খবরবাংলা ডেস্ক :
সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত বাংলাদেশিরা একটি যানবাহনে করে মদিনা থেকে জেদ্দার উদ্দেশে যাচ্ছিলেন। পথে যানবাহনটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই নারী ও শিশুসহ সাতজনের মৃত্যু হয়।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় ও বিস্তারিত ঠিকানা জানা যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে সৌদি আরবের স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা নিহতদের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠান।
এ ঘটনায় নিহতদের পরিচয় ও দুর্ঘটনার বিস্তারিত কারণ সম্পর্কে আরও তথ্য জানার অপেক্ষা রয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











