বুধবার, নভেম্বর ১১, ২০২৬
Khabar Bangla 24
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
আর্কাইভ
Khabar Bangla 24
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর
No Result
View All Result
No Result
View All Result
Khabar Bangla 24
Home জাতীয়

হামে মৃত শিশুদের ৯১.৪ শতাংশই নেয়নি এমআর টিকা

সেপ্টেম্বর ২৪, ২০২৬ — আশ্বিন ৯, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ১১:৫২ পূর্বাহ্ণ
in জাতীয়
A A
হামে মৃত শিশুদের ৯১.৪ শতাংশই নেয়নি এমআর টিকা

হামে মৃত শিশুদের ৯১.৪ শতাংশই নেয়নি এমআর টিকা

প্রতিবেদন:
খবরবাংলা ডেস্ক :

দেশে হামের সংক্রমণে মারা যাওয়া শিশুদের ৯১ দশমিক ৪ শতাংশই কোনো এমআর (মিজলস-রুবেলা) টিকা নেয়নি। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত শিশুদের মধ্যে প্রায় ৮০ শতাংশই টিকার আওতার বাইরে ছিল। স্বাস্থ্য খাতের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) পরিচালিত এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।

সমীক্ষার বয়সভিত্তিক বিশ্লেষণেও শিশুদের ঝুঁকির চিত্র উঠে এসেছে। ছয় মাসের কম বয়সী শিশুদের মধ্যে আক্রান্তের হার ১০ শতাংশ হলেও মৃত্যুর হার ২০ শতাংশ। ছয় থেকে নয় মাস বয়সী শিশুদের আক্রান্তের হার ১৮ শতাংশ এবং মৃত্যুর হার সর্বোচ্চ ৩১ শতাংশ। নয় থেকে ১২ মাস বয়সীদের আক্রান্তের হার ১২ শতাংশ, আর মৃত্যুর হার ২৫ শতাংশ। এক থেকে পাঁচ বছর বয়সী শিশুদের মধ্যে আক্রান্তের হার সর্বোচ্চ ২৮ শতাংশ এবং মৃত্যুর হার ১৮ শতাংশ।

আরও পড়ুন

৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকছে ঢাকা-রিয়াদ নিয়মিত ফ্লাইট

ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে স্কেলে বেতন দেওয়ার নির্দেশ

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ থেকে দেশে হামের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর সংক্রমণ ও মৃত্যু অব্যাহত রয়েছে। ২৩ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে হামে আক্রান্তের সন্দেহভাজন সংখ্যা এক লাখ ৮৩ হাজার ৪৪৯ এবং পরীক্ষায় নিশ্চিত আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৮৫১ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নিশ্চিত ও সন্দেহভাজন মিলিয়ে হামে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৭৬ জনে পৌঁছেছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদানে ঘাটতি, নিয়মিত টিকাদানের কাভারেজ কমে যাওয়া, দুই ডোজের মধ্যে সুরক্ষার ঘাটতি এবং মাঠপর্যায়ে টিকাদানের প্রকৃত চিত্র নিয়ে অসামঞ্জস্যের কারণে পরিস্থিতি জটিল হয়েছে। সংক্রমণের প্রথম ঢেউ পুরোপুরি নিয়ন্ত্রণে আসার আগেই দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে বলেও বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করছেন।

ইপিআইয়ের উপপরিচালক ডা. মোহাম্মদ সাব্বির হায়দারের মতে, ছয় মাসের কম বয়সী শিশুরা সাধারণত মায়ের কাছ থেকে পাওয়া অ্যান্টিবডির ওপর নির্ভরশীল। কিন্তু বর্তমানে টিকা নেওয়ার বয়স হওয়ার আগেই উল্লেখযোগ্যসংখ্যক শিশু হামে আক্রান্ত হচ্ছে। ফলে কিছু শিশুর ক্ষেত্রে মাতৃ-অ্যান্টিবডি পর্যাপ্ত সুরক্ষা দিতে পারছে না বলে ধারণা করা হচ্ছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেনের মতে, হামের সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান বাড়ানো জরুরি। তিনি ছয় মাস থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোরদের টিকার আওতায় আনার প্রয়োজনীয়তার কথা বলেছেন এবং মহামারি নিয়ন্ত্রণে ব্যাপক টিকাদানের ওপর গুরুত্ব দিয়েছেন।

এর আগে সরকার উচ্চঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি টিকাদান কর্মসূচি চালানোর পাশাপাশি দেশজুড়ে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের এমআর টিকা দেওয়ার কর্মসূচি নেয়। তবে পরবর্তী বিভিন্ন পর্যায়ের তথ্য বিশ্লেষণে দেখা যায়, কিছু শিশু টিকাদানের আওতার বাইরে রয়ে গেছে। এ কারণে ২৬ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত নতুন করে বিশেষ ‘ইনটেনসিফায়েড এমআর ক্যাচ-আপ ভ্যাকসিনেশন’ কর্মসূচি নেওয়া হয়েছে। এ কর্মসূচিতে প্রায় ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য রয়েছে।

এদিকে হামের পাশাপাশি ডেঙ্গুও শিশুদের জন্য বাড়তি স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। ফলে একই সময়ে দুই রোগের চাপ সামলাতে স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপরও বাড়তি চাপ তৈরি হয়েছে।

তথ্য সূত্র : কালের কণ্ঠ

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: ইপিআইএমআর টিকাটিকাদানশিশু স্বাস্থ্যস্বাস্থ্য অধিদপ্তরহামহাম সংক্রমণহামে মৃত্যু

বর্তমান প্রতিবেদনটির সাথে সম্পর্কিত

৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকছে ঢাকা-রিয়াদ নিয়মিত ফ্লাইট

৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকছে ঢাকা-রিয়াদ নিয়মিত ফ্লাইট

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১১, ২০২৬ — কার্তিক ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫৬ অপরাহ্ণ
0

ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চলাচল স্থগিতের মেয়াদ আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সৌদি আরবে সাম্প্রতিক হামলার ঘটনায় সৃষ্ট নিরাপত্তা উদ্বেগের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয়...

ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে স্কেলে বেতন দেওয়ার নির্দেশ

ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে স্কেলে বেতন দেওয়ার নির্দেশ

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১১, ২০২৬ — কার্তিক ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৪ অপরাহ্ণ
0

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন দেওয়ার নির্দেশনা জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। নির্দেশনা অনুযায়ী, গত ১ জুলাই থেকে তাঁদের নতুন পে স্কেলের সুবিধা...

ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে রিমেমব্র্যান্স ডে পালন, নিহত সৈনিকদের প্রতি শ্রদ্ধা

ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে রিমেমব্র্যান্স ডে পালন, নিহত সৈনিকদের প্রতি শ্রদ্ধা

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১১, ২০২৬ — কার্তিক ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৭ অপরাহ্ণ
0

প্রথম বিশ্বযুদ্ধে নিহত ও আত্মত্যাগকারী সৈনিকদের স্মরণে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে বিশেষ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) রিমেমব্র্যান্স ডে উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক,...

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান নিরাপদ প্রত্যাবাসন: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান নিরাপদ প্রত্যাবাসন: স্বরাষ্ট্রমন্ত্রী

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১১, ২০২৬ — কার্তিক ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:১০ অপরাহ্ণ
0

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান তাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায় ও সম্মানজনক প্রত্যাবাসনের মধ্যেই নিহিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয়...

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান

by নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১১, ২০২৬ — কার্তিক ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৩:৩১ অপরাহ্ণ
0

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তুরস্কের আন্তালিয়ায় সম্মেলনস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে তিনি সম্মেলনস্থলে পৌঁছান। তুরস্কের আন্তালিয়ায়...

Next Post
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী

হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী

সর্বেশষ

ডিসেম্বরে টানা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান, কোন স্তরে কত দিন বন্ধ?

ডিসেম্বরে টানা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান, কোন স্তরে কত দিন বন্ধ?

নভেম্বর ১১, ২০২৬ — কার্তিক ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:৪৪ অপরাহ্ণ
এক বছর পিছিয়ে গেল ‘রামায়ণ ২’-এর মুক্তি

এক বছর পিছিয়ে গেল ‘রামায়ণ ২’-এর মুক্তি

নভেম্বর ১১, ২০২৬ — কার্তিক ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৫:২৩ অপরাহ্ণ
৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকছে ঢাকা-রিয়াদ নিয়মিত ফ্লাইট

৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকছে ঢাকা-রিয়াদ নিয়মিত ফ্লাইট

নভেম্বর ১১, ২০২৬ — কার্তিক ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৫৬ অপরাহ্ণ
ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে স্কেলে বেতন দেওয়ার নির্দেশ

ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে স্কেলে বেতন দেওয়ার নির্দেশ

নভেম্বর ১১, ২০২৬ — কার্তিক ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:৩৪ অপরাহ্ণ
ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে রিমেমব্র্যান্স ডে পালন, নিহত সৈনিকদের প্রতি শ্রদ্ধা

ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে রিমেমব্র্যান্স ডে পালন, নিহত সৈনিকদের প্রতি শ্রদ্ধা

নভেম্বর ১১, ২০২৬ — কার্তিক ২৭, ১৪৩৩ বঙ্গাব্দ — সময়: ৪:২৭ অপরাহ্ণ
Khabar Bangla 24

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি
যোগাযোগ: ০১৯১১৪৫৯১৫১
ই-মেইল:
[email protected]

Design & Developed by Tangail Web Solutions

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • জাতীয়
  • ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • অন্যান্য
    • অপরাধ ও দুর্নীতি
    • দুর্যোগ ও দুর্ঘটনা
    • প্রতিবাদ ও প্রতিরোধ
    • সংস্কৃতি ও বিনোদন
    • আইন আদালত
    • কৃষি ও কৃষক
    • সারাদেশ
  • টাঙ্গাইল জেলা
    • কালিহাতী
    • গোপালপুর
    • ঘাটাইল
    • টাঙ্গাইল সদর
    • দেলদুয়ার
    • ধনবাড়ী
    • নাগরপুর
    • বাসাইল
    • ভূঞাপুর
    • মধুপুর
    • মির্জাপুর
    • সখিপুর

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In