টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
টাঙ্গাইলে শহীদ একাডেমিক স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) সদর উপজেলার করটিয়া ইউনিয়নের বীর পুশিয়া গ্রামে অবস্থিত প্রতিষ্ঠানের নিজস্ব মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় গ্রামীণ, লোকজ ও আঞ্চলিক মিলিয়ে অন্তত ৬০টি খেলা অনুষ্ঠিত হয়। এর মধ্যে বালক ও বালিকাদের ২২টি করে ইভেন্ট; শিক্ষক, শিক্ষিকা ও চতুর্থ শ্রেণী কর্মচারীদের ১ করে ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়। এছাড়াও ক্যাডেট শাখার বালক ও বালিকাদের জন্য ৬টি করে ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের প্রচার সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন- টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শাহিনুল ইসলাম শাহীন, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি আসিফুজ্জামান আসিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বাবুল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আক্তার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক খন্দ. নূরুল আলম, করটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান উজ্জ্বল প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- শহীদ শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদুল আলম শহীদ।











