শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home সারাদেশ

রাজধানীর বাজারের সবজিতে সহনীয় মাত্রার কয়েক গুণ বেশি সিসা-ক্যাডমিয়াম

নভেম্বর ১৪, ২০২৬ — কার্তিক ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৩৩ অপরাহ্ণ
in সারাদেশ
A A
রাজধানীর বাজারের সবজিতে সহনীয় মাত্রার কয়েক গুণ বেশি সিসা-ক্যাডমিয়াম

রাজধানীর বাজারের সবজিতে সহনীয় মাত্রার কয়েক গুণ বেশি সিসা-ক্যাডমিয়াম

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

রাজধানীর বাজারে বিক্রি হওয়া শাক-সবজিতে সহনীয় মাত্রার কয়েক গুণ বেশি সিসা ও ক্যাডমিয়াম পাওয়া গেছে। পাশাপাশি বিভিন্ন নমুনায় শনাক্ত হয়েছে ই-কোলাই, ফিকাল কলিফর্ম ও সালমোনেলার মতো ক্ষতিকর জীবাণু। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) পরীক্ষায় উঠে এসেছে এমন উদ্বেগজনক তথ্য।

বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের খাবারের সঙ্গে এসব ভারী ধাতু ও জীবাণু শরীরে প্রবেশ করলে দীর্ঘ মেয়াদে কিডনি, লিভার ও স্নায়ুতন্ত্রের ক্ষতি হতে পারে। বিশেষ করে সিসা শিশুদের মস্তিষ্কের স্বাভাবিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুন

যশোরে ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

চট্টগ্রামে আলোচিত আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন পুলিশের হেফাজতে

অনুসন্ধানে দেখা গেছে, রাজধানীর আশপাশের বিভিন্ন এলাকায় সবজি চাষের ক্ষেত্রে অনেক কৃষক কীটনাশক ও বালাইনাশক ব্যবহারে নির্ধারিত নিয়ম অনুসরণ করছেন না। কোনো কোনো ক্ষেত্রে রাসায়নিক প্রয়োগের মাত্র এক দিন পরই সবজি সংগ্রহ করে ঢাকার বাজারে পাঠানো হচ্ছে। এতে ফসলে রাসায়নিকের অবশিষ্টাংশ থেকে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।

সাভারের বিরুলিয়া ইউনিয়নের ভাগ্নিবাড়ি এলাকায় প্রায় চার দশক ধরে সবজি চাষ করছেন কৃষক আব্দুর রাজ্জাক। বুধবার প্রায় দুই বিঘা জমির চালকুমড়া ও শসার ক্ষেতে তাকে কীটনাশক ছিটাতে দেখা যায়। এ সময় তার শরীরে কোনো সুরক্ষাসামগ্রী ছিল না। পাশের জমিতে কাজ করা কৃষক জাহাঙ্গীর আলমের ক্ষেতেও বাতাসে ছড়িয়ে পড়ছিল রাসায়নিক।

আব্দুর রাজ্জাক জানান, কীটনাশক ব্যবহারের পর অনেক সময় তার মাথাব্যথা হয়। সাধারণত এক দিন পর ক্ষেত থেকে সবজি তুলে বিক্রি করেন তিনি। তবে বাজারে দাম ভালো থাকলে আরও দ্রুত ফসল সংগ্রহ করেন। পোকামাকড়ের আক্রমণ বেশি হলে সপ্তাহে দুইবারও রাসায়নিক প্রয়োগ করতে হয়।

অথচ তার ব্যবহৃত প্রোক্লেম-০৫ এসজি কীটনাশকের মোড়কে শেষবার প্রয়োগের পর সাত থেকে ১৪ দিন পর্যন্ত ফসল সংগ্রহ না করার নির্দেশনা রয়েছে। কৃষকদের ভাষ্য, এত দিন অপেক্ষা করলে উৎপাদন খরচ তোলা কঠিন হয়ে পড়ে। তাই বাজারদর ভালো থাকলে নির্ধারিত সময়ের আগেই সবজি বিক্রি করেন অনেকে।

একই চিত্র দেখা গেছে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলাতেও। সেখানে ফুলকপি, বেগুন, শালগম ও ঢেঁড়সসহ বিভিন্ন আগাম শীতকালীন সবজি উৎপাদন করছেন কৃষকরা। কৃষক খালেদুলের দাবি, এসব ফসলে সপ্তাহে এক থেকে দুইবার কীটনাশক প্রয়োগ করতে হয়। এরপর দুই-এক দিনের মধ্যেই সবজি বাজারে পাঠানো হয়। কৃষকদের একটি অংশ সরাসরি ঢাকায় পণ্য সরবরাহ করেন।

রাসায়নিক ব্যবহারের ক্ষেত্রে অনিয়মের পাশাপাশি উৎপাদন খরচ কমাতে কম দামের নিম্নমানের বালাইনাশক ব্যবহারের প্রবণতাও রয়েছে। সাটুরিয়ার কৃষক হামিদুর রহমান জানান, ভালো মানের পণ্যের তুলনায় কম দামের কিছু বালাইনাশক দ্রুত কাজ করে। এগুলোর ক্ষতিকর দিক সম্পর্কে কৃষি কর্মকর্তাদের কাছ থেকে জানার পরও আর্থিক সংকটের কারণে কখনো সেগুলো ব্যবহার করতে হয়।

স্থানীয় এক বালাইনাশক বিক্রেতার বক্তব্যেও উঠে এসেছে এ ব্যবসার আরেক দিক। তার ভাষ্য, নামসর্বস্ব প্রতিষ্ঠানের কম দামের পণ্য বিক্রি করলে লাভ বেশি হয়। ভালো ব্র্যান্ডের ২০০ টাকার প্যাকেটে যেখানে প্রায় ২০ টাকা লাভ থাকে, সেখানে ১০০ টাকার কম দামের পণ্যে লাভ হয় ৩০ থেকে ৪০ টাকা। কৃষকদের চাহিদা থাকায় এসব পণ্যের বিক্রি বন্ধ করা যাচ্ছে না।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বালাইনাশক বিশ্লেষণ গবেষণাগারের তথ্য অনুযায়ী, বাজার থেকে সংগ্রহ করা সবজির নমুনার ৮ থেকে ১২ শতাংশে বালাইনাশকের অবশিষ্টাংশ সর্বোচ্চ সহনীয় সীমায় পাওয়া গেছে।

প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ দেলোয়ার হোসেন প্রধান বলেন, কয়েক দশক আগে উদ্ভাবিত বিষাক্ত বালাইনাশক তুলনামূলক সস্তা হওয়ায় কৃষকদের মধ্যে সেগুলোর ব্যবহার বেশি। আধুনিক ও কম ক্ষতিকর বিকল্পের দাম বেশি হওয়ায় সেগুলো ব্যবহারে অনীহা রয়েছে। এসব নিরাপদ পণ্যে সরকারি ভর্তুকি দেওয়া গেলে কৃষকদের আগ্রহ বাড়তে পারে।

বিএফএসএর ২০২৪-২৫ অর্থবছরের প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বিভিন্ন বাজার ও এলাকা থেকে সংগ্রহ করা শাক-সবজির নমুনায় প্রতি মিলিয়নে ১ দশমিক ১৬ থেকে ২ দশমিক ৩৭ ভাগ (পিপিএম) পর্যন্ত সিসা পাওয়া গেছে। একই নমুনায় ক্যাডমিয়ামের উপস্থিতি ছিল ০.৩৩ পিপিএম। শাক-সবজিতে সিসার গ্রহণযোগ্য মাত্রা ০.৩ পিপিএম। সে হিসাবে সর্বোচ্চ পাওয়া সিসার পরিমাণ নির্ধারিত সীমার প্রায় আট গুণ।

ঢাকাসহ দেশের ১৯ জেলা থেকে নমুনা সংগ্রহ করে প্রতিবেদনটি তৈরি করা হয়। এতে ই-কোলাই, ফিকাল কলিফর্ম ও সালমোনেলার মতো ক্ষতিকর জীবাণুর উপস্থিতিও শনাক্ত হয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সিসা ও ক্যাডমিয়াম দীর্ঘদিন ধরে শরীরে জমতে থাকলে কিডনি, যকৃৎ ও স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে। পাশাপাশি উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকিও বাড়তে পারে।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানান, গ্রাম ও উপজেলা পর্যায়ে কৃষকদের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণের মতো পর্যাপ্ত জনবল তাদের নেই। এ দায়িত্ব কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। তবে মাঠপর্যায়ে তদারকির ঘাটতি নিয়ে কৃষকদের অভিযোগ রয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক ও পুষ্টিবিদ বিল্লাল হোসেন বলেন, কীটনাশক প্রয়োগের পর ফসল সংগ্রহের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা রয়েছে। কিন্তু অধিকাংশ কৃষক তা অনুসরণ করেন না। ফলে দূষিত খাদ্য গ্রহণের মাধ্যমে মানুষ নানা জটিল রোগের ঝুঁকিতে পড়ছে।

২০২৪ সালে পরিচালিত আরেক গবেষণায় আলু, বেগুন, ঢেঁড়স, টমেটো, লালশাক, পটোল, বাঁধাকপি, শসা ও মটরশুঁটিতে সিসা, ক্রোমিয়াম ও ক্যাডমিয়ামের মতো ভারী ধাতুর উপস্থিতি পাওয়া যায়। এসব সবজির মধ্যে লালশাকে ধাতব দূষণের মাত্রা ছিল সবচেয়ে বেশি।

এ ছাড়া বিএফএসএর পৃথক এক গবেষণায় লালশাকে প্রতি কেজিতে ৭০৪ দশমিক ৩২ মাইক্রোগ্রাম ক্যাডমিয়াম পাওয়া গেছে। যেখানে সহনীয় সর্বোচ্চ মাত্রা ১৯০ মাইক্রোগ্রাম। বেগুন, ঢেঁড়স ও টমেটোতেও নির্ধারিত সীমার বেশি ক্যাডমিয়াম শনাক্ত হয়েছে।

সাম্প্রতিক আরেক গবেষণায় জামালপুরের ইসলামপুর ও মেলান্দহ উপজেলার বেগুন এবং জমির মাটিতে সিসা, নিকেল ও ক্যাডমিয়ামের আধিক্য পাওয়া গেছে। গবেষকদের ধারণা, রাসায়নিক সার ও কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার মাটি থেকে খাদ্যশস্যে এসব ক্ষতিকর উপাদান প্রবেশের অন্যতম কারণ হতে পারে।

গবেষকদের মতে, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নির্দিষ্ট কোনো সবজি বর্জন করাই সমাধান নয়। বরং উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি পর্যায়ে দূষণ নিয়ন্ত্রণ এবং কার্যকর নজরদারি নিশ্চিত করা জরুরি।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: কীটনাশকক্যাডমিয়ামখাদ্যদূষণজনস্বাস্থ্যনিরাপদ খাদ্যবিএফএসএসবজিতে সিসা

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

যশোরে ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

যশোরে ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৪, ২০২৬ — কার্তিক ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৩৬ অপরাহ্ণ
0

যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক মুসা মাহমুদকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার কৃষ্ণনগর বোর্ডঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার...

চট্টগ্রামে আলোচিত আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন পুলিশের হেফাজতে

চট্টগ্রামে আলোচিত আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন পুলিশের হেফাজতে

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৪, ২০২৬ — কার্তিক ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০৯ অপরাহ্ণ
0

চট্টগ্রামের আলোচিত অ্যাডভোকেট ও নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কামাল উদ্দিনকে হেফাজতে নিয়েছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে কর্ণফুলী থানা পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়। পুলিশের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত...

জ্বালানাী তেল সরবরাহের চুক্তিভঙ্গ। বাড়তি দরে কেনার তোড়জোড় বিপিসির

জ্বালানাী তেল সরবরাহের চুক্তিভঙ্গ। বাড়তি দরে কেনার তোড়জোড় বিপিসির

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১২, ২০২৬ — কার্তিক ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৭ পূর্বাহ্ণ
0

নভেম্বরে দেশে আসার কথা থাকা জি-টু-জি ভিত্তিক জ্বালানি তেলের ১১টি চালান সরবরাহে সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠান অপারগতা প্রকাশ করেছে। একই সময়ে এসব প্রতিষ্ঠানের স্থানীয় ব্যবসায়িক প্রতিনিধিত্ব, জ্বালানি আমদানিতে বিকল্প...

কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট

কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১২, ২০২৬ — কার্তিক ২৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:৩৯ পূর্বাহ্ণ
0

কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক দুটি বাড়ির সামনে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও রহস্যজনক চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে। চিরকুটে দুই ব্যক্তিকে উদ্দেশ করে ১০ থেকে ১২ দিনের মধ্যে...

রামপালের কয়লা সরবরাহে নতুন প্রতিযোগিতা, আলোচনায় লিয়ানেক্স

রামপালের কয়লা সরবরাহে নতুন প্রতিযোগিতা, আলোচনায় লিয়ানেক্স

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১১, ২০২৬ — কার্তিক ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:০১ অপরাহ্ণ
0

রামপাল বিদ্যুৎকেন্দ্রের জন্য ৮০ লাখ টন কয়লা সরবরাহের নতুন চুক্তি পেতে প্রতিযোগিতায় থাকা তিন বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সিঙ্গাপুরভিত্তিক লিয়ানেক্স করপোরেশন (এস) পিটিই লিমিটেড। প্রতিষ্ঠানটি বর্তমানে এস আলম...

Next Post
যশোরে ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

যশোরে ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সর্বেশষ

যশোরে ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

যশোরে ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

নভেম্বর ১৪, ২০২৬ — কার্তিক ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৩৬ অপরাহ্ণ
রাজধানীর বাজারের সবজিতে সহনীয় মাত্রার কয়েক গুণ বেশি সিসা-ক্যাডমিয়াম

রাজধানীর বাজারের সবজিতে সহনীয় মাত্রার কয়েক গুণ বেশি সিসা-ক্যাডমিয়াম

নভেম্বর ১৪, ২০২৬ — কার্তিক ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:৩৩ অপরাহ্ণ
চট্টগ্রামে আলোচিত আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন পুলিশের হেফাজতে

চট্টগ্রামে আলোচিত আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন পুলিশের হেফাজতে

নভেম্বর ১৪, ২০২৬ — কার্তিক ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০৯ অপরাহ্ণ
‘সভ্য সমাজের সচেতন মানুষ জামায়াত-শিবিরের সঙ্গে মেশে না’: রাশেদ খাঁন

‘সভ্য সমাজের সচেতন মানুষ জামায়াত-শিবিরের সঙ্গে মেশে না’: রাশেদ খাঁন

নভেম্বর ১৪, ২০২৬ — কার্তিক ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০১ অপরাহ্ণ
শেখ হাসিনাকে ফেরাতে সামরিক বিমান পাঠানোর গুঞ্জনে যা বলল ভারত

শেখ হাসিনাকে ফেরাতে সামরিক বিমান পাঠানোর গুঞ্জনে যা বলল ভারত

নভেম্বর ১৪, ২০২৬ — কার্তিক ৩০, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫৬ পূর্বাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In