বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

মির্জাপুরের তরফপুরে পাহাড়ের মাটি বিক্রির মহোৎসব

জানুয়ারি ২৬, ২০২৬ — মাঘ ১৩, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:৪৯ অপরাহ্ণ
in টাঙ্গাইল জেলা, মির্জাপুর, রাজনীতি
A A
মির্জাপুরের তরফপুরে পাহাড়ের মাটি বিক্রির মহোৎসব

মির্জাপুরের তরফপুরে পাহাড়ের মাটি বিক্রির মহোৎসব

প্রতিবেদন:
মির্জাপুর
,
সংবাদ দাতা

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় পাহাড়ের টিলা কেটে লাল মাটি বিক্রির ঘটনা উদ্বেগজনক আকার ধারণ করেছে। মাসের পর মাস ধরে অবৈধভাবে পাহাড় ধ্বংস করে মাটি বিক্রি চললেও তা ঠেকাতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না বলে অভিযোগ স্থানীয়দের। এতে একদিকে প্রাকৃতিক পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ছে, অন্যদিকে বনাঞ্চল উজাড় হয়ে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য ও ফলজ বৃক্ষ।

মির্জাপুর উপজেলা ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এর মধ্যে আজগানা, বাঁশতৈল, তরফপুর, লতিফপুর ও গোড়াই ইউনিয়ন পাহাড়বেষ্টিত এলাকা হিসেবে পরিচিত। এক সময় এসব এলাকায় বিস্তৃত বনাঞ্চলের মধ্যে শত শত উঁচু টিলা ছিল। সেই বনাঞ্চলে বাঘসহ নানা জাতের পশু-পাখির আবাস ছিল এবং শাল, গজারি ছাড়াও বিভিন্ন ফলজ ও ওষুধি গাছে ভরপুর ছিল পাহাড়ি এলাকা।

আরও পড়ুন

ভিডিও বিতর্কে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম

গোপালপুরে শাখারিয়া স্লুইসগেট এলাকায় প্রায় ১০০ মিটার বাঁধে ভাঙন

স্থানীয়দের অভিযোগ, প্রতিবছরই এক শ্রেণির মাটি ব্যবসায়ী অবৈধভাবে পাহাড়ের টিলা কেটে লাল মাটি তুলে ইটভাটা ও বিভিন্ন স্থানে বিক্রি করে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে। চলতি বছরেও এর ব্যতিক্রম হয়নি। দীর্ঘদিন ধরে টিলা কেটে মাটি বিক্রির ফলে পাহাড়ি এলাকার টিলার সংখ্যা দিন দিন কমে যাচ্ছে।

সরেজমিনে তরফপুর ইউনিয়নে গিয়ে দেখা গেছে, মাত্র এক মাসের ব্যবধানে অন্তত ১০টি বড় টিলা কেটে মাটি বিক্রি করা হয়েছে। রাখেরচালা এলাকায় ভেকু মেশিন দিয়ে কয়েকটি টিলার মাটি কেটে নেওয়া হয়েছে। পাশাপাশি আরও একটি টিলা কাটার প্রস্তুতি চলছে। ওই টিলার ওপর থাকা আকাশমনি, কাঁঠাল ও আমসহ সব ধরনের গাছ কেটে ফেলা হচ্ছে।

তরফপুর গ্রামের হযরত আলী, মাসুম ও শহিদ জানান, বাঁশতৈল এলাকার রোকন নামে এক ব্যক্তির বিরুদ্ধে মাটি কাটার অভিযোগ রয়েছে। একইভাবে টাকিয়া কদমা গ্রামের রাধারচালা এলাকায় দুটি টিলার মাটি কেটে নেওয়া হচ্ছে বলে জানান স্থানীয়রা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিযোগ করেন, বাঁশতৈল এলাকার শহিদুল নামে এক মাটি ব্যবসায়ী এসব কাজে জড়িত।

পাহাড় থেকে কাটা লাল মাটি বহনকারী বড় ড্রাম্প ট্রাকের অবিরাম চলাচলে এলাকার গ্রামীণ সড়কগুলো খানাখন্দকে ভরে নষ্ট হয়ে যাচ্ছে। প্রভাবশালী মাটি ব্যবসায়ীদের ভয়ে অনেকেই মুখ খুলতে সাহস পাচ্ছেন না বলে জানান স্থানীয়রা। তবে অভিযোগ প্রসঙ্গে রোকন বলেন, তিনি মাটি ব্যবসা ছেড়ে দিয়েছেন, বর্তমানে অন্যরা এসব কাজ করছে।

এ বিষয়ে তরফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজ রেজা জানান, পাহাড়ের টিলা কাটার বিষয়ে তার জানা নেই। অন্যদিকে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া ইয়াসমিন বলেন, পাহাড় কেটে মাটি বিক্রি বন্ধে একাধিকবার অভিযান চালিয়ে জরিমানা ও আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। রাতেও অভিযান পরিচালনা করা হচ্ছে। নানা কৌশলে কেউ কেউ এ কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: অবৈধ মাটি ব্যবসাউপজেলা প্রশাসনগ্রামীণ রাস্তা ক্ষতিজীববৈচিত্র্যটাঙ্গাইলটিলা ধ্বংসপরিবেশ বিপর্যয়পাহাড় কাটাবনাঞ্চল উজাড়মির্জাপুরলাল মাটি

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

ভিডিও বিতর্কে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম

ভিডিও বিতর্কে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ২২, ২০২৬ — শ্রাবণ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪৮ অপরাহ্ণ
0

তরুণীর সঙ্গে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাংগঠনিক তদন্তে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার...

গোপালপুরে শাখারিয়া স্লুইসগেট এলাকায় প্রায় ১০০ মিটার বাঁধে ভাঙন

গোপালপুরে শাখারিয়া স্লুইসগেট এলাকায় প্রায় ১০০ মিটার বাঁধে ভাঙন

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ২২, ২০২৬ — শ্রাবণ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২২ অপরাহ্ণ
0

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় যমুনা নদীর ভাঙনে তারাকান্দি-ভূঞাপুর আঞ্চলিক মহাসড়ক ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে গত তিন দিন ধরে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল...

গোপালপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শনে এমপি সালাম পিন্টু

গোপালপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শনে এমপি সালাম পিন্টু

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ২২, ২০২৬ — শ্রাবণ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৭ পূর্বাহ্ণ
0

সারাদেশে শুরু হওয়া কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নে চলমান কার্যক্রম পরিদর্শন করেছেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুস সালাম...

টাঙ্গাইলে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন

টাঙ্গাইলে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ২২, ২০২৬ — শ্রাবণ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩২ পূর্বাহ্ণ
0

দেশের আরও নয়টি জেলার সঙ্গে টাঙ্গাইলেও লিগ্যাল এইড আইনের সংশোধিত বিধান অনুযায়ী নির্দিষ্ট কিছু বিরোধে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে আইন, বিচার...

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, অচল যন্ত্রপাতিতে দুর্ভোগ

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, অচল যন্ত্রপাতিতে দুর্ভোগ

by নিজস্ব প্রতিবেদক
জুলাই ২২, ২০২৬ — শ্রাবণ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:২৭ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, অচল চিকিৎসা যন্ত্রপাতি, ওষুধের ঘাটতি এবং অবকাঠামোগত দুর্বলতার কারণে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। নামমাত্র ৫০ শয্যার এ হাসপাতালটিতে প্রতিদিন রোগীর চাপ বাড়লেও...

Next Post
বাংলাদেশিদের জন্য ভিসা বন্ড পদ্ধতির তথ্য জানাল মার্কিন দূতাবাস

বাংলাদেশিদের জন্য ভিসা বন্ড পদ্ধতির তথ্য জানাল মার্কিন দূতাবাস

সর্বেশষ

ভিডিও বিতর্কে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম

ভিডিও বিতর্কে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম

জুলাই ২২, ২০২৬ — শ্রাবণ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪৮ অপরাহ্ণ
এক মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন

এক মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন

জুলাই ২২, ২০২৬ — শ্রাবণ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:০২ অপরাহ্ণ
চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নতুন অধ্যায়, কী সুযোগ ও কী চ্যালেঞ্জ

চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নতুন অধ্যায়, কী সুযোগ ও কী চ্যালেঞ্জ

জুলাই ২২, ২০২৬ — শ্রাবণ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৪০ অপরাহ্ণ
গোপালপুরে শাখারিয়া স্লুইসগেট এলাকায় প্রায় ১০০ মিটার বাঁধে ভাঙন

গোপালপুরে শাখারিয়া স্লুইসগেট এলাকায় প্রায় ১০০ মিটার বাঁধে ভাঙন

জুলাই ২২, ২০২৬ — শ্রাবণ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২২ অপরাহ্ণ
আবারও পিছিয়েছে বাংলাদেশের পাসপোর্ট, অবস্থান কত?

আবারও পিছিয়েছে বাংলাদেশের পাসপোর্ট, অবস্থান কত?

জুলাই ২২, ২০২৬ — শ্রাবণ ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:২৪ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    [email protected]

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • শিক্ষা ও ক্যাম্পাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অন্যান্য
      • অপরাধ ও দুর্নীতি
      • দুর্যোগ ও দুর্ঘটনা
      • প্রতিবাদ ও প্রতিরোধ
      • সংস্কৃতি ও বিনোদন
      • আইন আদালত
      • কৃষি ও কৃষক
      • সারাদেশ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In