আমাদের পদক্ষেপগুলোও নতুনভাবে চিন্তা-নির্ভর হতে হবে। ইতিহাসকে অস্বীকার করি না, বরং তার ভিত্তিতেই এগিয়ে যেতে চাই।” তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বকে স্মরণ করে বলেন, তারা গণতন্ত্রকে শক্তিশালী করেছেন এবং জনগণের ক্ষমতায়নকে রাজনীতির কেন্দ্রে প্রতিষ্ঠিত করেছেন।

পোস্টের শেষে তারেক রহমান সহকর্মী ও নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে বলেন, “আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি, শৃঙ্খলাবদ্ধ থাকি এবং জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ থাকি। একসাথে আমরা একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা ও স্থিতিশীল প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলতে পারব।”

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ৩১ দফা কর্মসূচিজাতীয় নির্বাচন ২০২৫তরুণ নেতৃত্বতারেক রহমানবাংলাদেশ রাজনীতিবিএনপিবিএনপি আধুনিকীকরণ

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

‘সভ্য সমাজের সচেতন মানুষ জামায়াত-শিবিরের সঙ্গে মেশে না’: রাশেদ খাঁন

‘সভ্য সমাজের সচেতন মানুষ জামায়াত-শিবিরের সঙ্গে মেশে না’: রাশেদ খাঁন

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৪, ২০২৬ — কার্তিক ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০১ অপরাহ্ণ
0

সভ্য সমাজের সচেতন মানুষ জামায়াত-শিবিরের সঙ্গে মেশে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর দাবি, সমাজে জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই। নিজেদের গোষ্ঠীর লোকজন নিয়ে তারা...

শেখ হাসিনাকে কেন আশ্রয় দিয়েছিল ভারত, ব্যাখ্যা দিলেন দেশটির হাইকমিশনার

শেখ হাসিনাকে কেন আশ্রয় দিয়েছিল ভারত, ব্যাখ্যা দিলেন দেশটির হাইকমিশনার

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১০, ২০২৬ — কার্তিক ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৪৯ পূর্বাহ্ণ
0

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কীভাবে ভারতে গিয়েছিলেন এবং সে সময় কেন তাঁকে গ্রহণ করা হয়েছিল, তার ব্যাখ্যা দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, বাংলাদেশের...

সংসদে ভিন্নমতের সহাবস্থান ও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান স্পিকারের

সংসদে ভিন্নমতের সহাবস্থান ও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান স্পিকারের

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৯, ২০২৬ — কার্তিক ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৪ অপরাহ্ণ
0

সংসদীয় রীতিনীতি, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘সংসদীয় গণতন্ত্রের...

মিরসরাই উপকূল দিয়ে মিয়ানমারে সার পাচারের চেষ্টা, বিএনপির তিন নেতা-কর্মী গ্রেপ্তার

মিরসরাই উপকূল দিয়ে মিয়ানমারে সার পাচারের চেষ্টা, বিএনপির তিন নেতা-কর্মী গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৯, ২০২৬ — কার্তিক ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৪ অপরাহ্ণ
0

চট্টগ্রামের মিরসরাই উপকূল দিয়ে মিয়ানমারে সার পাচারের চেষ্টার অভিযোগে করা মামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) রাতে মিরসরাই উপজেলার বিভিন্ন...

শেখ হাসিনার অনুশোচনা নেই, তিনি বোকার স্বর্গে রয়েছেন: রিজভী

শেখ হাসিনার অনুশোচনা নেই, তিনি বোকার স্বর্গে রয়েছেন: রিজভী

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৯, ২০২৬ — কার্তিক ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ২:২২ অপরাহ্ণ
0

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো অনুশোচনা বা অনুতাপ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর মতে, শেখ হাসিনার বর্তমান অবস্থা অনেকটা ‘বোকার স্বর্গে বাস...

Next Post
মেহেরপুরে দেশীয় অ'স্ত্র'স'হ শাকিল গ্যাং-এর সদস্য আ'ট'ক

মেহেরপুরে দেশীয় অ'স্ত্র'স'হ শাকিল গ্যাং-এর সদস্য আ'ট'ক

সর্বেশষ

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সভা ১৬ নভেম্বর

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সভা ১৬ নভেম্বর

নভেম্বর ১৪, ২০২৬ — কার্তিক ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪২ অপরাহ্ণ
যশোরে ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

যশোরে ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

নভেম্বর ১৪, ২০২৬ — কার্তিক ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৩৬ অপরাহ্ণ
রাজধানীর বাজারের সবজিতে সহনীয় মাত্রার কয়েক গুণ বেশি সিসা-ক্যাডমিয়াম

রাজধানীর বাজারের সবজিতে সহনীয় মাত্রার কয়েক গুণ বেশি সিসা-ক্যাডমিয়াম

নভেম্বর ১৪, ২০২৬ — কার্তিক ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৩৩ অপরাহ্ণ
চট্টগ্রামে আলোচিত আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন পুলিশের হেফাজতে

চট্টগ্রামে আলোচিত আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন পুলিশের হেফাজতে

নভেম্বর ১৪, ২০২৬ — কার্তিক ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০৯ অপরাহ্ণ
‘সভ্য সমাজের সচেতন মানুষ জামায়াত-শিবিরের সঙ্গে মেশে না’: রাশেদ খাঁন

‘সভ্য সমাজের সচেতন মানুষ জামায়াত-শিবিরের সঙ্গে মেশে না’: রাশেদ খাঁন

নভেম্বর ১৪, ২০২৬ — কার্তিক ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০১ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In