খবরবাংলা ডেস্ক :
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জাজান প্রদেশে সম্ভাব্য জরুরি পরিস্থিতির আশঙ্কায় বিপদসংকেত জারি করা হয়েছিল। তবে সতর্কতা জারির কিছুক্ষণ পরই পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানানো হয়।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের জাতীয় আগাম সতর্কতা প্ল্যাটফর্ম থেকে এ সতর্কবার্তা দেওয়া হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
সতর্কবার্তায় জাজান প্রদেশের বাসিন্দাদের নিজেদের নিরাপত্তার স্বার্থে বেসামরিক প্রতিরক্ষা বিভাগের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়। একই সঙ্গে ঘটনাস্থলে ভিড় না করতে এবং ছবি বা ভিডিও ধারণ থেকে বিরত থাকতে বলা হয়েছিল।
তবে সতর্কতা জারির কিছুক্ষণ পরই বিপদ কেটে গেছে বলে জানানো হয়। প্রাথমিক সতর্কবার্তায় জরুরি পরিস্থিতির নির্দিষ্ট কারণ বা বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











