খবরবাংলা ডেস্ক :
১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫৯৮ টাকা।
রোববার (২ আগস্ট) বিইআরসির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আগস্ট মাসের জন্য এই নতুন মূল্য ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোক্তাপর্যায়ে রিটেইলার পয়েন্টে মূসকসহ নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। রোববার সন্ধ্যা ৬টা থেকে এই মূল্য কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
তথ্য সূত্র : যমুনা টিভি










