বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home আন্তর্জাতিক

মার্কিন কংগ্রেসে কোণঠাসা প্রযুক্তি মোড়লরা

জুলাই ৩১, ২০২০ — শ্রাবণ ১৬, ১৪২৭ বঙ্গাব্দ — সময়: ১২:১৬ অপরাহ্ণ
in আন্তর্জাতিক
A A
অ্যামাজন, অ্যাপল, গুগল এবং ফেইসবুকের বিরুদ্ধে বুধবার মার্কিন কংগ্রেসের অ্যান্টিট্রাস্ট শুনানিতে প্রতিষ্ঠান প্রধানদেরকে প্রশ্নবাণে কোণঠাসা করেছেন নীতিনির্ধারকরা।

বাজারে নিজেদের ক্ষমতার অপব্যবহার করেছে গুগল এবং ফেইসবুক, বিশেষভাবে এই প্রতিষ্ঠান দু’টির বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন ডেমোক্রেট এবং রিপাবলিকান প্রতিনিধিরা।

প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স বলছে, চার প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানের প্রধানই এমন আচরণের কথা স্বীকার করেছেন বলে দাবি করেছেন মার্কিন হাউস অফ রিপ্রেজেনটেটিভস-এর চেয়ারম্যান।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্র-ইরান তুমুল সংঘাত: মার্কিন ঘাঁটিতে ইরানের একযোগে ক্ষেপণাস্ত্র হামলা

পারমাণবিক বোমায় পাকিস্তান ও ইসরায়েলকে ছাড়িয়ে গেল ভারত

ফেইসবুক, অ্যামাজন, অ্যালফাবেট এবং অ্যাপলের সম্মিলিত বাজার মূল্য প্রায় পাঁচ ট্রিলিয়ন মার্কিন ডলার। বাজারের দখল বাড়াতে এই প্রতিষ্ঠানগুলো একই ধরনের ছোট প্রতিষ্ঠানগুলোকে দমিয়ে রেখেছে বলে অভিযোগ দীর্ঘদিনের।

মার্কিন কংগ্রেসে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই শুনানীর মাধ্যমে প্রথমবারের মতো নীতিনির্ধারকদের সামনে একসঙ্গে হাজির হয়েছেন এই চার প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী।

এবারই প্রথম কংগ্রেসের মুখোমুখি হয়েছেন অ্যামাজন প্রধান জেফ বেজোস। বেজোসের চেয়েও কম প্রশ্নবাণ এসেছে অ্যাপল প্রধান টিম কুকের দিকে এবং সেগুলোর কার্যকর জবাবও দিয়েছেন তিনি।

নীতিনির্ধারকদের প্রশ্নে তুলনামূলক বেশি কোণঠাসা হয়েছেন ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ। অভ্যন্তরীণ ইমেইল নিয়ে জিজ্ঞাসাবাদের সময় হোঁচট খেয়েছেন তিনি।

সবচেয়ে বেশি প্রশ্নের তীর এসেছে অ্যালফাবেট এবং গুগল প্রধান সুন্দার পিচাইকে লক্ষ্য করে। প্রশ্নের জবাব দিতেও সবচেয়ে অপ্রস্তুত মনে হয়েছে পিচাইকে। বারবারই নীতিনির্ধারকদেরকে পিচাই বলেন, “আমি এই বিষয়টি খতিয়ে দেখবো এবং আপনাদেরকে এটি জানাবো।”

শুনানির এক পর্যায়ে একে অপরের দিকে চিৎকারও করেছে নীতিনির্ধারকরা। মহামারীর প্রসঙ্গ তুলে একজন চিৎকার করে বলেন “আপনার মাস্ক পরুন!”

গুগলের বিরুদ্ধে চুরির অভিযোগ এনে অ্যান্টিট্রাস্ট শুনানির সুর বেঁধেছেন প্যানেল চেয়ারম্যান ডেভিড সিসিলিন।

ইয়েপ ইনকর্পোরেটেড থেকে পর্যালোচনা চুরি এবং বিরোধিতা করলে অনুসন্ধান ফলাফল থেকে ইয়েপকে বাদ দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, গুগলের বিরুদ্ধে এমন অভিযোগ এনে সিসিলিন বলেন, “সৎ ব্যবসা থেকে গুগল কনটেন্ট চুরি করছে কেনো?”

এমন প্রশ্নের জবাবে পিচাই বলেন, এই অভিযোগের বিষয়ে নির্দিষ্ট কিছু তথ্য জানতে চান তিনি। অভিযোগের বিরোধিতা করে গুগল এবং অ্যালফাবেট প্রধান বলেন, “আমরা আমদেরকে উচ্চমান হিসেবে বিবেচনা করি।”

২০১২ সালে ইনস্টাগ্রাম অধিগ্রহণ বিষয়ে বেশ কিছু প্রশ্নের মুখোমুখি হয়েছেন ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ। ইনস্টাগ্রাম ফেইসবুকের জন্য হুমকি হতে পারে, একারণেই ফেইসবুক এই অধিগ্রহণ করেছে কি না, তাও জানতে চেয়েছেন নীতিনির্ধারক প্যানেল।

জবাবে জাকারবার্গ বলেন, অধিগ্রহণের সময় ছোট একটি ছবি শেয়ারিং অ্যাপ ছিলো ইনস্টাগ্রাম, সামাজিক মাধ্যমের কোনো বিস্ময় নয়।

ডেমোক্রেট প্রতিনিধি প্রামিলা জয়াপাল প্রশ্ন করেন, ফেইসবুক কী কখনও প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানকে নকল করেছে?

উত্তরে জাকারবার্গ বলেন, “আমরা এমন কিছু ফিচার যোগ করেছি, যা প্রথমে অন্য প্রতিষ্ঠান এনেছে।”

“কতোগুলো প্রতিষ্ঠানকে ফেইসবুক নকল করেছে? পাঁচের কম? পঞ্চাশের কম?” আবারও প্রশ্ন করেন জয়াপাল।

এবারে জাকারবার্গ বলেন, “কংগ্রেসউইম্যান, আমি জানিনা।”

অ্যামাজন প্রধান জেফ বেজোসকেও প্রশ্ন করে চাপে ফেলেছেন জয়াপাল। বিক্রির সিদ্ধান্ত নিতে অ্যামাজন তৃতীয় পক্ষের বিক্রেতার ডেটা ব্যবহার করেছে কি না জানতে চেয়েছেন তিনি। এর আগে শপথ নিয়ে এমন চর্চার কথা অস্বীকার করেছেন অ্যামাজনের এক নির্বাহী কর্মকর্তা।

সতর্কতার সঙ্গে জবাবে বেজোস বলেন, এ ধরনের পদক্ষেপের ক্ষেত্রে প্রতিষ্ঠানের নীতিমালা রয়েছে। “আমরা যদি জানতে পারি কেউ এটি অমান্য করছে, আমরা তার বিরুদ্ধে পদক্ষেপ নেবো।”

এদিকে অ্যাপ স্টোরের জন্য ডেভেলপারদের কাছ থেকে অ্যাপল যে কমিশন নেয় তা বাড়ানো নিয়ে অভিযোগ করেছেন নীতিনির্ধারকরা। জবাবে অ্যাপল প্রধান টিম কুক বলেন এটি আটকানোর কোনো কারণ নেই।

“আমি কঠোরভাবে এতে অসম্মতি জানাচ্ছি। ডেভেলপারদের প্রতিযোগিতার বিষয়ে- অ্যান্ড্রয়েড বা উইন্ডোজ বা এক্সবক্স বা প্লেস্টেশনের জন্য তারা অ্যাপ প্রোগ্রাম করতে পারেন। ডেভেলপার এবং গ্রাহকের দিক থেকে আমাদের তীব্র প্রতিযোগিতা রয়েছে, এটি এমনই প্রতিযোগিতা যে আমি এটিকে রাস্তার লড়াই বলবো,” বলেন কুক।

প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অ্যান্টিট্রাস্ট অভিযোগ এবং কী কী পরিবর্তন আনা দরকার সে বিষয়ে গ্রীষ্মের শেষে বা বসন্তের শুরুতে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করতে পারে কমিটি।

সূত্র: bangla.bdnews24.com

ফটো কার্ড
শেয়ার করুন

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

যুক্তরাষ্ট্র-ইরান তুমুল সংঘাত: মার্কিন ঘাঁটিতে ইরানের একযোগে ক্ষেপণাস্ত্র হামলা

যুক্তরাষ্ট্র-ইরান তুমুল সংঘাত: মার্কিন ঘাঁটিতে ইরানের একযোগে ক্ষেপণাস্ত্র হামলা

by নিজস্ব প্রতিবেদক
জুন ১০, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১:০৮ অপরাহ্ণ
0

মধ্যপ্রাচ্যে আবারও চরম উত্তেজনা। হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার জেরে ইরানে পাল্টা হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। তবে বেইজিং বা ওয়াশিংটনের চোখ রাঙানিকে...

পারমাণবিক বোমায় পাকিস্তান ও ইসরায়েলকে ছাড়িয়ে গেল ভারত

পারমাণবিক বোমায় পাকিস্তান ও ইসরায়েলকে ছাড়িয়ে গেল ভারত

by নিজস্ব প্রতিবেদক
জুন ৯, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৪৪ পূর্বাহ্ণ
0

বিশ্বজুড়ে পারমাণবিক শক্তির প্রতিযোগিতা দিন দিন আরো তীব্র হচ্ছে। এই প্রতিযোগিতায় এবার প্রতিবেশী পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের ইসরায়েলকে ছাড়িয়ে গেছে ভারত। সুইডেনভিত্তিক বিখ্যাত গবেষণা সংস্থা ‘স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ...

ইসরায়েলে হামলা চালিয়ে ইরান মারাত্মক ভুল করেছে: আইডিএফ

ইসরায়েলে হামলা চালিয়ে ইরান মারাত্মক ভুল করেছে: আইডিএফ

by নিজস্ব প্রতিবেদক
জুন ৮, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৫, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫০ পূর্বাহ্ণ
0

ইসরায়েলে হামলা চালিয়ে ইরান মারাত্মক ভুল করেছে বলে কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন। রোববার রাতে টেলিভিশনে দেয়া এক বিশেষ বিবৃতিতে...

শিশু রামিসা হত্যা: সোহেল রানা ও স্ত্রীর মৃত্যুদণ্ড

শিশু রামিসা হত্যা: সোহেল রানা ও স্ত্রীর মৃত্যুদণ্ড

by নিজস্ব প্রতিবেদক
জুন ৭, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৪, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০৯ অপরাহ্ণ
0

রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ৫ লাখ টাকা জরিমানাও...

রাশিয়ায় টাঙ্গাইলের আরো ৩ জনকে জোরপূর্বক যুদ্ধে পাঠানোর অভিযোগ

রাশিয়ায় টাঙ্গাইলের আরো ৩ জনকে জোরপূর্বক যুদ্ধে পাঠানোর অভিযোগ

by নিজস্ব প্রতিবেদক
জুন ৪, ২০২৬ — জ্যৈষ্ঠ ২১, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৪০ পূর্বাহ্ণ
0

উন্নত জীবনের স্বপ্ন এবং সংসারের সচ্ছলতা ফেরানোর আশায় রাশিয়ায় পাঠানো আরো তিন বাংলাদেশীকে জোরপূর্বক যুদ্ধে পাঠানোর অভিযোগ পাওয়া গেছে। ওই তিন বাংলাদেশী হলো - টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মো....

Next Post

আইপিএলে অনিশ্চিত কলকাতা নাইট রাইডার্সের তিন তারকা

সর্বেশষ

কারাগারে বিশ্বকাপ ফুটবলের আনন্দ ভাগাভাগির ব্যবস্থা করলেন টাঙ্গাইলের ডিসি

কারাগারে বিশ্বকাপ ফুটবলের আনন্দ ভাগাভাগির ব্যবস্থা করলেন টাঙ্গাইলের ডিসি

জুন ১০, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২০ অপরাহ্ণ
বিদ্যুৎস্পৃষ্টে ২ যুবকের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে ২ যুবকের মৃত্যু

জুন ১০, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪১ অপরাহ্ণ
বিশ্বকাপ ঘিরে ব্রাজিল–আর্জেন্টিনা জার্সি বিক্রিতে হিড়িক, উৎসবমুখর পরিবেশ

বিশ্বকাপ ঘিরে ব্রাজিল–আর্জেন্টিনা জার্সি বিক্রিতে হিড়িক, উৎসবমুখর পরিবেশ

জুন ১০, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৩৫ অপরাহ্ণ
দেলদুয়ারে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

দেলদুয়ারে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

জুন ১০, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:১৬ অপরাহ্ণ
মধুপুর শালবনে কনকচূড়ার হলুদ ফুলে প্রকৃতির মোহনীয় সৌন্দর্য

মধুপুর শালবনে কনকচূড়ার হলুদ ফুলে প্রকৃতির মোহনীয় সৌন্দর্য

জুন ১০, ২০২৬ — জ্যৈষ্ঠ ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫৭ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In