রবিবার, মার্চ ১৫, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • খেলা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিশ্ব
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • খেলা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিশ্ব
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home খেলা

ভেন্যু পরিবর্তনের বিষয়ে চিঠির জবাব কবে দেবে আইসিসি, জানাল বিসিবি

জানুয়ারি ১১, ২০২৬ — পৌষ ২৮, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১২:০৮ অপরাহ্ণ
in খেলা
A A
ভেন্যু পরিবর্তনের বিষয়ে চিঠির জবাব কবে দেবে আইসিসি, জানাল বিসিবি
প্রতিবেদন:
খবর বাংলা ডেস্ক :

নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিজেদের অবস্থানের কথা ইতোমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বিসিবি। একই সঙ্গে ভারতের পরিবর্তে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানিয়ে আইসিসিকে চিঠি পাঠানো হয়েছে।

তবে এখন পর্যন্ত ভেন্যু পরিবর্তনের বিষয়ে আইসিসির পক্ষ থেকে কোনো লিখিত জবাব পায়নি বিসিবি।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যেও সূচি অনুযায়ীই হবে বিশ্বকাপ ২০২৬: ফিফা

টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতে ২৭ কোটির বেশি পুরস্কার পেল ভারত

এ বিষয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, “এখন পর্যন্ত আইসিসি থেকে কোনো আনুষ্ঠানিক বার্তা আসেনি। তবে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি ও সংশ্লিষ্ট সব তথ্য আইসিসিকে পাঠানো হয়েছে।”

দ্বিতীয় দফায় পাঠানো চিঠির জবাব কবে পাওয়া যেতে পারে— সে বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “সহজ হিসাবে আজ দুবাইয়ে ছুটি ছিল। তাই সম্ভবত সোম বা মঙ্গলবারের দিকে আইসিসির পক্ষ থেকে জবাব আসতে পারে। আইসিসি একটি অত্যন্ত পেশাদার সংস্থা, তারা সাধারণত আনুষ্ঠানিকতার বাইরে কোনো মন্তব্য করে না।”

এরই মধ্যে গুঞ্জন উঠেছে, কলকাতার ইডেন গার্ডেনের পরিবর্তে ভারতের অন্য কোনো ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ আয়োজন করা হতে পারে। তবে এ বিষয়ে প্রশ্ন করা হলে বিসিবি সভাপতি স্পষ্ট করে বলেন, “ভারতের অন্য ভেন্যুগুলোও ভারতেরই অংশ। এ ধরনের কোনো প্রস্তাব এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে আসেনি।”

ভারতের মাটিতে খেলা নিয়ে বিসিবির অবস্থান যে দৃঢ়, তা আবারও পুনর্ব্যক্ত করেন তিনি। ভেন্যু পরিবর্তনের বিষয়ে ইতিবাচক সাড়া না মিললে বাংলাদেশ বিকল্প পথ বেছে নিতে বাধ্য হবে বলেও জানান বিসিবি সভাপতি।

তিনি বলেন, “আমরা আমাদের সিদ্ধান্তে অটল রয়েছি। আশা করছি, আইসিসি থেকে খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।”

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আইসিসিআমিনুল ইসলাম বুলবুলক্রিকেট সংবাদটি-টোয়েন্টি বিশ্বকাপনিরাপত্তা ইস্যুবাংলাদেশ ক্রিকেট বোর্ডবাংলাদেশ বনাম ভারতবিশ্বকাপ ক্রিকেটবিসিবিশ্রীলঙ্কায় ম্যাচ

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যেও সূচি অনুযায়ীই হবে বিশ্বকাপ ২০২৬: ফিফা

মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যেও সূচি অনুযায়ীই হবে বিশ্বকাপ ২০২৬: ফিফা

by নিজস্ব প্রতিবেদক
মার্চ ১১, ২০২৬ — ফাল্গুন ২৭, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৩:০১ অপরাহ্ণ
0

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত সত্ত্বেও নির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ ২০২৬। এমনটাই জানিয়েছেন ফিফার প্রধান পরিচালন কর্মকর্তা হেইমো শিরগি। যুক্তরাষ্ট্রের ডালাসে আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্র পরিদর্শনের সময় তিনি...

টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতে ২৭ কোটির বেশি পুরস্কার পেল ভারত

টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতে ২৭ কোটির বেশি পুরস্কার পেল ভারত

by নিজস্ব প্রতিবেদক
মার্চ ৯, ২০২৬ — ফাল্গুন ২৫, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৯:৫৩ পূর্বাহ্ণ
0

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে ২০২৬ আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। শিরোপা জয়ের পাশাপাশি বড় অঙ্কের পুরস্কার অর্থও ঘরে তুলেছে চ্যাম্পিয়ন দলটি। আইসিসি...

ফাইনালের আগে কথার লড়াই, স্যান্টনারকে খোঁচা সূর্যকুমারের

ফাইনালের আগে কথার লড়াই, স্যান্টনারকে খোঁচা সূর্যকুমারের

by নিজস্ব প্রতিবেদক
মার্চ ৮, ২০২৬ — ফাল্গুন ২৪, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৯:৪৬ পূর্বাহ্ণ
0

দেড় বছরের পুরোনো দুঃখ ঘোচানোর সুযোগ পেয়েছে ভারত। ২০২৩ সালের ১৯ নভেম্বর অস্ট্রেলিয়ার কাছে হেরে যে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের স্বপ্নভঙ্গ হয়েছিল, সেই মাঠেই আজ আরেকটি ফাইনালে...

স্পেন-আর্জেন্টিনা ফিনালিসিমা ম্যাচ ইউরোপে স্থানান্তরের সম্ভাবনা

স্পেন-আর্জেন্টিনা ফিনালিসিমা ম্যাচ ইউরোপে স্থানান্তরের সম্ভাবনা

by নিজস্ব প্রতিবেদক
মার্চ ৪, ২০২৬ — ফাল্গুন ২০, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১:২৯ অপরাহ্ণ
0

ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনার মধ্যকার বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’ ম্যাচটি ইউরোপে স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কাতারের দোহায় নির্ধারিত এই ম্যাচটি আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা...

মধ্যপ্রাচ্য উত্তেজনা: কাতারে সব ফুটবল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত

মধ্যপ্রাচ্য উত্তেজনা: কাতারে সব ফুটবল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত

by নিজস্ব প্রতিবেদক
মার্চ ৩, ২০২৬ — ফাল্গুন ১৯, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১২:৩৩ অপরাহ্ণ
0

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার জেরে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। বাড়তে থাকা এই উত্তেজনার প্রেক্ষাপটে কাতারে সব ধরনের ফুটবল কার্যক্রম...

Next Post
জিমেইলেই মিলছে গুগল ড্রাইভের সব সুবিধা

জিমেইলেই মিলছে গুগল ড্রাইভের সব সুবিধা

সর্বেশষ

হাদি হত্যা ফয়সালকে পালাতে সহায়তাকারী ফিলিপ ভারতে গ্রেফতার

হাদি হত্যা ফয়সালকে পালাতে সহায়তাকারী ফিলিপ ভারতে গ্রেফতার

মার্চ ১৫, ২০২৬ — চৈত্র ২, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১০:৫১ পূর্বাহ্ণ
যাত্রাবাড়ীতে ৮ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার

যাত্রাবাড়ীতে ৮ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার

মার্চ ১৫, ২০২৬ — চৈত্র ২, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৯:৫৭ পূর্বাহ্ণ
ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার ব্যবস্থা

ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার ব্যবস্থা

মার্চ ১৫, ২০২৬ — চৈত্র ২, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৯:৪৮ পূর্বাহ্ণ
ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে জেলা প্রশাসনের সমন্বিত পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান শুরু

ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে জেলা প্রশাসনের সমন্বিত পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান শুরু

মার্চ ১৫, ২০২৬ — চৈত্র ২, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৯:৪৪ পূর্বাহ্ণ
হরমুজ প্রণালি বন্ধে চাপে বাংলাদেশের আমদানি-রপ্তানি, বেড়েছে খরচ ও উৎপাদন সংকট

হরমুজ প্রণালি বন্ধে চাপে বাংলাদেশের আমদানি-রপ্তানি, বেড়েছে খরচ ও উৎপাদন সংকট

মার্চ ১৫, ২০২৬ — চৈত্র ২, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৯:৩৬ পূর্বাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর
    • সারাদেশ
    • খেলা
    • অন্যান্য
      • জীবনযাপন
      • দূর্ঘটনা
      • বাণিজ্য
      • বিশ্ব

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    Are you sure want to unlock this post?
    Unlock left : 0
    Are you sure want to cancel subscription?