শনিবার, জানুয়ারি ১৭, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • খেলা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিশ্ব
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
  • সারাদেশ
  • খেলা
  • অন্যান্য
    • জীবনযাপন
    • দূর্ঘটনা
    • বাণিজ্য
    • বিশ্ব
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home টাঙ্গাইল জেলা

সখীপুরে একযোগে বিএনপির ১১ নেতার পদত্যাগ

নভেম্বর ২৫, ২০২৫ — অগ্রহায়ণ ১১, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ৪:৩৪ অপরাহ্ণ
in টাঙ্গাইল জেলা, বিশেষ সংবাদ, রাজনীতি, শীর্ষ সংবাদ, সখিপুর
A A
সখীপুরে একযোগে বিএনপির ১১ নেতার পদত্যাগ

সখীপুরে একযোগে বিএনপির ১১ নেতার পদত্যাগ

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ আযম খানের বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসন করার অভিযোগে এনে একযোগে বিএনপির ১১ জন নেতা পদত্যাগ করেছেন। গতকাল সোমবার গভীর রাতে পাঁচজন ও আজ বেলা দুইটার আগে ছয়জন তাদের পদত্যাগপত্র ফেসবুকে পোস্ট করেন। মুহূর্তেই পদত্যাগের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এছাড়াও একই অভিযোগ এনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আরও দুই শতাধিক পদধারী নেতা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন সম্প্রতি অব্যাহতি পাওয়া উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু।

একযোগে পদত্যাগ করায় সখীপুরে বিএনপির রাজনীতিতে হঠাৎ ভূমিকম্পে দল তছনছ হতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে।

আরও পড়ুন

চরের শীত ভাঙতে রেড ক্রিসেন্টের মানবিক উদ্যোগ

১১ দলীয় সমঝোতা নিয়ে ইসলামী আন্দোলনের নতুন বার্তা

যাঁরা পদত্যাগ করেছেন তাঁরা হচ্ছেন—সম্প্রতি অব্যাহতি পাওয়া উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান, বিএনপির সদস্য আশরাফুল আলম, গজারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রউফ, বহুরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লতিফ মিয়া, গজারিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. বিপ্লব, গজারিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. মজিবর ফকির, গজারিয়া ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শামীম আহমেদ, গজারিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. রবিউল আউয়াল, দাড়িয়াপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাজিদুর রহমান।

পদত্যাগপত্র বিশ্লেষণ ও বিএনপি দলীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, এ আসনে বিএনপির তুলনায় আওয়ামী লীগের ভোটার সংখ্যা দ্বিগুণ। এবার আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিচ্ছেন না। এ কারণে আহমেদ আযম খান নির্বাচনে তাদের ভোট টানতে উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের সঙ্গে কয়েক দফা গোপন বৈঠক করেছেন। দলীয় বিভিন্ন প্রচার-প্রচারণা সভা-সমাবেশে তাঁরা (আ.লীগ) সামনের সারিতে বসছেন। কেউ কেউ বক্তব্য দিচ্ছেন। এদের অধিকাংশ নেতার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার অভিযোগে মামলাও আছে। পদত্যাগকারী নেতাদের অভিযোগ— আওয়ামী লীগকে পুনর্বাসন করায় তারা পদত্যাগ করেছেন।

পদত্যাগ প্রসঙ্গে সখীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ মাস্টার প্রথম আলোকে বলেন, কিছুদিন ধরে লক্ষ্য করছি আযম খান আমাদের দলীয় নেতাকর্মীদের মূল্যায়ন না করে ভোট পাওয়ার আশায় আওয়ামী লীগ নেতাকর্মীদের গুরুত্ব বেশি দিচ্ছেন। তাদের সামনের সারিতে চেয়ার দিচ্ছেন। এ বিষয়ে প্রতিবাদ করলে নেতা আমাদের বহিষ্কারের হুমকি দিচ্ছেন।

সম্প্রতি দল থেকে অব্যাহতি পাওয়া উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু আজ বেলা ১২ টার দিকে তিনি পদত্যাগ করে তাঁর ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তিনি প্রথম আলোকে বলেন, আযম খান গত বুধবার টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক খালেক মন্ডলকে হুমকি ও গালাগাল করেছেন। গত রোববার রাতে মুক্তিযুদ্ধের ৫৪ বছর পর হঠাৎ নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে প্রচার করেছেন। গত ১৭ বছর দলের জন্য জেল জুলুম খেটেছি। আওয়ামী লীগের নির্যাতন সহ্য করেছি। তিনি সেই স্বৈরাচারের দোসর আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসন করছেন। তাদের সামনের সারিতে স্থান দিচ্ছেন। নেতার এসব কর্মকাণ্ডে আমরা অপমান বোধ করছি। আমরা মস্তিষ্ক বিকৃতি আহমেদ আযম খানের দলীয় মনোনয়ন বাতিল দাবি করছি। তা না হলে আজকালের মধ্যে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আরও দুই শতাধিক পদধারী নেতা সংবাদ সম্মেলন করে পদত্যাগ করবেন। ইতিমধ্যে তারা আমার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এ প্রসঙ্গে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন আজ সকালে বলেন, দলকে বিতর্কিত করতে আমাদের দলের ভেতর একটি পক্ষ গভীর ষড়যন্ত্রে লিপ্ত। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যাদেরকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তারাই বিষয়টির টের পেয়ে তারা আগেই পদত্যাগ করলেন। তাঁরা পরিকল্পিতভাবে আহমেদ আযম খানকে বিতর্কিত করার জন্য মাঠে নেমেছেন। একজন শিল্পপতি ইতিমধ্যে স্বতন্ত্র প্রার্থী হয়ে দান অনুদানের নামে টাকা ছড়াচ্ছেন। তাদের ইন্ধন যোগাচ্ছেন।

আহমেদ আযম খান বলেন, একটি মহল সব সময় ধানের শীষের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছে। বিএনপি ও জনগণ ঐক্যবদ্ধ আছে। আগামী নির্বাচনে কোন ষড়যন্ত্রই ধানের শীষের বিজয়কে ঠেকাতে পারবেনা। আমাদের বিজয় সুনিশ্চিত।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আহমেদ আযম খানটাঙ্গাইল বিএনপি সংকটটাঙ্গাইল-৮ নির্বাচনবাংলাদেশ নির্বাচন খবরবিএনপি অভ্যন্তরীণ কোন্দলবিএনপি পদত্যাগসখীপুর বাসাইল বিএনপি

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

চরের শীত ভাঙতে রেড ক্রিসেন্টের মানবিক উদ্যোগ

চরের শীত ভাঙতে রেড ক্রিসেন্টের মানবিক উদ্যোগ

by নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৬, ২০২৬ — মাঘ ৩, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১২:২৪ পূর্বাহ্ণ
0

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার চরের অসহায় ও শীতার্ত বাসিন্দাদের মাঝে ৫০০ কম্বল বিতরণ করেছে টাঙ্গাইল জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার গোবিন্দাসী ঘাটপাড় এলাকায় এই কম্বল বিতরণ...

১১ দলীয় সমঝোতা নিয়ে ইসলামী আন্দোলনের নতুন বার্তা

১১ দলীয় সমঝোতা নিয়ে ইসলামী আন্দোলনের নতুন বার্তা

by নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৫, ২০২৬ — মাঘ ২, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ২:১০ অপরাহ্ণ
0

১১ দলীয় সমঝোতা নিয়ে নতুন বার্তা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বার্তা দেয় তারা। দলের প্রচার ও দাওয়াহ সম্পাদক ফজলুল...

বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন

বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন

by নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৫, ২০২৬ — মাঘ ২, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ২:০২ অপরাহ্ণ
0

পটুয়াখালীতে বিএনপি প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন, উস্কানিমূলক বক্তব্য এবং তার অনুসারীদের বিরুদ্ধে ‘সন্ত্রাসী’ কার্যক্রমের অভিযোগ তুলে প্রতিবাদ ও গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা শাখা।...

ইসলামী আন্দোলন নিয়ে জামায়াত আমিরের বার্তা

ইসলামী আন্দোলন নিয়ে জামায়াত আমিরের বার্তা

by নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৫, ২০২৬ — মাঘ ২, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১২:৪২ অপরাহ্ণ
0

ইসলামী আন্দোলন নিয়ে বিভ্রান্তিমূলক মন্তব্য ও লেখালেখি থেকে বিরত থাকতে নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের...

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক সন্ধ্যায়

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক সন্ধ্যায়

by নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৫, ২০২৬ — মাঘ ২, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১২:০১ অপরাহ্ণ
0

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এর আগে,...

Next Post
দেঙ্গুতে আরও ১ জনের মৃ'ত্যু, নতুন ভর্তি ৬৩৩

দেঙ্গুতে আরও ১ জনের মৃ'ত্যু, নতুন ভর্তি ৬৩৩

সর্বেশষ

চরের শীত ভাঙতে রেড ক্রিসেন্টের মানবিক উদ্যোগ

চরের শীত ভাঙতে রেড ক্রিসেন্টের মানবিক উদ্যোগ

জানুয়ারি ১৬, ২০২৬ — মাঘ ৩, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১২:২৪ পূর্বাহ্ণ
১১ দলীয় সমঝোতা নিয়ে ইসলামী আন্দোলনের নতুন বার্তা

১১ দলীয় সমঝোতা নিয়ে ইসলামী আন্দোলনের নতুন বার্তা

জানুয়ারি ১৫, ২০২৬ — মাঘ ২, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ২:১০ অপরাহ্ণ
চরম জনবল সংকটে আশাশুনি হাসপাতাল

চরম জনবল সংকটে আশাশুনি হাসপাতাল

জানুয়ারি ১৫, ২০২৬ — মাঘ ২, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ২:০৬ অপরাহ্ণ
বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন

বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন

জানুয়ারি ১৫, ২০২৬ — মাঘ ২, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ২:০২ অপরাহ্ণ
১২ ফেব্রুয়ারিই পাবনার দুটি আসনে নির্বাচন

১২ ফেব্রুয়ারিই পাবনার দুটি আসনে নির্বাচন

জানুয়ারি ১৫, ২০২৬ — মাঘ ২, ১৪৩২ বঙ্গাব্দ — সময়: ১:৫৮ অপরাহ্ণ

সর্বাধিক পাঠিত

    Khabar Bangla 24

    এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
    যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
    ই-মেইল:
    news@khabarbangla24.com

    Design & Developed by Tangail Web Solutions

    No Result
    View All Result
    • হোম
    • সর্বশেষ
    • বিশেষ সংবাদ
    • টাঙ্গাইল জেলা
      • কালিহাতী
      • গোপালপুর
      • ঘাটাইল
      • টাঙ্গাইল সদর
      • দেলদুয়ার
      • ধনবাড়ী
      • নাগরপুর
      • বাসাইল
      • ভূঞাপুর
      • মধুপুর
      • মির্জাপুর
      • সখিপুর
    • সারাদেশ
    • খেলা
    • অন্যান্য
      • জীবনযাপন
      • দূর্ঘটনা
      • বাণিজ্য
      • বিশ্ব

    Design & Developed by Tangail Web Solutions

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    Are you sure want to unlock this post?
    Unlock left : 0
    Are you sure want to cancel subscription?