শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home সারাদেশ

সাংবাদিক আলিফ হত্যায় বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

অক্টোবর ২১, ২০২৬ — কার্তিক ৬, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৪৭ অপরাহ্ণ
in সারাদেশ
A A
সাংবাদিক আলিফ হত্যায় বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

সাংবাদিক আলিফ হত্যায় বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যা মামলায় আশিকুর রহমান প্রাঙ্গণ (২১) নামে আরও এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪।

এদিকে তদন্তে উঠে এসেছে আলিফকে ছয়টি গুলি করে হত্যা করা হয়। এছাড়া গ্রেফতার অপূর্ব হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে ছিলেন এবং তার হেফাজতে অস্ত্রভর্তি ব্যাগ ছিল।

আরও পড়ুন

মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেপ্তার

ছিলেন ছাত্রলীগ সমর্থক, ৫ আগস্টের পর জামায়েতের সঙ্গে

ফলে তদন্তে এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে—হত্যাকাণ্ডে কারা সরাসরি অংশ নিয়েছিল, অস্ত্র কোথা থেকে এসেছিল, হত্যার নির্দেশদাতা কে এবং আলিফকে হত্যার পেছনে সুনির্দিষ্ট কারণ কী ছিল।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে দুর্গাপুর পৌর শহরের শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসআরবি-১৪ এই তথ্য নিশ্চিত করে জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের প্রেক্ষিতে এসআরবি-১৪, ময়মনসিংহের সদর কোম্পানির একটি দল রাত পৌনে ১২টার দিকে ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে আলিফ হত্যা মামলার অন্যতম সন্দেহভাজন আশিকুর রহমান প্রাঙ্গণকে গ্রেফতার করা হয়। পরে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

দুর্গাপুর থানার ওসি খন্দকার সাকের আহমেদ আশিকুর রহমান প্রাঙ্গণকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এসআরবির অভিযানে গ্রেফতারের পর তাকে থানায় হস্তান্তর করা করা হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আদালতে পাঠানো হবে।

এর আগে ১৭ অক্টোবর রাতে এ মামলায় সাজিবুল ইসলাম ওরফে অপূর্ব নামে আরেক সন্দেহভাজনকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে এক দিন এবং পরে আরও চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

পুলিশ বলছে, অপূর্বকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই করা হচ্ছে এবং হত্যাকাণ্ডে একাধিক সূত্র ধরে তদন্ত চলছে।

ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসানও মঙ্গলবার বিকালে জানিয়েছেন, আলিফ হত্যা মামলার তদন্তে সিআইডি ও পিবিআইকে যুক্ত করা হয়েছে। একজন সন্দেহভাজনকে গ্রেফতারের পর তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলার রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

ছয় গুলিতে হত্যা, তদন্তে একাধিক সংস্থা –

গত ১৫ অক্টোবর রাতে দুর্গাপুর উপজেলার তেলঞ্জিয়া এলাকায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা করা হয়। ময়নাতদন্তে তার শরীরে ছয়টি গুলির আঘাতের চিহ্ন পাওয়া যায়। পরদিন তার স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে দুর্গাপুর থানায় অজ্ঞাতনামা ৭-৮ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

আলিফ স্থানীয় আইপি টেলিভিশন ‘রূপসী বাংলা’র প্রতিনিধি ছিলেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি সামাজিক যোগাযোগমাধ্যম পেজে সীমান্ত এলাকার বিভিন্ন অনিয়ম, অপরাধ ও নেতিবাচক কর্মকাণ্ড নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করতেন। তার মৃত্যুর পর প্রকাশিত পুরোনো একটি ভিডিওতে তিনি নিজের নিরাপত্তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছিলেন।

এদিকে, আলিফ হত্যার পরপরই এসআরবি-১৪-এর পক্ষ থেকে জানানো হয়েছিল, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে তথ্যপ্রযুক্তির সহায়তায় কাজ চলছে।

তদন্তে এখন মূল প্রশ্ন –

অপূর্বর গ্রেফতার ও রিমান্ডে পাওয়া তথ্যের পর এবার আশিকুর রহমান প্রাঙ্গণের গ্রেফতার তদন্তে নতুন মাত্রা যোগ করেছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, অপূর্ব হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে ছিলেন এবং তার হেফাজতে অস্ত্রভর্তি ব্যাগ ছিল—এমন তথ্য জিজ্ঞাসাবাদে পাওয়া গেছে। তবে এসব তথ্য এখনো তদন্তাধীন।

ফলে তদন্তে এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে—হত্যাকাণ্ডে কারা সরাসরি অংশ নিয়েছিল, অস্ত্র কোথা থেকে এসেছিল, হত্যার নির্দেশদাতা কে এবং আলিফকে হত্যার পেছনে সুনির্দিষ্ট কারণ কী ছিল। একই সঙ্গে গ্রেফতার দুই সন্দেহভাজনের দেওয়া তথ্যের সঙ্গে ঘটনাস্থল, ডিজিটাল তথ্য ও অন্যান্য আলামতের মিল আছে কি না, সেটিও যাচাই করা হচ্ছে।

এসআরবি-১৪ জানিয়েছে, মামলার অন্য পলাতক সন্দেহভাজনদের গ্রেফতার এবং তাদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: আশিকুর রহমান প্রাঙ্গণএসআরবি-১৪দুর্গাপুরনেত্রকোনা সংবাদপিবিআইলুৎফুজ্জামান ফকির আলিফসাংবাদিক আলিফ হত্যাসাংবাদিক হত্যা মামলা সব ট্যাগ কপি করুনসিআইডি

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেপ্তার

মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেপ্তার

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৪, ২০২৬ — কার্তিক ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:১১ পূর্বাহ্ণ
0

রাজধানীর মোহাম্মদপুরে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে নারী ও কিশোরসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র, লোহার রড, করাত...

ছিলেন ছাত্রলীগ সমর্থক, ৫ আগস্টের পর জামায়েতের সঙ্গে

ছিলেন ছাত্রলীগ সমর্থক, ৫ আগস্টের পর জামায়েতের সঙ্গে

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২৩, ২০২৬ — কার্তিক ৮, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১৭ অপরাহ্ণ
0

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বাসে চড়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের যাতায়াতের ছবি ফেসবুকে পোস্ট করার পর তাতে–‘ইস! একটা বড় সুযোগ ছিল, শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী...

রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় আটক ৫৩৪

রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় আটক ৫৩৪

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২২, ২০২৬ — কার্তিক ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:০৬ অপরাহ্ণ
0

রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৫৩৪ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় ৩৭টি মামলা করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের...

সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ, পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ, পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২২, ২০২৬ — কার্তিক ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:৪১ পূর্বাহ্ণ
0

রাঙামাটির সাজেক ভ্যালিতে আবারও অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ শুরু হয়েছে। এদিকে, জেলা প্রশাসনের নির্দেশে পর্যটনকেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় সাজেক ছেড়ে নিজ নিজ গন্তব্যে ফিরতে শুরু করেছেন পর্যটকেরা।...

কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

by নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২২, ২০২৬ — কার্তিক ৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৯:২৬ পূর্বাহ্ণ
0

কক্সবাজারের মেরিন ড্রাইভসংলগ্ন হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই পর্যটক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ।...

Next Post
নেচে-গেয়ে-বিষাদে বিদায়, নৌকায় চেপে স্বামীর ঘরে ফিরছেন দুর্গা

নেচে-গেয়ে-বিষাদে বিদায়, নৌকায় চেপে স্বামীর ঘরে ফিরছেন দুর্গা

সর্বেশষ

ভোরে মগবাজারে আসিফ আকবরের গাড়িতে গুলি

ভোরে মগবাজারে আসিফ আকবরের গাড়িতে গুলি

অক্টোবর ২৪, ২০২৬ — কার্তিক ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১২:১৬ অপরাহ্ণ
ইউরোপে পোশাক রপ্তানি বাড়লেও ফ্রান্সে কমেছে ৪.৯১ শতাংশ

ইউরোপে পোশাক রপ্তানি বাড়লেও ফ্রান্সে কমেছে ৪.৯১ শতাংশ

অক্টোবর ২৪, ২০২৬ — কার্তিক ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩৯ পূর্বাহ্ণ
ব্যালন ডি’অর অনুষ্ঠানে পিএসজি তারকাদের উপস্থিতি নিয়ে শঙ্কা

ব্যালন ডিঅর অনুষ্ঠানে পিএসজি তারকাদের উপস্থিতি নিয়ে শঙ্কা

অক্টোবর ২৪, ২০২৬ — কার্তিক ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৩০ পূর্বাহ্ণ
টানা তৃতীয় দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

টানা তৃতীয় দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

অক্টোবর ২৪, ২০২৬ — কার্তিক ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:১২ পূর্বাহ্ণ
মাদক, চাঁদাবাজি ও ‘হানিট্র্যাপ’ ঘিরে তোলপাড়

মাদক, চাঁদাবাজি ও ‘হানিট্র্যাপ’ ঘিরে তোলপাড়

অক্টোবর ২৪, ২০২৬ — কার্তিক ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১০:২৫ পূর্বাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In